03/10/2026
আগামী ৩০ অক্টোবর ২০২৬ ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আজিমুশ্বান ইসলাহী ইজতেমা সফল করার লক্ষ্যে ঢাকা মহানগর ইজতেমা বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় ইজতেমার সার্বিক প্রস্তুতি, মহানগরের বিভিন্ন এলাকায় দাওয়াত ও প্রচার কার্যক্রম এবং মুসল্লিদের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। পাশাপাশি ইজতেমার প্রস্তুতি কার্যক্রম আরও গতিশীল করতে দায়িত্বশীলদের করণীয় নিয়ে মতবিনিময় করা হয়।
সভায় ঢাকা মহানগর ইজতেমা বাস্তবায়ন কমিটির দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। তারা ইজতেমার সফল বাস্তবায়নে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।