TarunneR Alo FoundatioN-তারুণ্যের আলো ফাউন্ডেশন

  • Home
  • Bangladesh
  • Sonaimuri
  • TarunneR Alo FoundatioN-তারুণ্যের আলো ফাউন্ডেশন

TarunneR Alo FoundatioN-তারুণ্যের আলো ফাউন্ডেশন Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from TarunneR Alo FoundatioN-তারুণ্যের আলো ফাউন্ডেশন, Nonprofit Organization, kabilpur, Chashirhat, Sonaimuri.

তারুণ্যের আলো ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক সামাজিক সংগঠন যা তরুণ সমাজকে ইতিবাচক পরিবর্তনের দিকে উৎসাহিত করতে কাজ করে। এই ফাউন্ডেশন বিশ্বাস করে—তারুণ্যই জাতির ভবিষ্যৎ, আর সেই তারুণ্যকে শিক্ষিত, মানবিক ও সচেতন করে গড়ে তোলা আমাদের প্রধান লক্ষ্য।

তারুণ্যের আলো ফাউন্ডেশন নিয়ে আপনার মতামত কি?মন খুলে বলতে পারেন।
01/04/2026

তারুণ্যের আলো ফাউন্ডেশন নিয়ে আপনার মতামত কি?
মন খুলে বলতে পারেন।

আলহামদুলিল্লাহ!তারুণ্যের আলো ফাউন্ডেশন সবসময়ই সমাজে নৈতিকতা, শিক্ষা ও ইসলামী মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে।এ...
01/04/2026

আলহামদুলিল্লাহ!
তারুণ্যের আলো ফাউন্ডেশন সবসময়ই সমাজে নৈতিকতা, শিক্ষা ও ইসলামী মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে।

এ ধারাবাহিকতায়, কাবিলপুর মধ্যপাড়া ফাতেমা বেগম তালীমূল কুরআন মাদরাসা ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত ২য় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল-এর পোস্টার সম্পূর্ণভাবে স্পন্সর ও ডিজাইন করে দিয়েছে আমাদের ফাউন্ডেশন।

আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা হয়তো কারো হৃদয়ে আলো ছড়িয়ে দিতে পারে — এটাই আমাদের সার্থকতা।

তারুণ্যের আলো ফাউন্ডেশন
"চলবো মোরা একসাথে, জয় করবো মানবতা কে।"

সামাজিক ও ধর্মীয় উন্নয়নে আমরা তারুণ্যকে এগিয়ে নিতে চাই ঐক্যের আলোয়।
আপনারাও পাশে থাকুন, সহযোগিতায় অংশ নিন।

#তারুণ্যের_আলো_ফাউন্ডেশন
#সমাজসেবা
#ইসলামী_প্রচারনা
#মানবতার_জয়
#ওয়াজ_মাহফিল

21/03/2026

Tarunner Alo Foundation-এর পক্ষ থেকে ৫১টি পরিবারের মাঝে ঈদের উপহার পৌঁছে দিতে পেরেছি।
এটা সম্ভব হয়েছে আমাদের প্রবাসী ভাইদের ভালোবাসা এবং দেশের ভেতরে থাকা সকল সদস্যদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে।

সবার এই আন্তরিকতা আর একতার কারণেই আজ এতগুলো পরিবারের মুখে একটু হলেও হাসি ফোটানো সম্ভব হয়েছে ❤️

Tarunner Alo Foundation-এর সকল সদস্যদের প্রতি রইলো আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা

আলহামদুলিল্লাহ 🤍Tarunner Alo Foundation-এর পক্ষ থেকে কাবিলপুরের ৭টি মসজিদের ইমামদের মাঝে ঈদ সালামি প্রদান করা হয়েছে।এই ছ...
20/03/2026

আলহামদুলিল্লাহ 🤍
Tarunner Alo Foundation-এর পক্ষ থেকে কাবিলপুরের ৭টি মসজিদের ইমামদের মাঝে ঈদ সালামি প্রদান করা হয়েছে।

এই ছোট্ট উদ্যোগের মাধ্যমে আমরা তাদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করার চেষ্টা করেছি, যারা সারাবছর আমাদের দীন ও সমাজের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন

এই কাজটি সম্ভব হয়েছে আমাদের সকল সদস্যদের সম্মিলিত প্রচেষ্টা ও ভালোবাসার মাধ্যমে।

Tarunner Alo Foundation-এর পক্ষ থেকে সবার প্রতি রইলো আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা

19/03/2026

তারুণ্যের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা সবাই মিলে একটা ছোট কিন্তু গুরুত্বপূর্ণ কাজ করার চেষ্টা করেছি।

আমাদের এলাকার প্রতিটি মসজিদের আঙ্গিনা ও আশপাশ পরিষ্কার করেছি, যেন ইবাদতের জায়গাটা থাকে আরও পরিপাটি ও সুন্দর। মসজিদের বাইরে গাছগুলোতেও সাদা রং করা হয়েছে, যাতে পরিবেশটা আরও গোছানো লাগে এবং দেখতেও ভালো লাগে।
কাবিলপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় দোয়া কার্ড লাগানো হয়েছে, যাতে মানুষ প্রতিদিনের চলাফেরার মাঝেও কিছু ভালো কথা মনে রাখতে পারে, নিজেকে একটু থামিয়ে ভাবতে পারে।
আমরা বিশ্বাস করি, পরিবর্তন বড় কিছু দিয়ে শুরু হয় না এভাবেই ছোট ছোট কাজ থেকে শুরু হয়।

আল্লাহ আমাদের এই চেষ্টা কবুল করুন।
"চলবো মোরা একসাথে জয় করব মানবতাকে"

তারুণ্যের আলো ফাউন্ডেশন আমরা সবসময় মানুষের পাশে থাকতে চাই, ছোট ছোট উদ্যোগের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে চাই। 💚আজ...
22/10/2025

তারুণ্যের আলো ফাউন্ডেশন
আমরা সবসময় মানুষের পাশে থাকতে চাই, ছোট ছোট উদ্যোগের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে চাই। 💚

আজ কাবিলপুর কমিউনিটি ক্লিনিক-এ একটি ব্লাড প্রেসার মেশিন প্রদান করা হয়েছে আমাদের সংগঠন তারুণ্যের আলো ফাউন্ডেশন-এর পক্ষ থেকে।
এতে স্থানীয় মানুষ এখন আরও সহজে স্বাস্থ্যসেবা নিতে পারবে — এটিই আমাদের আনন্দ ও অনুপ্রেরণা। ✨

🙏 ধন্যবাদ সবাইকে, যারা প্রতিনিয়ত আমাদের এই পথচলায় পাশে আছেন।

🎉 সম্মাননা প্রদান 🎓আজ তারুণ্যের আলো ফাউন্ডেশন-এর পক্ষ থেকেসামিয়া বিনতে লোকমান-কে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে,যিনি ২...
09/10/2025

🎉 সম্মাননা প্রদান 🎓

আজ তারুণ্যের আলো ফাউন্ডেশন-এর পক্ষ থেকে
সামিয়া বিনতে লোকমান-কে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে,
যিনি ২০২৫ সালে তেমুহানী আব্দুর রশিদ ভূঁইয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় GPA-৫ (A⁺) অর্জন করেছেন।

কাবিলপুর গ্রামের এই কৃতি শিক্ষার্থী আমাদের সবার গর্ব।
তার এই সাফল্য আরও অনেক তরুণ-তরুণীকে অনুপ্রাণিত করবে — এই কামনা করি। 🌸

“চলবে মোরা একসাথে, জয় করব মানবতাকে” ✨
#তারুণ্যেরআলোফাউন্ডেশন #সম্মাননা #গর্বেরঅর্জন

মানবতার সেবায় আমাদের এই ছোট্ট প্রয়াস অব্যাহত...সম্প্রতি এলাকার এক ছোট ভাই এর গলার অপারেশনের জন্য ২০০০ টাকা সহযোগিতা করা ...
19/09/2025

মানবতার সেবায় আমাদের এই ছোট্ট প্রয়াস অব্যাহত...
সম্প্রতি এলাকার এক ছোট ভাই এর গলার অপারেশনের জন্য ২০০০ টাকা সহযোগিতা করা হয়েছে।

আমরা বিশ্বাস করি—
“প্রত্যেকটি সাহায্য, ছোট হোক বা বড়—একটি জীবনের জন্য আশার আলো।”

আপনাদের ভালোবাসা আর সহযোগিতায় আমাদের এ যাত্রা আরও শক্তিশালী হবে।
আসুন, সবাই মিলে হাত বাড়াই মানবতার সেবায়। ❤️

#তারুণ্যেরআলোফাউন্ডেশন #মানবতারসেবা #সহযোগিতা

🖤 গভীর শোক প্রকাশ 🖤উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রধান শাখার প্রশিক্ষণ বিমানে ভয়াবহ দুর্ঘটনায় কোমলমত...
22/07/2025

🖤 গভীর শোক প্রকাশ 🖤

উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রধান শাখার প্রশিক্ষণ বিমানে ভয়াবহ দুর্ঘটনায় কোমলমতি শিক্ষার্থীদের অকাল মৃত্যুর ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।

এই মর্মান্তিক ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাঁদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান রাব্বুল আলামিন যেন শোকসন্তপ্ত পরিবারগুলোকে এই শোক কাটিয়ে উঠার শক্তি দেন — এই প্রার্থনা করি।

🌑 এই মুহূর্তে আমরা সবাই একত্রে দুঃখ ভাগ করে নিচ্ছি।

তারুণ্যের আলো ফাউন্ডেশন
#শোক #মৃত্যু #তারুণ্যেরআলোফাউন্ডেশন

📢 দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান | তারুণ্যের আলো ফাউন্ডেশন 🌟তারুণ্যের আলো ফাউন্ডেশন — একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী সংগঠন, যা...
13/06/2025

📢 দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান | তারুণ্যের আলো ফাউন্ডেশন 🌟

তারুণ্যের আলো ফাউন্ডেশন — একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী সংগঠন, যা প্রতিষ্ঠার শুরু থেকেই সমাজের অবহেলিত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে কাজ করে যাচ্ছে।

এই পথচলার শুরুতেই যিনি স্বপ্ন দেখেছিলেন একটি মানবিক সংগঠনের, যিনি ছিলেন প্রতিষ্ঠাকালীন উদ্যোক্তাদের অন্যতম — তিনি হলেন ওসমান গণি পারভেজ ভাই। ২০২২ সালের জুন মাস থেকে তিনি আমাদের ফাউন্ডেশনের অর্থসম্পাদক হিসেবে নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধের সঙ্গে দায়িত্ব পালন করে এসেছেন।

আজ তিনি আনুষ্ঠানিকভাবে সকল দায়িত্ব কার্যকরী পরিষদের নিকট হস্তান্তর করেছেন।

ফাউন্ডেশনের সিদ্ধান্ত অনুযায়ী, নতুন অর্থসম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ফাউন্ডেশনের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা হাসান আল আশরাফি ভাই।

🔹 আমরা ওসমান গণি পারভেজ ভাইয়ের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি তাঁর নেতৃত্ব, ত্যাগ ও অবদানের জন্য। তাঁর প্রচেষ্টাতেই এলাকায় এমন একটি মানবিক ফাউন্ডেশন গড়ে উঠেছে, যার মাধ্যমে গ্রামের বহু মানুষ উপকৃত হচ্ছেন।

🔹 একইসঙ্গে আমরা নতুন দায়িত্বপ্রাপ্ত অর্থসম্পাদক হাসান আল আশরাফি ভাইয়ের জন্য শুভকামনা ও দোয়া করছি—আল্লাহ যেন তাঁকে এই দায়িত্ব যথাযথভাবে পালনের তাওফিক দেন।

শুভেচ্ছান্তে:
#আহসানুর_রউফ_তানবীর
শিক্ষা বিষয়ক সম্পাদক
#তারুণ্যের_আলো_ফাউন্ডেশন

আল্লাহ তাদের মর্যাদা বৃদ্ধি করেন, যারা ঈমান এনেছে এবং যারা জ্ঞান অর্জন করেছে।"— (সূরা আল-মুজাদালাহ, আয়াত ১১)জ্ঞান চর্চার...
15/05/2025

আল্লাহ তাদের মর্যাদা বৃদ্ধি করেন, যারা ঈমান এনেছে এবং যারা জ্ঞান অর্জন করেছে।"
— (সূরা আল-মুজাদালাহ, আয়াত ১১)

জ্ঞান চর্চার পরিবেশ গঠনে 'তারুণ্যের আলো ফাউন্ডেশন'-এর একটি ছোট উদ্যোগ—
কাবিলপুর দারুল উলুম ইসলামিয়া কাওমি মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য উপহার দেওয়া হয়েছে দুইটি হোয়াইট বোর্ড, মার্কার কলম ও কালি।

এই ক্ষুদ্র প্রয়াসকে সাধুবাদ জানিয়ে মাদ্রাসার প্রধান শিক্ষক ও কমিটি আমাদের ফাউন্ডেশনের সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

আল্লাহর রহমতে আমাদের এই প্রচেষ্টা যেন শিক্ষার্থীদের আলোকিত ভবিষ্যৎ নির্মাণে সহায়ক হয়—এই কামনা।
চলুন, আমরা সবাই শিক্ষা ও মানবিকতার পথে একসাথে এগিয়ে যাই।

#আহসানুর_রউফ_তানবীর
#শিক্ষা_বিষয়ক_সম্পাদক
#তারুণের_আলো_ফাউন্ডেশন।

Address

Kabilpur, Chashirhat
Sonaimuri
3827

Telephone

+8801783775211

Website

Alerts

Be the first to know and let us send you an email when TarunneR Alo FoundatioN-তারুণ্যের আলো ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to TarunneR Alo FoundatioN-তারুণ্যের আলো ফাউন্ডেশন:

Share