12/03/2024
আপনার জাকাত, সাদাকা ও সাধ্যমতো অনুদানের একটি অংশ দিয়ে বিভিন্ন কল্যাণ মূলক কাজে আমাদের সাথে শামিল হোন:
সু স্বাগতম, মাহে রমাদান। আলহামদুলিল্লাহ রহমত, বরকত ও মাগফেরাতের মাস আবার আমাদের সামনে হাজির। প্রতি বছরের মত মুরাদপুর ফাউন্ডেশন এর বার্ষিক কর্ম পরিকল্পনা এখান থেকেই শুরু। বছরে এই শুভ ও অত্যন্ত বরকতময় মাসে সকলের নিকট আমাদের আরজি।
আমাদের প্রিয় জন্মস্থান মুরাদপুর ও আসেপাশের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে চেষ্টা করা ও বিভিন্ন সমস্যায় সহযোগিতা করা আমাদের সামজিক দায়ীত্ব যা আমাদের পরজীবনের পাথেয়। আমাদের সামান্য অনুদানে একজন দুস্থ মানুষের মুখে হাসি ফুটবে, এক বেলা অন্নের সংস্থান হবে, কঠিন রোগ থেকে মুক্ত হবে, একটি পরিবার স্বচ্ছল হবে, দ্রিষ্টিহীন সুন্দর দ্রিষ্টি ফিরে পাবে, একটি দরিদ্র মেয়ের নতুন সংসার শুরু হবে, একজন মেধাবী ছাত্রের পডালেখা অটুট থাকবে এটা আমরা সকলেই চাই। আপনার জাকাত, সাদাকা ও অনুদানের টাকা এসব বিভিন্ন সমাজিক উন্নয়ন ও আল্লাহর সন্তুষ্টি মুলক কাজে সততা ও নিষ্ঠার সাথে অত্যন্ত স্বচ্ছ ভাবে বন্টন করার জন্য মুরাদপুর ফাউন্ডেশন বদ্ব পরিকর। আপনার জাকাত, সাধ্যমত অনুদান ও সাদাকার একটি অংশ দিয়ে আপনিও সমাজের উন্নয়নের অংশ হোন।
শেকড়ের টানে Muradpur Foundation (Muradpur Social and Welfare Foundation)