Nazmus Sakib Salafi Dawah

Nazmus Sakib Salafi Dawah Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nazmus Sakib Salafi Dawah, Nonprofit Organization, Belkuchi, Sirajganj.

إِنَّا كَذَٰلِكَ نَجْزِى ٱلْمُحْسِنِينَ
“Indeed, We thus reward the doers of good 💫💜”
—নিশ্চয়ই আমি এইভাবেই সৎকর্মপরায়ণদেরকে প্রতিদান দিয়ে থাকি 💫💙
📖 কুরআন | সূরা আস-সাফফাত ৩৭:১৩১
🤍 দাওয়াহ • কুরআন • সুন্নাহ
🌿 সত্যের পথে আহ্বান
NAZMULHOSEN5.RF.GD

24/05/2026

📌 কুরবানির পশুর দাম নয়, আল্লাহ দেখেন তাকওয়া — কুরআনের আলোকে

কুরবানিতে মূল বিষয় পশুর দাম, আকার বা বাহ্যিকতা নয়, বরং বান্দার নিয়ত ও তাকওয়া।

আল্লাহ বলেন:
“আল্লাহর কাছে পৌঁছে না তাদের গোশত ও রক্ত; বরং পৌঁছে তোমাদের তাকওয়া।”
📖 সূরা আল-হজ্জ: ৩৭

তাই কুরবানির পশুর দাম নিয়ে অহংকার, বড়াই, লোক দেখানো বা জিদ— মুসলিমের জন্য চিন্তার বিষয়।

আল্লাহ বলেন:
“পৃথিবীতে দম্ভভরে চলাফেরা করো না; নিশ্চয়ই আল্লাহ কোনো অহংকারীকে পছন্দ করেন না।”
📖 সূরা লুকমান: ১৮

আর যারা মানুষকে দেখানোর জন্য ব্যয় করে— কুরআনে তাদের ব্যাপারেও সতর্ক করা হয়েছে।
📖 সূরা আন-নিসা: ৩৮

সুতরাং, কুরবানি হোক প্রতিযোগিতা নয়, তাকওয়া ও আন্তরিকতার ইবাদত। #কুরবানি #কুরবানিপশু #কতনিলো #গরুদাম

16/05/2026

🔰বেনামাজি কি চিরস্থায়ী জাহান্নামে থাকবে?

🎙️শাইখ সালেহ আল ফাউযান حفظه الله

05/05/2026

🕰️ আপনার কি সত্যিই সময় আছে_।

আপনার কি সময় আছে এসব (অপ্রয়োজনীয়) লোকদের সাথে তর্ক-বিতর্কে জড়ানোর?

🧠 বরং বুদ্ধিমানের কাজ হলো—তাদের কাছে আলেমদের নির্ভরযোগ্য ক্লিপগুলো পৌঁছে দেওয়া। 🎧

📌 মনে রাখুন:
যে ব্যক্তি শায়েখ ও আলেমদের বক্তব্য শুনেও হেদায়েত গ্রহণ করে না, সে ক্লিপ দেখার পরও যদি আপনার সাথে তর্কে লিপ্ত হয়—

👉 তাহলে আবারও তাকে সেই ক্লিপগুলো দিন,
এবং নিজের গুরুত্বপূর্ণ কাজে মনোযোগ দিন।

🌿 যদি কেউ সত্যিই হেদায়েত চায়_”
তাকে সাহায্য করুন, ক্লিপ দিন, দিকনির্দেশনা দিন।

⚠️ কিন্তু নিজেকে কখনো বিচলিত হতে দেবেন না।

কারণ—
অনেক সময় এসব আলোচনা ও তর্ক আপনার অন্তরে সন্দেহ সৃষ্টি করতে পারে,
আর সেই সন্দেহ ধীরে ধীরে আপনার ঈমানকে দুর্বল করে দিতে পারে।

🚨 তাই সতর্ক হোন! সচেতন থাকুন!
আপনার দ্বীন নিয়ে কোনো ঝুঁকি নেবেন না।

01/05/2026

🔰রাসুল (সা.) কি আমাদেরকে স্পষ্ট দ্বীনের উপর রেখে যাননি যা রাত ও দিনের মতন পরিষ্কার_”
📍তাহলে কেন এত বিভক্তি_⛔

📖 নিশ্চয় যারা তাদের দ্বীনকে খণ্ড-বিখণ্ড করেছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়েছে, তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নেই।"

📖​সূরা আল-আন'আম (৬), আয়াত: ১৫৯_

📖 আর তোমরা তাদের মতো হয়ো না, যারা বিভক্ত হয়েছে এবং মতভেদ করেছে তাদের কাছে স্পষ্ট নিদর্শন আসার পর।"
📖 ​সূরা আল-ইমরান (৩), আয়াত: ১০৫_

01/05/2026

🌌 মহাবিশ্বের সৃষ্টির সূচনা
মহাবিশ্বের বিস্ময়কর সৃষ্টির ইতিহাস নিয়ে গুরুত্বপূর্ণ ও দলিলভিত্তিক আলোচনা।
📌 বিষয়: ❝আকাশমণ্ডলী_ও_পৃথিবীর_সৃষ্টি।_ভূমিকা
🎙️ আলোচক: শাইখ মুহাম্মদ মাদানি (রাহিমাহুল্লাহ)
📍 পর্ব: 04
✨ এই পর্বে জানতে পারবেন—
সৃষ্টি কিভাবে শুরু হয়েছে, কুরআন ও হাদিসের আলোকে তার ব্যাখ্যা।
👇 পর্ব গুলো দেখতে কমেন্টে দেওয়া লিংকে ক্লিক করুন।
📢 দ্বীনের দাওয়াহর উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করা হয়েছে।
📌 সমস্ত কৃতিত্ব মূল চ্যানেলের প্রাপ্য।
🔗 আসল চ্যানেল লিংক: [https://t.me/almuminofficial
#সষ্টিসূচন #আরশ

🔰ফাদ্বিলাতুশ শায়খ সালেহ আল-ফাওযান (হাফিযাহুল্লাহ)-কে জিজ্ঞেস করা হয়েছিল:‘আমি কয়েক বছর ধরে ইলম অর্জনের চেষ্টা করছি, কিন্ত...
30/04/2026

🔰ফাদ্বিলাতুশ শায়খ সালেহ আল-ফাওযান (হাফিযাহুল্লাহ)-কে জিজ্ঞেস করা হয়েছিল:
‘আমি কয়েক বছর ধরে ইলম অর্জনের চেষ্টা করছি, কিন্তু জ্ঞান স্থির হচ্ছে না, নিজেকে উপকৃত মনে করি না, আপনি কী পরামর্শ দেন?’

--শায়খ সালেহ আল-ফাওযান বললেন:
‘তুমি বলো না যে তুমি নিজেকে উপকৃত মনে করো না। কারণ জ্ঞানার্জনের পথে তালিবুল ইলমের প্রতিটি চলাফেরা ইবাদত, যেমন তাওবাকারী ব্যক্তি কল্যাণের দেশে হিজরত করতে চলেছে।
তোমার উদ্দেশ্য এই নয় যে তুমি অবশ্যই বড় আলেম হবে; বরং জ্ঞান অন্বেষণের উদ্দেশ্য হলো নিজের অজ্ঞতা দূর করা, আল্লাহর সঠিক ইবাদত করা, ঈমানকে শুদ্ধ করা।
আর যদি এই জ্ঞান শুধু তোমার নিজের ও তোমার সন্তানদেরই উপকারে আসে, তবুও এতে অনেক কল্যাণ রয়েছে।

🔰আপনি জানেন কি, আকাশে যখন বিদ্যুৎ চমকায় আসলে এটা কি? জেনে নিন হাদিসের ভাষায়! ❝রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল...
30/04/2026

🔰আপনি জানেন কি, আকাশে যখন বিদ্যুৎ চমকায় আসলে এটা কি?

জেনে নিন হাদিসের ভাষায়!

❝রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ইয়াহুদীরা জিজ্ঞেস করলো যে رَعْدٌ (বজ্রপাত) কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, এটা আল্লাহর ফেরেশতাদের মধ্য হতে এক ফেরেশতা। যাকে মেঘ-মালা সঞ্চালনের দায়িত্ব দেয়া হয়েছে। তার হাতে আগুনের চাবুক। সে এটা দিয়ে মেঘকে যেখানে আল্লাহর নির্দেশ হয় সেখানে ধমকিয়ে ও হাঁকিয়ে নিয়ে যায়। তারা বলল, তাহলে যে আওয়াজ শুনা যায় সেটা কি? তিনি বললেন, সেটা তার গর্জন। তারা বললঃ আপনি সত্য বলেছেন।❞

রেফারেন্সঃ
[তিরমিযী: ৩১১৭, মুসনাদে আহমদ ১/২৭৪]

29/04/2026

🌌 মহাবিশ্বের সৃষ্টির সূচনা
মহাবিশ্বের বিস্ময়কর সৃষ্টির ইতিহাস নিয়ে গুরুত্বপূর্ণ ও দলিলভিত্তিক আলোচনা।
📌 বিষয়: ❝কলম_ও_লওহ_সৃষ্টির_সূচনা_কিভাবে_হলো?❞
🎙️ আলোচক: শাইখ মুহাম্মদ মাদানি (রাহিমাহুল্লাহ)
📍 পর্ব: 03
✨ এই পর্বে জানতে পারবেন—
সৃষ্টি কিভাবে শুরু হয়েছে, কুরআন ও হাদিসের আলোকে তার ব্যাখ্যা।
👇 পর্ব গুলো দেখতে কমেন্টে দেওয়া লিংকে ক্লিক করুন।
📢 দ্বীনের দাওয়াহর উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করা হয়েছে।
📌 সমস্ত কৃতিত্ব মূল চ্যানেলের প্রাপ্য।
🔗 আসল চ্যানেল লিংক: [https://t.me/almuminofficial]

#আরশ #আহলেহাদিস #সৃষ্টিরসূচনা #কলম

৫টি সূরা, যেগুলো সত্যিই ওষুধের মতো কাজ করে—যদি তুমি মন দিয়ে তাদের সাথে সময় কাটাও:• ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন? → সূরা আদ-দ...
29/04/2026

৫টি সূরা, যেগুলো সত্যিই ওষুধের মতো কাজ করে—যদি তুমি মন দিয়ে তাদের সাথে সময় কাটাও:
• ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন? → সূরা আদ-দুহা (তিনি কখনো তোমাকে পরিত্যাগ করেননি)
• হৃদয় ভেঙে গেছে? → সূরা ইউসুফ (সবচেয়ে সুন্দর কাহিনি)
• সামনে কী আসছে তা ভেবে ভয় পাচ্ছ? → সূরা মুলক (মৃত্যুর পরও সুরক্ষা)
• আত্মিকভাবে শূন্য লাগছে? → সূরা আর-রহমান (তোমরা তোমার রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে?)
• আটকে গেছ, এগোতে পারছ না? → সূরা আশ-শারহ (নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে)
তোমার যত সমস্যাই থাকুক… আল্লাহ তার সমাধান আগেই লিখে রেখেছেন। তুমি শুধু এখনো সেই “ফার্মেসি”টা খুলে দেখোনি।

— সংগৃহিত

29/04/2026

💥ফাজায়েল আমাল #ফাজায়েলআমাল #সুফিচিসতিনকশাবন্দি একটি শিরকী আকিদার বই_
যার লেখক একজন সুফি-চিসতি-নকশাবন্দি_”

Address

Belkuchi
Sirajganj
6740

Alerts

Be the first to know and let us send you an email when Nazmus Sakib Salafi Dawah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share