Ad Dawah Foundation

Ad Dawah Foundation সত্যের পথে আহ্বান, সমাজ সেবার অঙ্গীকার।

09/08/2025

_রাত্রির কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করো, এটি তোমার জন্য নফল; সম্ভবত তোমার রব তোমাকে প্রশংসিত স্থানে উঠিয়ে দেবেন।

সূরা আল-ইসরা: ৭৯

09/08/2025

_রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ দু’আ ব্যতীত অন্য কোন কিছুই ভাগ্যের পরিবর্তন করতে পারে না এবং সৎকাজ ব্যতীত অন্য কোন কিছুই হায়াত বাড়াতে পারে না।

জামে' আত-তিরমিজি, হাদিস নং ২১৩৯।

09/08/2025

_কেঁদে চোখ ভাসিয়ে দিলেই মুত্তাকী হওয়া যায় না, বরং সত্যিকারের মুত্তাকী তো সে...
যে তার পছন্দের হারাম জিনিসটি হাতের কাছে পেয়ে'ও তা ছেড়ে দেয়! 💔✨

09/08/2025

_আল্লাহ তো নিজেই বলেছেন, ধৈর্য ধারণ করো তোমার ভবিষ্যৎ, তোমার অতীতের চেয়েও সুন্দর হবে!

_সূরা আদ দুহা || আয়াত ০৪

09/08/2025

_দোয়া কবুলের গল্প! 🤍

ইস্তিগফার বদলে দিয়েছে আমার জীবন...

এক সময় আমি এক মাস ধরে টানা ইস্তিগফার করতাম—দিনরাত ২৪ ঘণ্টা চেষ্টা করতাম যেন আল্লাহর কাছে ক্ষমা চাইতে কোনো ফাঁকি না থাকে। সঙ্গে সঙ্গে রাসুলুল্লাহ ﷺ-এর ওপর দুরূদ পাঠ করতাম নিয়মিত। আর আল্লাহর দরবারে কেবল একটি দোয়া করতাম:

“হে আমার রব! আমি চাই তুমি আমাকে একজন ইঞ্জিনিয়ার হিসেবে একটি ভালো বেতনের চাকরি দাও, এমন একটি জীবন যা সম্মানজনক ও আরামদায়ক। আমি এমন কিছু চাই না, যা কষ্টদায়ক বা অপমানজনক।”

এভাবে বেশ কিছুদিন কেটে গেল...
হঠাৎ কোথা থেকে একজন ব্যক্তি এসে হাজির হলেন — যাঁকে আমি চিনতাম না, উনিও আমাকে চিনতেন না। তিনি একজন সিনিয়র ইঞ্জিনিয়ার এবং প্রকৌশলীদের ম্যানেজার ছিলেন। সবচেয়ে আশ্চর্য হই এটা যে, তাঁর বেতন ছিল ৭০,০০০ টাকা আর আমাদের বয়সের পার্থক্য মাত্র ছয় বছর।

আল্লাহর কসম করে বলছি, আমি তাঁর কাছে কিছু চাইওনি। তিনি নিজে থেকেই আমার জন্য চাকুরীর ব্যবস্থা করে দিলেন!
আলহামদুলিল্লাহ, আগামীকাল আমি তাঁর সঙ্গেই সফরে যাচ্ছি। আমার সন্তানও আমার সঙ্গে থাকবে—আল্লাহ তাকে হিফাজত করুন।
আজ আমি নিজেকে দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ মনে করি।

আলহামদুলিল্লাহ! আল্লাহর কসম, কাবার প্রভুর কসম করে বলছি — আমি যে কথাগুলো লিখছি তা একটাও মিথ্যা বলছি না, আজ আমি নিজেি একটি বাড়ির মালিক!

“হে আমার প্রতিপালক, হে চিরঞ্জীব, হে সমস্ত রহমতের মালিক! আমার জীবনে তোমার রহমত ও বরকতের পরিপূর্ণতা দান করো।” 🌸

09/08/2025
09/08/2025

–আপনি যাকে ভালোবাসেন তাকে স্মরণ করেন! কিন্তু সেও যে আপনাকে স্মরণ করে তার কোনো নিশ্চয়তা নাই! আপনার এতো ভালোবাসা, এতো স্মৃতিকাতরতা সব বৃথা যেতে পারে।

আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা বলেছেন;
'সুতরাং তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ রাখবো _💚🥀

- (সূরা আল বাকারা, আয়াতঃ ১৫২)

09/08/2025

– হঠাৎ করেই একদিন দেখবেন আপনার অশ্রুসিক্ত দোয়াগুলো কবুল হয়ে গেছে!

সেদিন ফিসফিস করে বলে উঠবেন; "হে আমার রব আপনাকে ডেকে আমি কখনো নিরাশ হইনি _🖤✨

[সূরা মারইয়াম ১৯:৪]

09/08/2025

আমি রোজ ভাঙাচোরা স্বপ্ন নিয়ে জেগে উঠি! শত সহস্র পূর্ণতার মৃত্যু দেখি!
কত সুন্দর সুন্দর ইচ্ছেগুলোর গলা টিপে হত্যা করি,ভুলে ভরা জীবনটার ধ্বংস দেখি!
তারপরও একটা ছোট দীর্ঘশ্বাস ফেলে ভাবি, ধ্বংসের ধ্বংসাবশেষ থেকে হলেও
কষ্ট করে আবার উঠে দাঁড়াতে হবে, কারণ আমাকে বাঁচতে হবে!🖤

Address

খুকনী, এনায়েতপুর, সিরাজগঞ্জ
Sirajganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ad Dawah Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share