গালা ইউনিয়ন সচেতন ছাত্র সমাজ : শাহজাদপুর, সিরাজগঞ্জ

  • Home
  • Bangladesh
  • Sirajganj
  • গালা ইউনিয়ন সচেতন ছাত্র সমাজ : শাহজাদপুর, সিরাজগঞ্জ

গালা ইউনিয়ন সচেতন ছাত্র সমাজ : শাহজাদপুর, সিরাজগঞ্জ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from গালা ইউনিয়ন সচেতন ছাত্র সমাজ : শাহজাদপুর, সিরাজগঞ্জ, Nonprofit Organization, Gala Union, Sirajganj.

সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন।২০২৪ সালের ছাত্রআন্দোলনের চেতনায় অনুপ্রাণিত হয়ে আমরা অন্যায়-দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার, শিক্ষা, সচেতনতা ও মানবকল্যাণে কাজ করছি। সকল সচেতন মানুষকে সঙ্গে নিয়ে আলোকিত ভবিষ্যতের পথে এগিয়ে চলাই আমাদের লক্ষ্য।

01/06/2026

প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ
এডুকেশন স্ট্রাইকার্স 🆚 পেসমেকার ইউনাইটেড

31/05/2026

গালা ইউনিয়ন সচেতন ছাত্রসমাজ-এর উদ্যোগে সেতু নির্মাণ ও কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।

এই কর্মসূচিতে উপস্থিত থেকে নৈতিক সমর্থন ও সহযোগিতা প্রদানকারী সকল সম্মানিত শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, যুবসমাজ, শিক্ষার্থী এবং সর্বস্তরের সচেতন জনসাধারণের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।

বিশেষভাবে ধন্যবাদ জানাই গালা ইউনিয়ন সচেতন ছাত্রসমাজের সকল সদস্যকে, যাদের অক্লান্ত পরিশ্রম, আন্তরিকতা ও দায়িত্বশীল ভূমিকার কারণে কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়েছে।

আপনাদের উপস্থিতি ও সমর্থন আমাদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনকে আরও শক্তিশালী ও অর্থবহ করেছে। ভবিষ্যতেও এলাকার উন্নয়ন ও জনস্বার্থে আপনাদের পাশে পাবো—এই প্রত্যাশা রইল।
সবার প্রতি আবারও আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা।এ মানববন্ধনের যা কিছু সফলতা আপনাদের এবং ভুলত্রুটি আমাদের।ভুলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

মো:মিজানুর রহমান
সভাপতি
গালা ইউনিয়ন সচেতন ছাত্রসমাজ

সবাইকে  গালা ইউনিয়ন সচেতন ছাত্র সমাজ এর সভাপতি এবং সাধারণ সম্পাদক এর পক্ষ থেকে পবিত্র ঈদের শুভেচ্ছা,  ঈদ মোবারক🫂আল্লাহু ...
27/05/2026

সবাইকে গালা ইউনিয়ন সচেতন ছাত্র সমাজ এর সভাপতি এবং সাধারণ সম্পাদক এর পক্ষ থেকে পবিত্র ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক🫂

আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু; ওয়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ।

13/05/2026

I got over 140 reactions on one of my posts last week! Thanks everyone for your support! 🎉

ব্রেকিং..বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে এমপ...
19/04/2026

ব্রেকিং..
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে এমপিওভুক্ত শিক্ষকদের শূন্যপদের তালিকা প্রকাশ করেছে। মোট শূন্যপদ: ৭৭, ৭৯৯

Reminder: সম্মানিত গালা ইউনিয়নবাসী, ইফতার মাহফিল  আজই। আপনারা সবাই আমন্ত্রিত। 📌 অনুষ্ঠানের বিস্তারিত:📅 তারিখ: ১৮ মার্চ,...
18/03/2026

Reminder:
সম্মানিত গালা ইউনিয়নবাসী, ইফতার মাহফিল আজই। আপনারা সবাই আমন্ত্রিত।

📌 অনুষ্ঠানের বিস্তারিত:
📅 তারিখ: ১৮ মার্চ, ২০২৬ ঈসায়ী (২৮ রমজান, ১৪৪৭ হিজরি)
🗓️ রোজ: বুধবার( আজ)
📍 স্থান: বিনোটিয়া উচ্চ বিদ্যালয়ের পূর্ব পাশে (যমুনার পাড়)
⏰ সময়: আজ বিকাল ৪ টা থেকে শুরু

আসুন, যমুনার শান্ত পরিবেশে সবাই মিলে ইফতার করি এবং পবিত্র রমজানের প্রকৃত শিক্ষা ও সম্প্রীতি ছড়িয়ে দেই।

বিনীত,
গালা ইউনিয়ন সচেতন ছাত্রসমাজ
শাহজাদপুর, সিরাজগঞ্জ।

গালা ইউনিয়ন সচেতন ছাত্রসমাজ এর পক্ষ থেকে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ সাফল্যের জন্য আমাদের দুই কৃত...
26/01/2026

গালা ইউনিয়ন সচেতন ছাত্রসমাজ এর পক্ষ থেকে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ সাফল্যের জন্য আমাদের দুই কৃতি সন্তানকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তাদের এই সাফল্য আমাদের পুরো ইউনিয়নের জন্য গর্বের বিষয়।

🔹 রিয়াসাত হোসেন নাহিন

গ্রাম: ভেড়াখোলা
স্কুল: গ্যালাক্সি স্কুল অ্যান্ড কলেজ, বেড়া, পাবনা (SSC)
কলেজ: বগুড়া শাহ সুলতান কলেজ, বগুড়া (HSC)

তিনি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে নিম্নোক্ত বিশ্ববিদ্যালয়সমূহে ভর্তির সুযোগ পেয়েছেন —

✅Bangladesh University of Engineering and Technology (BUET)
ডিপার্টমেন্ট: Mechanical Engineering
মেধাক্রম: ৫৮৯

✅ Rajshahi University of Engineering and Technology (RUET)
মেধাক্রম: ২১২

✅ Bangladesh University of Textiles (BUTEX)
মেধাক্রম: ৬৩৭তম

✅ Chittagong University of Engineering and Technology (CUET)
মেধাক্রম: ৪৮৩তম

✅ Khulna University of Engineering and Technology (KUET)
মেধাক্রম: ১৩০৪

✅ University of Dhaka (DU)
মেধাক্রম: ২৭৬৩

🔹 মোঃ জাকিরুল হক জাকির

গ্রাম: বর্ণিয়া
স্কুল: বুলবুলি মেমোরিয়াল একাডেমী কেজি স্কুল, ভেড়াখোলা
কলেজ: বেড়া সরকারি কলেজ, বেড়া

তিনি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে নিম্নোক্ত বিশ্ববিদ্যালয়সমূহে ভর্তির সুযোগ পেয়েছেন —

✅ কৃষি গুচ্ছ
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (PSTU)
ফ্যাকাল্টি: কৃষি
মেধাক্রম: ২৫১০তম

✅ খুলনা বিশ্ববিদ্যালয়
ডিপার্টমেন্ট: পদার্থবিজ্ঞান
মেধাক্রম: ৮৭৬

✅ রাজশাহী বিশ্ববিদ্যালয়
মেধাক্রম: ৭৯০

✅ ঢাকা বিশ্ববিদ্যালয়
মেধাক্রম: ৩৮০২

🌟 গালা ইউনিয়ন সচেতন ছাত্রসমাজ এর পক্ষ থেকে রিয়াসাত হোসেন নাহিন ও মোঃ জাকিরুল হক জাকির—এই দুই মেধাবী শিক্ষার্থীকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।

ভবিষ্যৎ জীবনে তারা দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এই প্রত্যাশাই করি।

06/11/2025

❛❛আল্লাহুম্মা সল্লি ওয়া'সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ❜❜(ﷺ)🖤

Send a message to learn more

05/11/2025

"তোমরা কি দেখছো না, প্রতিদিন সকাল-সন্ধ্যা কাউকে না কাউকে তোমরা আল্লাহ তা'আলার দিকে বিদায় জানাচ্ছো। তোমরা তাকে মাটির ফাটলে রেখে আসছো। সে মাটিকে বিছানা বানিয়েছে। প্রিয়জনদের রেখে গেছে। পৃথক হয়ে গেছে ধন-সম্পদ থেকে।"

– উমর ইবনে আব্দুল আজিজ (রহ.)
[আল-ইহইয়া, ৪/৪৮০]

Send a message to learn more

03/11/2025

আল্লাহর কাছে চাওয়ার পর যদি তাৎক্ষণিক আপনার চাওয়া পূরণ না হয়, এতে হতাশ হবেন না। অনেক সময় আল্লাহ না দিয়ে পরীক্ষা করেন। বান্দার অন্তরে আল্লাহর জন্য কতটুকু জায়গা রয়েছে তা তিনি যাচাই করে দেখেন। দুনিয়াবি কতো কাজে মানুষ একটু সুখের জন্য কতো অসহনীয় কষ্ট সহ্য করে। তাহলে আখিরাতের বিশাল প্রাপ্তির সামনে ক্ষণিকের না পাওয়া কি সহনীয় হতে পারে না?

‎বই : তিনিই আমার রব (২য় খন্ড); পৃষ্ঠা : ১১৪

Send a message to learn more

Address

Gala Union
Sirajganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when গালা ইউনিয়ন সচেতন ছাত্র সমাজ : শাহজাদপুর, সিরাজগঞ্জ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share