INSAF FounDation

INSAF FounDation মানবতার কল্যাণে নিবেদিত প্রাণ
(2)

07/08/2026
03/08/2026

প্রত্যেকটা মানুষই একদিন বুঝতে পারবে, কিন্তু দুনিয়াতে আবার ফিরে আসার কোনো সুযোগ থাকবে না...

রসূল(স:) বলেন:ঈমান ও কুফরের মধ্যে পার্থক্য হল সলাত ত্যাগ করা ।- তিরমিজী (২৬১৮)রসূল (স:) বলেন:আমাদের এবং কাফিরদের মধ্যে প...
03/08/2026

রসূল(স:) বলেন:

ঈমান ও কুফরের মধ্যে পার্থক্য হল সলাত ত্যাগ করা ।

- তিরমিজী (২৬১৮)

রসূল (স:) বলেন:

আমাদের এবং কাফিরদের মধ্যে পার্থক্যকারী আমল হল সলাত, যে সলাত ছেড়ে দিল সে কুফরী করল

-সূনান নাসাঈ(৪৬৪)

আবদুল্লাহ (রা:) বলেন:

রসূল (স:) এর কোন সাহাবী সলাত ব্যাতিত অন্য কোন আমল ছেড়ে দেয়াকে কুফুরী কাজ বলে মনে করতেন না ।

তিরমিজী (২৬২২)

রসূল (স:) বলেন:

বান্দা এবং শির্কের মধ্যে পার্থক্য হলো সলাত ত্যাগ করা ।

- তিরমিজী (২৬১৯)

রসূল (স:) বলেন:

বান্দার মাঝে এবং কুফরী ও ঈমানের মাঝে পার্থক্য হচ্ছে সলাত, যখন সে তা পরিত্যাগ করবে, তখন সে শির্ক করবে

-আত-তারগীব (৫৬৬)

আল্লাহ বলেন:

তোমরা বিশুদ্ধ চিত্তে তাঁরই অভিমুখী হও, তাকে ভয় করো এবং সলাত কায়েম করো, আর মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না

-আল রুম (৩১)

আল্লাহ বলেন:

আপনি কি তাকে দেখেছেন, যে তার প্রবৃত্তিকে ইলাহরূপে গ্রহণ করে ?

-আল ফুরকান (৪৩)

আল্লাহ বলেন:

স্মরণ কর, যেদিন পদনালী উন্মোচন করা হবে এবং তাদেরকে সিজদা করার জন্য আহবান করা হবে; কিন্তু তারা তা করতে সক্ষম হবে না। তাদের দৃষ্টি অবনত হবে, হীনতা তাদেরকে আচ্ছন্ন করবে অথচ যখন তারা সুস্থ ছিল, তখন তাদেরকে সিজদা করতে আহবান করা হতো । (কিন্তু তারা সিজদা করত না)

-আল ক্বলম (৪২-৪৩)

আল্লাহ বলেন:
জান্নাতিরা যখন জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে:

তোমাদেরকে কিসে জাহান্নামে নিক্ষেপ করেছে?

তারা বলবেঃ আমরা সলাত
আদায় করতামনা

-মুদাসসির (৪২-৪৩)

Address

Shahjadpur
Sirajganj
6770

Website

Alerts

Be the first to know and let us send you an email when INSAF FounDation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share