21/08/2026
সবুজ কানন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম অফিসিয়াল সভা
আজ ২১ আগস্ট ২০২৬, বিকাল ৪টায় সবুজ কানন স্কুলে অনুষ্ঠিত হলো সবুজ কানন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম অফিসিয়াল সভা।
সভায় স্বাগত বক্তব্য রাখেন নির্ঝর খান (০৬)
সভায় সভাপতিত্ব করেন আজমীর হোসাইন তালুকদার সেতু (০৯)
এবং মূল আলোচনা উপস্থাপন করেন আল আমিন রেদুয়ান (১২)
সভায় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ভবিষ্যৎ কার্যক্রম ও সাংগঠনিক উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনার প্রধান বিষয়গুলোর মধ্যে ছিল—
🔹 অ্যালামনাই অ্যাসোসিয়েশনের জন্য একটি ওয়েবসাইটের প্রয়োজনীয়তা ও সম্ভাব্য সুবিধা
🔹 সদস্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া
🔹 অ্যাসোসিয়েশনের জন্য আর্থিক ফান্ড গঠন
🔹 ভবিষ্যৎ কার্যক্রম ও সাংগঠনিক পরিকল্পনা
সকলের আন্তরিক অংশগ্রহণ ও মতামতের মাধ্যমে সভাটি প্রাণবন্ত ও ফলপ্রসূ হয়ে ওঠে। আশা করা যায়, এই উদ্যোগ সবুজ কাননের প্রাক্তন শিক্ষার্থীদের আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।