সন্তোষা দুঃস্থ কল্যান সংস্থা

  • Home
  • সন্তোষা দুঃস্থ কল্যান সংস্থা

সন্তোষা দুঃস্থ কল্যান সংস্থা হাত বাড়ানোর প্রত্যয়

22/10/2024

****সব পুরুষ খা'রা'প হয় না... কিছু কিছু পুরুষ অতুলনীয় ভাবেও ভালো হয়;

সব পুরুষ অ'জু'হা'ত দেখিয়ে ছেড়ে চলে যায় না... কিছু কিছু পুরুষ ছেড়ে যাওয়ার হাজারটা যৌক্তিক কারণ থাকার পরেও পরম যত্নে ভালোবেসে আগলে রেখে শেষ নিঃ'শ্বা'স পর্যন্ত হাতটি শ'ক্ত করে ধরে থেকে যায়;

সব পুরুষ ঠ'কা'য় না... কিছু কিছু পুরুষ ঠ'কে যাওয়া নারীটিকে যত্ন করে আগলায়;

সব পুরুষ নারীর সাজানো গোছানো জীবনটাকে এলোমেলো করে দিতে আসে না... কিছু কিছু পুরুষ নারীর অগোছালো জীবনটাকে সাজিয়ে গুছিয়ে দেওয়ার জন্যও আসে;

সব পুরুষ ধ'র্ষ'ক হয় না... কিছু কিছু পুরুষ হাজারটা সুযোগ থাকার পরেও নারীদের মাতৃজ্ঞানেই সম্মান দেয়;

সব পুরুষ বউ পি'টি'য়ে পু'রু'ষ'ত্ব জাহির করে না... কিছু কিছু পুরুষ নিজে পড়তে না পেরেও ফুটপাতে চা বিক্রি করে বউকে পড়াশোনা শেখায় ;

সব পুরুষ দায়িত্বজ্ঞানহী'ন হয় না... কিছু কিছু পুরুষ অনেক অনেক নারীদের থেকেও বেশি দায়িত্বশীল হয়, স্ত্রীর প্রেগনেন্সি সময় কিছু কিছু পুরুষ গোটা সংসার ও স্ত্রীর দায়িত্ব খুব ভালো ভাবেই সামলায়, সন্তান হওয়ার পর স্ত্রীর সারাদিনের ক্লান্তি দূর করতে মাঝ রাতে স্ত্রীকে ঘুমাতে দিয়ে সন্তানের ভেজা কাঁথা পালটায়;

সব পুরুষ সুযোগ সন্ধানী হয় না... কিছু কিছু পুরুষ ফাঁ'কা জায়গায় একলা নারীকে দেখতে পেয়ে দ্বায়িত্ব নিয়ে সসম্মানে গন্তব্য স্থানে পৌঁছায়;

সব পুরুষ স্ত্রীকে হাড়ি ঠেলার জন্য ঘরে ব'ন্দী করে রাখার চেষ্টা করে না... কিছু কিছু পুরুষ মুক্ত মনে খোলা আকাশের বুকে স্ত্রীকে ডানা মেলে উড়ে বেড়াতে দেখতেও স্বপ্ন বুনে, ক্যারিয়ারের সর্বোচ্চ শিখরে পৌঁছাতে দিন রাত সময় দিয়ে স্ত্রীকে যোগ্য ভাবে
তৈরি করে;

সব পুরুষ নারীরদের দমিয়ে রাখার চেষ্টা করে না... কিছু কিছু পুরুষ কখনো কখনো বাবা রুপে, কখনো কখনো ভাই রুপে, কখনো কখনো বন্ধু রুপে, কখনো কখনো বা প্রেমিক, স্বামী কিংবা ছেলে রুপে মাথা উঁচু করে বাঁচতে দেখতে পিছন থেকে ছায়ার মতো মিশে থেকে নিজের সর্বস্ব দিয়ে পাশে থাকে;

সব পুরুষ নারীদের হা'রা'তে চায় না... কিছু কিছু পুরুষ নিজে ইচ্ছে করে হে'রে গিয়ে প্রিয় মানুষটিকে জিতিয়ে দিয়ে, জিতে যাওয়ার সুখ দু-চোখ ভরে উপলব্ধি করে শান্তির স্নিগ্ধতায় বিভোর হয়;

ঐটুকু ঘরের কাজ ছাড়া সারাদিন আর কি -ই বা করো এমন, বলে.... সব পুরুষ কথায় কথায় নারীদের তু'চ্ছ'তা'চ্ছি'ল্য করে না, কিছু কিছু পুরুষ মনে প্রাণে মানে ও বিশ্বাস করে নারী ছাড়া প্রতিটি সংসার অচল;

সব পুরুষ স্ত্রীর সাফল্যে হী'ন'ম'ন্য'তায় ভো'গে না... কিছু কিছু পুরুষ নিজের থেকেও ভালো অবস্থানে স্ত্রীকে নিয়ে গিয়ে দাঁড় করায়;

পুরুষ কুলে জন্ম নিলেই পুরুষ হওয়া যায় না... প্রকৃত পুরুষ হওয়াটা চারটে খানি কথা না, প্রকৃত পুরুষ আসলে তারাই, যারা নি'র্জ'ন'তা'য় মেয়েদের দেখে লা'ল'সা'র হাত না বাড়িয়ে দায়িত্বের হাত বাড়ায়, যারা নারী সহকর্মী'র পিছনে না লেগে, অ'শ্লী'ল'তা না করে বন্ধুত্বপূর্ণ আচরণে মিশে বেড়ায়, যারা পরিবার - পরিস্থিতির অ'জু'হা'ত দেখিয়ে সাত-আট বছরের সম্পর্ক না ভে'ঙ্গে, যেকোনো পরিস্থিতিতেই পাশে থেকে যায়, তারাই তো পুরুষ, যারা নারীকে 'মেয়েমানুষ' না ভেবে, ভাবে শুধু মানুষ।
"তারাই তো পুরুষ যারা নারীকেও ভাবে মানুষ"

ফুটা বালতি হতে সাবধান! ১. আপনি সুন্নতি দাড়ি রেখেছেন কিন্তু বেপর্দা মেয়ে দেখে দৃষ্টি নত করেন না। (ফুটা বালতি!)২. আপনি হিজ...
20/07/2022

ফুটা বালতি হতে সাবধান!

১. আপনি সুন্নতি দাড়ি রেখেছেন কিন্তু বেপর্দা মেয়ে দেখে দৃষ্টি নত করেন না। (ফুটা বালতি!)

২. আপনি হিজাব পড়েন কিন্তু সাথে মেকাপ আর পারফিউম দিয়ে। (ফুটা বালতি!)

৩. পাঁচ ওয়াক্ত নামাজই যথাসময়ে পড়েন আপনি কিন্তু নামাজে মোটেও মনোযোগ, খুশুখুজু নেই। (ফুটা বালতি!)

৪. সাধারণ মানুষের সামনে আপনি খুবই বিনয়ী কিন্তু বাসায় আসলেই পরিবারের সাথে কর্কষভাষী আর বদমেজাজি। (ফুটা বালতি!)

৫. বাসায় মেহমান আসলে যত্নের সাথে মেহমানদারী করেন, কিন্তু তারা চলে গেলে তাদের খুঁটিনাটি দোষত্রুটির গীবত করা শুরু করেন। (ফুটা বালতি!)

৬. আপনি অনেক দানসদকা করেন আবার যাদেরকে দান করলেন তাদেরকে খোঁটা দিয়েও কথা বলেন। (ফুটা বালতি!)

৭. আপনি প্রতিদিন তাহাজ্জুদ পড়েন, কুরআন তিলাওয়াত করেন কিন্তু আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে রেখেছেন। (ফুটা বালতি!)

৮. রোযা রেখে ক্ষুধা-তৃষ্ণার কষ্ট সহ্য করছেন অথচ আপনিই কাউকে গালি দেন, উপহাস করেন, অভিশাপ দেন। (ফুটা বালতি!)

৯. আপনি মানুষের অনেক উপকার করেন, কিন্তু সেটা করেন মানুষের মধ্যে আপনার নামকাম প্রচার হওয়ার জন্য, খ্যাতির জন্য, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই না। (ফুটা বালতি!)

১০. আপনি ফেসবুকে দ্বীনী পোস্ট দেন, ইসলামিক লেখালেখি করেন, কিন্তু তা লাইক-ফলোয়ার বাড়ানোর জন্য, আল্লাহর জন্য না। (ফুটা বালতি!)

ফুটা বালতিতে যতই পানি ভরেন, তা কি সেখানে থাকবে??

আল্লাহ আমাদের সবাইকে উপলব্ধি করার তৌফিক দিন। আমীন

আল্লাহর অশেষ রহমতে আমরা সিলেট যাচ্ছি।
26/06/2022

আল্লাহর অশেষ রহমতে আমরা সিলেট যাচ্ছি।

সুনামগঞ্জের বন্যার্ত পরিবারের জন্য  প্যাকেজিং এর কার্যক্রম চলছে। গতকাল ও হয়েছে। ইনশাআল্লাহ আমরা আজ রাতে যাচ্ছি।
26/06/2022

সুনামগঞ্জের বন্যার্ত পরিবারের জন্য প্যাকেজিং এর কার্যক্রম চলছে।
গতকাল ও হয়েছে।
ইনশাআল্লাহ আমরা আজ রাতে যাচ্ছি।

কাল ইনশাল্লাহ যাচ্ছি সিলেটে শিক্ষার্থী সহযোগিতা সংগঠন ও সন্তোষা দুঃস্হ কল্যান সংস্হা  এর প্রতিনিধি হয়ে। আমাদের সাথে যাচ্...
25/06/2022

কাল ইনশাল্লাহ যাচ্ছি সিলেটে শিক্ষার্থী সহযোগিতা সংগঠন ও সন্তোষা দুঃস্হ কল্যান সংস্হা এর প্রতিনিধি হয়ে। আমাদের সাথে যাচ্ছে BLUE DREAM গ্রুপের পরিচালক Shopnill Chowdhury Shohag ভাই।
ভাই নিজেই প্রায় ১২ হাজার পরিবারের খাবার দিবে।আর Mirazul Islam আর আমরা মিলে প্রায় ৮ হাজার পরিবারের খাবারের আয়োজন করেছি।

Address

সন্তোষা, করশালিকা, শাহজাদপুর, সিরাজগঞ্জ

6687

Alerts

Be the first to know and let us send you an email when সন্তোষা দুঃস্থ কল্যান সংস্থা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to সন্তোষা দুঃস্থ কল্যান সংস্থা:

  • Want your organization to be the top-listed Non Profit Organization?

Share