১ টাকায় অন্ন- 1 Takay Onno

১ টাকায় অন্ন- 1 Takay Onno একটি অলাভজনক প্রতিষ্ঠান।

"১ টাকায় অন্ন"পরিবারের পক্ষ থেকে পথশিশুদের মাঝে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পোশাক বিতরণ।
20/07/2021

"১ টাকায় অন্ন"পরিবারের পক্ষ থেকে পথশিশুদের মাঝে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পোশাক বিতরণ।

একজন বিশেষ মানুষের সহযোগিতায়,  "১ টাকায় অন্ন" টিমের মাধ্যেমে এক প্রতিবন্ধীকে হুইলচেয়ার বিতরণ করা হলো আজ।
17/06/2021

একজন বিশেষ মানুষের সহযোগিতায়, "১ টাকায় অন্ন" টিমের মাধ্যেমে এক প্রতিবন্ধীকে হুইলচেয়ার বিতরণ করা হলো আজ।

সিরাজগঞ্জ কড্ডার মোড়ে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ১ টাকার বিনিময়ে খাবার বিতরণ করলো ১ টাকায় অন্ন- 1 Takay Onno  টিম।
11/06/2021

সিরাজগঞ্জ কড্ডার মোড়ে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ১ টাকার বিনিময়ে খাবার বিতরণ করলো ১ টাকায় অন্ন- 1 Takay Onno টিম।

খাবারের প্রতি মানুষের যে এতো আন্তরিক ভালোবাসা থাকতে পারে ওদের না দেখলে হয়তো সেটা কোনদিন  বুঝতেই পারতাম না। পথেই খাও...
21/05/2021

খাবারের প্রতি মানুষের যে এতো আন্তরিক ভালোবাসা থাকতে পারে ওদের না দেখলে হয়তো সেটা কোনদিন বুঝতেই পারতাম না। পথেই খাওয়া, পথেই ঘুম, পথেই দিনযাপন শিশুদের একবেলা ভালো মানের খাবারের জন্য “১ টাকায় অন্ন” টিম সিরাজগঞ্জের বেশ কিছু পথ শিশুদের আজ WF Fast Food রেস্টুরেন্টে কোক,বার্গার, পিৎজা খাওয়ালো। এদের কেউই আগে কখনো এধরনের রেস্টুরেন্টে যায়নি। আমাদের মতো তাদেরও যে এ ধরনের খাবারের প্রতি লোভ আছে, তাদের হাসি, উৎসাহ, আগ্রহ দেখলেই সেটা বোঝা যায়। কিন্তু অসহায়ত্বের কারনে সেটা কোনদিন পূরণ হয়ে উঠেনা। তাই আমাদের এই ক্ষুদ্র চেষ্টা।

শহীদ মনসুর আলী স্টেশনে অসহায় ও পথশিশুদের মাঝে "১ টাকায় অন্ন" টিমের পক্ষ থেকে ঈদের নতুন পোশাক বিতরণ।
13/05/2021

শহীদ মনসুর আলী স্টেশনে অসহায় ও পথশিশুদের মাঝে "১ টাকায় অন্ন" টিমের পক্ষ থেকে ঈদের নতুন পোশাক বিতরণ।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও পথশিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ। স্থানঃ বাজার স্টেশন,  সিরাজগঞ্জ সদর।
13/05/2021

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও পথশিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ।
স্থানঃ বাজার স্টেশন, সিরাজগঞ্জ সদর।

"আর একটা জুতা হইলেই আমার হইয়া যাইবো"ঈদ উপলক্ষে সিরাজগঞ্জ বাজার স্টেশনে পথ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করছিলাম। এই মেয়ে...
11/05/2021

"আর একটা জুতা হইলেই আমার হইয়া যাইবো"

ঈদ উপলক্ষে সিরাজগঞ্জ বাজার স্টেশনে পথ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করছিলাম। এই মেয়েটাকে ব্যাগটা হাতে তুলে দিতেই একগাল হাসি। যেনো তার তর সইছে না। প্যাকেটটি নেওয়ার পর পরই তাড়াহুড়ো করে প্যাকেটটি খুলে জামাটা গায়ের সামনে মেলে ধরে ভালো করে দেখছিলো যে, কেমন মানিয়েছে তাকে। যখন দেখলো একদম পার্ফেক্ট হয়েছে। তখন তার আনন্দ আর রাখে কোথায়। হাসছিল আর বলছিলো, "আর একটা জুতা হইলেই আমার হইয়া যাইবো"। আমাদের মনটা তখন একদম খারাপ হয়ে গেলো। আমরা এই পোশাকটা না দিলে হয়তো তার ঈদে নতুন কোন পোশাকই থাকতোনা। আর পোশাক নাহয় পেলো। জুতো কোথায় পাবে, আমরাতো জুতো দিচ্ছিলাম না। আর এই মেয়েটা শুধু একা নয়, এমন আরো অনেকই আছে, যাদের পোশাকই দিতে পারিনি। কত মানুষ তাহলে এমন আছে, যারা নতুন পোশাক ছাড়া ঈদ উদযাপন করে। আমাদের "১ টাকায় অন্ন" টিমের সামর্থ্য কম। কারণ অনুদান অল্প। আশা করি, আপনারা এসকল অসহায় মানুষের পাশে এসে দাঁড়াবেন।

07/05/2021

"১ টাকায় অন্ন" টিমের পরবর্তী কার্যক্রম, পথশিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ। আশা করি আপনাদের সহযোগীতায় সফলভাবে আমাদের কার্যক্রম পরিচালনা করতে পারবো।

https://www.jagonews24.com/country/news/662927
28/04/2021

https://www.jagonews24.com/country/news/662927

সিরাজগঞ্জে অসহায়, দরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে এক টাকায় খাবার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘১ টাকায় অন্ন’...

ক্ষুধার কান্নার ছবি হয়তো আপনি আমি প্রায়ই সোশ্যাল মিডিয়ায় দেখে থাকি, কিন্তু কখনও অনুভব করার চেষ্টা করছেন সেই যন্ত্রণাক...
28/04/2021

ক্ষুধার কান্নার ছবি হয়তো আপনি আমি প্রায়ই সোশ্যাল মিডিয়ায় দেখে থাকি, কিন্তু কখনও অনুভব করার চেষ্টা করছেন সেই যন্ত্রণাকে!!

কতটুকু ক্ষুধার্ত হলে মানুষ এক বেলা খাবারের জন্য বহুদূর থেকে পায়ে হেঁটে আসতে পারে?

কত রাত পাড় হলে এই মানুষগুলো পাবে তিন বেলা খাওয়ার নিশ্চয়তা?
এ প্রশ্নগুলো রাখলাম আপনাদের কাছে..
উত্তর গুলো জানা থাকলে শেয়ার করুন আমাদের সাথে।

কিছু মহান মানুষদের সাহায্য সহযোগিতায় আজ তাদের ১ বেলা খাবারের দায়িত্ব নিয়েছিলাম।

Address

K M Road, Kandapara
Sirajganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when ১ টাকায় অন্ন- 1 Takay Onno posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ১ টাকায় অন্ন- 1 Takay Onno:

Share