12/04/2021
অসহায়দের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয় মানবতার ধর্ম ইসলাম।
আমরা বৈশ্বিক এক মহা সঙ্কটের মুখোমুখি অবস্থান করছি। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গোটা বিশ্বেই অর্থনৈতিক মন্দা তৈরি হচ্ছে।
দেশে দেশে লকডাউনের ফলে মধ্যম ও নিম্ন আয়ের লোকগুলো দিশেহারা হয়ে পড়ছে। অনেকের ঘরেই খাদ্যসামগ্রীর সঙ্কট প্রকটভাবে দেখা দিচ্ছে।
যারা দিনমজুর, তারা পরিবার নিয়ে অভুক্ত থাকছে। ঘর বাজারসদাই শূন্য। আয়ের সবরকম উৎস বন্ধ। কোথা থেকে দু'বেলা খাবারের ব্যবস্থা হবে তা তারা নিজেরাও জানে না।
তাই বাধ্য হয়ে অপেক্ষার প্রহর গুনছে, কেউ এসে দু'মুঠো খাবার তাদের দেয় কিনা!
এই সঙ্কটাপূর্ণ মুহূর্তে ইসলাম আমাদের শেখায় মানবিক হতে। অসহায় মানুষের পাশে দাঁড়াতে। তাদের দুমুঠো খাবারের ব্যবস্থা করে দিতে।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের ফলে উদ্ভূত পরিস্থিতিতে সাধারণ মানুষের পিঠ আজ দেয়ালের সঙ্গে ঠেকে গেছে। জীবন-মরণের সন্ধিক্ষণে অবস্থান করছে তারা । অভুক্ত-অনাহারে মৃত্যুর প্রহর গোনা ছাড়া তাদের কোনো গত্যন্তর নেই ।
আজ তাদের পাশে দাঁড়ানো, দু'বেলা খাবারের ব্যবস্থা করে দেয়া, আমাদের নৈতিক দায়িত্ব! মুক্তির ধর্ম ইসলাম আমাদের এই শিক্ষাই দেয়!
তাই আজই আমাদের মোক্ষম সময়, রাসূলের মহানুভবতা, মানবতা ও আতিথেয়তার নীতি ও আদর্শ বাস্তবায়নের এবং বৃদ্ধ, দিনমজুর, মিসকিন ও শিশুদের মুখে একটুখানি হাসি ফোটানোর!
সেই উদ্দেশ্যকে সামনে রেখেই
"মানবশক্তি সেবা সংস্থা"
পবিত্র মাহে-রমজান ও ঈদুল-ফিতর উপলক্ষে কিছু দরিদ্র ও অসহায় মানুষকে উপহার সামগ্রি হিসেবে কিছু খাবার এবং আর্থিক সহায়তা প্রদান করতে যাচ্ছে।
কিন্তু আপনাদের সকলের সহায়তা ছাড়া এই মহান কাজ সম্পাদন করা সম্ভব হবে না। তাই আপনাদের সার্বিক সহযোগিতা একান্ত কাম্য। আমরা আশা রাখি এমন মহৎ উদ্যোগে আপনিও অংশগ্রহণ করবেন এবং সার্বিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।
বিস্তারিত জানতে যোগাযোগঃ ০১৭৮৪৮৯১০২২
বিকাশ (পার্সোনাল): ০১৭৮৪৮৯১০২২
নগদঃ ০১৮১১৩৭০৫৫৭
আপনার একটি উন্নত মানুষিকতা,
অন্যের অনুপ্রেরণা।
ধন্যবাদান্তে–
মানবশক্তি সেবা সংস্থা - Manobshokti Seba Songstha