আসসালামু আলাইকুম
☘কিভাবে বুঝবেন আপনি মায়াবী?
☘প্রকৃতি কি আপনার ভালোলাগে? গাছ? প্রাণী ও প্রাণ?
☘বেঁচে থাকতে ভালোবাসেন?
☘মায়া মানুষকে বাচিয়ে রাখে। পৃথিবীর প্রতি মায়া, প্রাণের প্রতি মায়া, প্রকৃতির প্রতি মায়া মানুষকে বেঁচে থাকার প্রেরণা জোগায়। সেই মায়ার আরেক নাম হচ্ছে গাছ!!!!! 🌳🌳🌳
☘গাছের প্রতি মানুষের মায়া আছে বলেই পৃথিবী বেঁচে আছে, পৃথিবীতে বেঁচে আছে প্রাণ।
☘প্রকৃতিতে আছে হরেকরকমের প্রাণের মে
লা। এই মেলার বড় অংশজুড়েই রয়েছে গাছ। প্রতিটি গাছই আবার একটা থেকে অন্যটা আলাদা। কোনোটির ফুল অনিন্দ্য সুন্দর, কোনোটির ফল দারুণ সুস্বাদু। হরেকরকম এদের পাতা, কান্ড-সম্পূর্ণ কাঠামো। পৃথিবীতে এখন মোট গাছের সংখ্যা প্রায় তিন ট্রিলিয়ন বা তিন লাখ কোটির বেশি বলে একটি গবেষণায় জানা গেছে। বর্তমানে পৃথিবীর সবচেয়ে লম্বা গাছটির উচ্চতা প্রায় ৩৮০ ফুট। গাছটি রয়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। গাছটির বৈজ্ঞানিক নাম Sequoia sempervirens। বিজ্ঞানীদের মতে গাছ হিসেবে এটি সর্বোচ্চ উচ্চতার কাছাকাছি পৌঁছে গেছে।
গবেষকদের ধারণা পৃথিবীতে আমাদের জানা বৃক্ষ প্রজাতির চেয়ে উল্লেখযোগ্য সংখ্যক প্রজাতি এখনো অজানা রয়েছে। এখনো ৯ হাজারের বেশি প্রজাতি আবিষ্কৃত হয়নি। সাম্প্রতিক সময়ে আবিস্কৃত গাছের প্রজাতির মোট সংখ্যা প্রায় ৭৩ হাজার ৩০০ যা পূর্বের চেয়ে ১৪ শতাংশ বেশি। গাছের সমস্ত প্রজাতির প্রায় ৪৩ শতাংশ দক্ষিণ আমেরিকাতে পাওয়া যায়, এরপর ইউরেশীয়ায় ২২ শতাংশ, আফ্রিকায় ১৬ শতাংশ, উত্তর আমেরিকায় ১৫ শতাংশ এবং ওশেনিয়ায় ১১ শতাংশ।
সেই তুলনায় এশিয়া মহাবিশ্বে গাছের পরিমাণ খুবই সামান্য। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান আগের চেয়ে অনেক ঝুঁকিপূর্ণ। বেড়েছে জনসংখ্যা, কমেছে গাছের সংখ্যা। বর্তমান সময়ের তাপমাত্রা বৃদ্ধির কারনে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। তৈরি হচ্ছে গাছ রোপণ, ছাদ বাগান ও বনায়নের প্রতি ব্যপক আগ্রহ। জায়গার সল্পতার কারনে যেমন ছাদে বা বারান্দায় করা হচ্ছে বাগান, তেমন অফিস সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও আবাসিক ভবনের ইন্টেরিয়রে শোভা পাচ্ছে ইনডোর প্ল্যান্ট। শৌখিনতার আরেক নাম হচ্ছে গাছ।
গাছের প্রতি মায়া, ভালোবাসা থেকেই আমাদের এই পথচলা। মূলত আমাদের গাছ নিয়ে কাজ করার স্বপ্ন অনেকদিন থেকেই। সেই লক্ষ্যেই আমরা "মায়াঅরণ্য"কে নিয়ে এসেছি আপনাদের দোরগোড়ায়।
এখানে আপনারা সহজেই অনলাইন ও অফলাইনের মধ্যমে স্বল্পমূল্যে পেয়ে যাবেন আপনাদের পছন্দের গাছ। ছাঁদ বাগান সহ ইন্টেরিয়র ডিজাইনে পাবেন আমাদের সহযোগীতা। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনাদের পাশে থাকার দৃঢ় ইচ্ছা পোষণ করছি।
আমাদের এ পথচলায় আপনাদের আন্তরিক সহযোগীতা কামনা করছি।
ধন্যবাদ🍀