P4H-Complete Orphan Care Center, Chapainawabganj

P4H-Complete Orphan Care Center, Chapainawabganj "বাবা মা হারিয়ে যে শিশুটি ভেবেছিল তার জীবন থেমে গেছে, তাকেই ভালোবাসা, যত্ন আর শিক্ষায় সমাজের শ্রেষ্ঠ সম্পদ হিসেবে গড়ে তোলা আমাদের স্বপ্ন।"
(2)

22/03/2026

❤️❤️❤️💥💥💥

Eid Mubarak❤️💥
22/03/2026

Eid Mubarak❤️💥

আমাদের অরফ্যান সেন্টারের বাচ্চাদের সুস্বাস্থ্য ও সুষম খাদ্যাভ্যাস নিশ্চিত করার লক্ষ্যেই আমাদের একজন শিক্ষক সরকারি প্রশিক...
10/03/2026

আমাদের অরফ্যান সেন্টারের বাচ্চাদের সুস্বাস্থ্য ও সুষম খাদ্যাভ্যাস নিশ্চিত করার লক্ষ্যেই আমাদের একজন শিক্ষক সরকারি প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ।

বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) কর্তৃপক্ষের উদ্যোগে শিবগঞ্জ উপজেলায় তিন দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সেখানে শিক্ষক প্যানেল থেকে Projects for Humanity-র পক্ষ থেকে মোঃ সেলিম রেজা অংশগ্রহণ করার সুযোগ পেয়েছেন।
১০.০৩.২০২৬ ইং

আসসালামু আলাইকুম,অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, পবিত্র রমজান মাস উপলক্ষে আমাদের সেন্টারের ১৭ জন ছাত্র পবিত্র কোরআন খ...
02/03/2026

আসসালামু আলাইকুম,
অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, পবিত্র রমজান মাস উপলক্ষে আমাদের সেন্টারের ১৭ জন ছাত্র পবিত্র কোরআন খতমের মহৎ উদ্যোগ নিয়েছে আলহামদুলিল্লাহ।

এর মধ্যে দুইজন ছাত্র, আবু সাঈদ ও তাসমিম, ইতিমধ্যে সম্পূর্ণ ৩০ পারা খতম সম্পন্ন করেছে। বাকিরাও ইনশাআল্লাহ খুব শিগগিরই তাদের খতম পূর্ণ করবে।
এটি তাদের ঈমান, অধ্যবসায় ও কোরআনের প্রতি ভালোবাসার উজ্জ্বল প্রমাণ।

রাসূলুল্লাহ (স:) বলেছেন:
“তোমাদের মধ্যে সর্বোত্তম সে-ই, যে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়।”
— সহিহ বুখারি

সবাই আমাদের এই সন্তানদের জন্য দোয়া রাখবেন,
আল্লাহ তাআলা যেন তাদের কোরআনের আলোয় আলোকিত করেন,
দুনিয়া ও আখেরাতে সফলতা দান করেন এবং দেশ ও জাতির খাদেম হিসেবে কবুল করেন।
আমিন।

28/02/2026

হৃদয় শীতল করা গজল,
ওগো মোর পেয়ারা নবী।

শিল্পী: মোঃ মাহিম
শ্রেণী: পঞ্চম।

আলহামদুলিল্লাহ প্রতিদিন ফজরের নামাজের পর আমাদের বাচ্চারা পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে তাদের দিনের সূচনা করে।ভোরের নির...
17/02/2026

আলহামদুলিল্লাহ
প্রতিদিন ফজরের নামাজের পর আমাদের বাচ্চারা পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে তাদের দিনের সূচনা করে।

ভোরের নির্মল পরিবেশে আল্লাহর কালাম পাঠ, এভাবেই তাদের দিন শুরু হয় ঈমান, বরকত ও প্রশান্তির সাথে।

কোরআনের আলোয় গড়ে উঠুক তাদের চরিত্র,
আল্লাহ তাআলা তাদেরকে নেককার, আদর্শবান ও কোরআনের অনুসারী হিসেবে কবুল করুন।
আমিন

আজ আমাদের সেন্টারের সব বাচ্চাদের নিয়ে নিজ নিজ ঠিকানা লেখার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।নিজের নাম, পিতা–মাতার নাম থেকে ...
08/02/2026

আজ আমাদের সেন্টারের সব বাচ্চাদের নিয়ে নিজ নিজ ঠিকানা লেখার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।
নিজের নাম, পিতা–মাতার নাম থেকে শুরু করে গ্রাম, থানা, জেলা, বিভাগ ও দেশ।
আলহামদুলিল্লাহ সবকিছু সঠিকভাবে লিখে উপস্থাপন করেছে তারা।


আজ আমাদের শাবান মাসের পঞ্চম তম রোজা সম্পূর্ণ হলো!আলহামদুলিল্লাহ, আমাদের সেন্টারের বাচ্চারা আনন্দ ও আগ্রহের সঙ্গে নফল রোজ...
04/02/2026

আজ আমাদের শাবান মাসের পঞ্চম তম রোজা সম্পূর্ণ হলো!

আলহামদুলিল্লাহ, আমাদের সেন্টারের বাচ্চারা আনন্দ ও আগ্রহের সঙ্গে নফল রোজা পালন করছে। ছোট বয়সেই রোজার এই অভ্যাস তাদের চরিত্র, ধৈর্য ও তাকওয়া গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

রাসূলুল্লাহ (স:) রমজান মাসের পর সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন শাবান মাসে।
উসামা ইবনে যায়েদ (রা.) বলেন, আমি জিজ্ঞেস করলাম,
“ইয়া রাসূলাল্লাহ! আমি আপনাকে শাবান মাসে যত বেশি রোজা রাখতে দেখি, অন্য কোনো মাসে তত দেখি না কেন?”
তিনি বললেন,
“এটি এমন এক মাস, যাকে মানুষ রজব ও রমজানের মাঝখানে অবহেলা করে। এই মাসে বান্দার আমলসমূহ আল্লাহর কাছে পেশ করা হয়। আর আমি চাই, আমার আমল রোজা অবস্থায় পেশ হোক।”
সুনানে নাসাঈ, হাদিস: ২৩৫৭

এই ছোট্ট রোজাদারদের দেখে আমাদের হৃদয় ভরে যায় আশা আর দোয়ায়।
আল্লাহ তাআলা তাদের এই আমল কবুল করুন, ঈমান ও সুস্থতায় ভরে দিন এবং রমজানের জন্য উত্তমভাবে প্রস্তুত করে নিন।
আমিন।

দায়িত্বের ছোট্ট কাঁধে বড় দায়িত্ব! নিজেদের প্রয়োজন নিজেরাই সামলাতে শেখা,বাজার করা থেকে বাড়ি ফেরা পর্যন্ত।এই অভ্যাসই আজ তা...
02/02/2026

দায়িত্বের ছোট্ট কাঁধে বড় দায়িত্ব!

নিজেদের প্রয়োজন নিজেরাই সামলাতে শেখা,
বাজার করা থেকে বাড়ি ফেরা পর্যন্ত।
এই অভ্যাসই আজ তাদের আত্মনির্ভরশীল করে তুলছে, আর আগামী দিনের জন্য গড়ে দিচ্ছে শক্ত ভিত্তি।

ছুটির দিন মানেই শুধু বিশ্রাম নয়!নিজেদের কাজ নিজেরাই শেখা, দায়িত্ববোধ আর সহযোগিতার শিক্ষা।পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি ...
26/01/2026

ছুটির দিন মানেই শুধু বিশ্রাম নয়!

নিজেদের কাজ নিজেরাই শেখা, দায়িত্ববোধ আর সহযোগিতার শিক্ষা।
পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি রান্নার প্রস্তুতিতেও হাত লাগাচ্ছে আমাদের বাচ্চারা।
এভাবেই ছোট ছোট হাতে গড়ে উঠছে বড় মানুষের চরিত্র। 🤍

আলহামদুলিল্লাহ,,,  Grundfos-এর কাছ থেকে এই অসাধারণ সহায়তা পাওয়ার জন্য Projects for Humanity  কে অভিনন্দন! 🎉এই উদ্যোগটি স...
26/01/2026

আলহামদুলিল্লাহ,,, Grundfos-এর কাছ থেকে এই অসাধারণ সহায়তা পাওয়ার জন্য Projects for Humanity কে অভিনন্দন! 🎉
এই উদ্যোগটি সত্যিই অনুপ্রেরণাদায়ক এবং এটি মর্যাদা-কেন্দ্রিক ও কমিউনিটি-নির্ভর কার্যকর পরিবর্তনের শক্তিকে তুলে ধরে।
CleanFlow: Street to Stability Initiative প্রকল্পের সাফল্য কামনা করছি।

Address

Choto Chalk Masterpara
Shibganj
6340

Alerts

Be the first to know and let us send you an email when P4H-Complete Orphan Care Center, Chapainawabganj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share