15/06/2026
একটি শোক সংবাদ
শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি'র প্রতিষ্ঠাকালীন থেকে বর্তমান সচিব এবং শেরপুরের ঐতিহ্যবাহী মাই সাহেবা মসজিদের সহ-সভাপতি জনাব মোঃ হারূনুর রশীদ অদ্য সন্ধ্যা ৬.৪৫ মিনিটের সময় শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করিয়াছেন।
"ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন"
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। মৃত্যুকালে তিনি তার স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন।
মরহুমের জানাযায় নামাজ আগামীকাল সকাল ১১.০০ ঘটিকার সময় মাইসাহেবা মসজিদে অনুষ্ঠিত হইবে।
উক্ত জানাযার নামাজে শেরপুরের সকল ব্যবসায়ী ও মুসলমান ভাইদিগকে শরিক হবার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল।
অনুরোধক্রমে
আলহাজ্ব মোঃ আরিফ হোসেন
ভারপ্রাপ্ত সভাপতি
শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি