05/05/2026
অন্ধকারে হারিয়ে যাওয়া সত্য? ৫ মে মধ্যরাতে শাপলা চত্বরের অভিযানের সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল এবং দিগন্ত টিভি, ইসলামিক টিভি ও আমার দেশ-এর মতো মিডিয়াগুলো বন্ধ করে এক পরিকল্পিত 'মিডিয়া ব্ল্যাকআউট' তৈরি করা হয়েছিল। এর মাধ্যমে সত্য গোপন করার এক নির্লজ্জ প্রচেষ্টা চালানো হয়।
অপারেশনের নাম 'ফ্ল্যাশ আউট', কিন্তু বিচার আজো অন্ধকারেই। গত এক দশকেও এই ঘটনার কোনো বিচারিক তদন্ত হয়নি। উল্টো নিরপরাধ বিক্ষোভকারীদের ওপর ৮৩টি মামলায় প্রায় ৮৮,০০০ জনকে অভিযুক্ত করা হয়েছে, যার মধ্যে ৮৪,০০০ এর বেশি মানুষ অজ্ঞাতনামা।
৮৫% মৃত্যুর কারণ ছিল বুলেটের আঘাত। প্রায় ১,৫৫,০০০ তাজা গুলি আর অন্ধকার রাতের সেই নির্মম ইতিহাস ভোলা কি সম্ভব? সত্যের সন্ধানে এবং ন্যায়বিচারের দাবিতে আমাদের এই ফটোকার্ড সিরিজ।