12/07/2026
🛑🛑 মানবিক আবেদন 🛑🛑
ইতিমধ্যেই আমরা সবাই অবগত আছি, চট্টগ্রাম এবং পার্বত্য এলাকাগুলোতে দীর্ঘ ১ সপ্তাহ যাবত ভারী বৃষ্টিপাত এবং ভূমিধসের জন্য ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি তৈরি হয়েছে। বেসরকারি হিসাবমতে অন্তত ১০ লক্ষাধিক মানুষ পানিবন্দী। ইতিমধ্যে ৪০ জন মানুষের মৃ'ত্যু হয়েছে। চট্টগ্রামের বাশখালি উপজেলায় ছনুয়া ভউনিয়নেই গতকাল ২ টি শিশুর প্রাণ গিয়েছে ভয়াল বন্যায়। কিন্তু আফসোস বিশ্বকাপের উন্মাদনায় নিউজ মিডিয়াগুলা এখনো সঠিকভাবে আলোকপাত করেনি।
স্পন্দন সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব প্রতিবারের মতো আবারো বন্যা দুর্গতদের সাহায্যে এগিয়ে এসেছে।
আগামী শুক্রবার - ১৭ জুলাই চট্টগ্রামের বাশখালি উপজেলায় (ছনুয়া এবং পুইছড়ি ইউনিয়ন) অন্ততপক্ষে ৬০০ পরিবারকে উপহার সামগ্রী পৌছে দেয়ার উদ্যোগ নিয়েছে।
যেকোন দুর্যোগকালীন উদ্যোগের প্রাণ কলেজের প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীদের ব্যক্তিগত অনুদান। আমরা স্পন্দন ক্লাব সহ সকল ক্লাবের পক্ষ থেকে সকল EMCIAN কাছে আকুতি জানাই - যার যার অবস্থান থেকে সর্বোচ্চ পরিমাণ নগদ অর্থ প্রতিনিধিদের মাধ্যমে পৌছে দেয়ার।
সামান্য ১ দিনের বৃষ্টিতেই আমরা ব্যতিব্যস্ত , সেখানে তারা ১ সপ্তাহ পানিবন্দী এবং পানি ক্রমশ বেড়েই চলেছে। একাধিক পানিবাহিত রোগ মহামারী আকার নিচ্ছে।
উপহার প্যাকেটে থাকবে : চিড়া, মুড়ি, চিনি, বিস্কুট, চাল , ডাল , সুজি , মোমবাতি ,গ্যাস লাইটার, স্যালাইন , ক্লোরিন ট্যাবলেট। শিশুদের জন্য গুড়াদুধ এবং মহিলাদের জন্য স্যানিটারি ন্যাপকিন। এছাড়া প্রয়োজনীয় কিছু ওষুধ সামগ্রী।
ডোনেশনের মাধ্যম : প্রতি ব্যাচে স্পন্দনের প্রতিনিধি এবং
**বিকাশ : 01312503202 (Obaidul Hoque Himu,President, Spondon)
**নগদ: 01749038093
Ferous(Vice President , Spondon)
**Bank account: Dutch Bangla
7017418967413
(Vice President ,spondon )
সবার কাছে বিনীত আবেদন এই অল্প সময়ের মধ্যে বিশাল এই ত্রাণ সহায়তা প্রোগ্রামে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে দুস্থ মানুষগুলোর পাশে দাড়ানোর। সৃষ্টিকর্তা তাদের সহায় হোন , এই উদ্যোগকে কবুল করুন।
ওবায়দুল হক হিমু
- সভাপতি
স্পন্দন সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব