Access Bangladesh Foundation

Access Bangladesh Foundation Working for the empowerment of persons with disabilities

Access Bangladesh Foundation is seeking a qualified, dynamic, motivated, well-organized and committed professional for t...
02/06/2026

Access Bangladesh Foundation is seeking a qualified, dynamic, motivated, well-organized and committed professional for the position of ‘OPD Coordination Officer’.
Number of Positions: 02 (Two)

Interested candidates, please apply by June 10, 2026.







Access Bangladesh Foundation is seeking a qualified, dynamic, motivated, well-organized and committed professional for t...
02/06/2026

Access Bangladesh Foundation is seeking a qualified, dynamic, motivated, well-organized and committed professional for the position of ‘Project Manager’.

Interested candidates, please apply by June 10, 2026.







অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন পরিবারের পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা! 🌙✨আসুন, একে অপরের পাশে দাঁড়িয়ে এবং আনন...
27/05/2026

অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন পরিবারের পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা! 🌙✨

আসুন, একে অপরের পাশে দাঁড়িয়ে এবং আনন্দ ভাগাভাগি করে এই ঈদ উদযাপন করি।

সকলের ঈদ কাটুক নিরাপদ ও আনন্দময়! ❤️

Eid Ul Azha Mubarak from the Access Bangladesh Foundation family! 🌙✨

May the beautiful spirit of sacrifice, unity, and gratitude bring peace to your home. Let’s celebrate this Eid by spreading happiness and supporting one another.

Have a blessed and safe Eid!

প্রতিবাদ লিপিসম্প্রতি মিরপুরসহ দেশব্যাপী নিষ্পাপ শিশুদের ওপর যে নৃশংস নির্যাতন ও হত্যার ঘটনা ঘটছে, তা আমাদের স্তম্ভিত ও ...
23/05/2026

প্রতিবাদ লিপি

সম্প্রতি মিরপুরসহ দেশব্যাপী নিষ্পাপ শিশুদের ওপর যে নৃশংস নির্যাতন ও হত্যার ঘটনা ঘটছে, তা আমাদের স্তম্ভিত ও গভীরভাবে ব্যথিত করেছে। বিচারহীনতার সংস্কৃতি আর দীর্ঘসূত্রতা অপরাধীদের সাহস বাড়িয়ে দিচ্ছে দিন দিন।

অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে এবং অপরাধীদের দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি প্রদানের জোর দাবি জানাচ্ছে।

আসুন, আমরা আমাদের শিশুদের জন্য একটি নিরাপদ ও মানবিক ভবিষ্যৎ নিশ্চিত করি।

গ্লোবাল অ্যাকসেসিবিলিটি এওয়ারনেস ডে ২০২৬ 🌍♿অ্যাকসেসিবিলিটি কোনো সুবিধা নয়- এটি সবার অধিকার।এ বছরের প্রতিপাদ্য “Design, D...
21/05/2026

গ্লোবাল অ্যাকসেসিবিলিটি এওয়ারনেস ডে ২০২৬ 🌍♿

অ্যাকসেসিবিলিটি কোনো সুবিধা নয়- এটি সবার অধিকার।

এ বছরের প্রতিপাদ্য “Design, Develop, Deliver” আমাদের মনে করিয়ে দেয় এমন প্রযুক্তি, সেবা ও ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে, যা সবার জন্য প্রবেশগম্য ও অন্তর্ভুক্তিমূলক।

আসুন, একসাথে কাজ করি একটি ডিজিটালি অ্যাকসেসিবল, অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে যেখানে কেউ পিছিয়ে থাকবে না।

Global Accessibility Awareness Day (GAAD) 2026 🌍♿

Accessibility is not an option — it is a right.

This year’s theme, “Design, Develop, Deliver,” reminds us to create technologies, services, and digital spaces that are accessible and inclusive for everyone.

Let’s work together to build a digitally accessible, inclusive, and equitable Bangladesh, where no one is left behind.

ছবির বর্ণনা:

সাদা ব্যাকগ্রাউন্ডের ওপর গ্লোবাল অ্যাকসেসিবিলিটি এওয়ারনেস ডে ২০২৬ উপলক্ষে একটি সচেতনতামূলক পোস্টার। উপরে GAAD এবং Access Bangladesh Foundation-এর লোগো রয়েছে। মাঝখানে লেখা আছে: “গ্লোবাল অ্যাকসেসিবিলিটি এওয়ারনেস ডে ২০২৬” এবং এ বছরের প্রতিপাদ্য “Design, Develop, Deliver”। নিচে তিনটি ধাপ দেখানো হয়েছে- নকশা (Design), উন্নয়ন (Develop), এবং সেবা প্রদান (Deliver)- যা প্রবেশগম্য প্রযুক্তি ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল সেবা তৈরির ধারণা তুলে ধরে। পোস্টারের নিচে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনের আহ্বান জানানো হয়েছে।







17/05/2026

সহায়ক উপকরণ অনেক প্রতিবন্ধী ব্যক্তির জন্য শুধু একটি যন্ত্র নয়
এগুলো শিক্ষা গ্রহণ, চলাচল, যোগাযোগ, কর্মসংস্থান এবং স্বাধীনভাবে জীবনযাপনের গুরুত্বপূর্ণ মাধ্যম।

তবুও বাস্তবতা হলো, উচ্চমূল্য, করের চাপ এবং সীমিত প্রাপ্যতার কারণে অনেক প্রতিবন্ধী ব্যক্তি প্রয়োজনীয় সহায়ক উপকরণ থেকে বঞ্চিত হচ্ছেন। ফলে তাদের অধিকার, অংশগ্রহণ এবং সম্ভাবনা সীমিত হয়ে যাচ্ছে।

অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন-এর “প্রতিবন্ধী ব্যক্তি অন্তর্ভুক্তিমূলক বাজেট ক্যাম্পেইন”-এ এই বাস্তবতা তুলে ধরছেন সাদিয়া সুলতানা পপি, সহ-সভাপতি, পিডিএফ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ইন্টার্ন, অ্যাকসেস বাংলাদশে ফাউন্ডেশন—

👉 সহায়ক উপকরণ (assistive devices)-এর উপর কর মওকুফ বা কর হ্রাস নিশ্চিত করতে হবে
👉 প্রয়োজনীয় সহায়ক প্রযুক্তি ও উপকরণ সহজলভ্য করতে বাজেট বরাদ্দ বাড়াতে হবে
👉 প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ভর্তুকি ও সহায়তা ব্যবস্থাকে আরও কার্যকর করতে হবে
👉 সহায়ক উপকরণকে স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষার অংশ হিসেবে বিবেচনা করতে হবে

কারণ সহায়ক উপকরণ কোনো বিশেষ সুবিধা নয়—
এগুলো স্বাধীনভাবে বাঁচা, শেখা এবং সমাজে অংশগ্রহণের অধিকার নিশ্চিত করার মাধ্যম।

🎥 ভিডিওটি দেখুন, মতামত দিন এবং শেয়ার করুন—
অন্তর্ভুক্তিমূলক বাজেট কীভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য প্রয়োজনীয় সহায়ক উপকরণ প্রাপ্তি নিশ্চিত করতে পারে।

📢 বাজেট আমার অধিকার

#অন্তর্ভুক্তিমূলক_বাজেট




Consultancy Opportunity: Develop six position papers on six thematic issues of the project Under Expanding civic space t...
17/05/2026

Consultancy Opportunity: Develop six position papers on six thematic issues of the project Under Expanding civic space through active CSO participation and strengthened governance system in Bangladesh (ECSAP) Project.

Interested applicants are requested to apply.

Application Deadline: 1 June 2026, 5:30 PM (Bangladesh Time)

For detailed Terms of Reference (ToR) and application instructions, please follow the link below.

TERMS OF REFERENCE (TOR) Develop six position papers on six thematic issues of the project Under Expanding civic space through active CSO participation and strengthened governance system in Bangladesh (ECSAP) Project

17/05/2026

প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান নিশ্চিত করা শুধু সামাজিক দায়িত্ব নয়—এটি অর্থনৈতিক উন্নয়ন ও টেকসই প্রবৃদ্ধির পূর্বশর্ত।

তবুও বাস্তবে এখনো অনেক প্রতিবন্ধী ব্যক্তি দক্ষতা থাকা সত্ত্বেও কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।

অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন-এর “প্রতিবন্ধী ব্যক্তি অন্তর্ভুক্তিমূলক বাজেট ক্যাম্পেইন”-এ এই বাস্তবতা তুলে ধরছেন জহিরুল ইসলাম, প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, টিম ইনক্লুশন বাংলাদেশ —

👉 বেসরকারি খাতে অন্তর্ভুক্তিমূলক নিয়োগে প্রণোদনা ও ভর্তুকি নিশ্চিত করতে হবে
👉 সরকারি ও বেসরকারি কর্মক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তির জন্য আলাদা বাজেট বরাদ্দ করতে হবে
👉 দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ খাতে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আলাদা কোটা কার্যকরভাবে বাস্তবায়ন করতে হবে
👉 কর্মক্ষেত্রে প্রবেশগম্যতা ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করতে হবে

কারণ অন্তর্ভুক্তি মানেই উন্নয়ন,
অন্তর্ভুক্তি মানেই প্রবৃদ্ধি।

🎥 ভিডিওটি দেখুন, মতামত দিন এবং শেয়ার করুন—
অন্তর্ভুক্তিমূলক বাজেট কীভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের অর্থনৈতিক অংশগ্রহণ ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করতে পারে।

📢 বাজেট আমার অধিকার

#অন্তর্ভুক্তিমূলক_বাজেট




সুস্থ শিশুই সুন্দর আগামীর ভিত্তি।আজকের টিকাদান, আগামীর নিরাপত্তা।কোনো শিশুকে বাদ দিয়ে নয় বরং সমাজে বসবাসরত সকল শিশু এবং ...
17/05/2026

সুস্থ শিশুই সুন্দর আগামীর ভিত্তি।
আজকের টিকাদান, আগামীর নিরাপত্তা।

কোনো শিশুকে বাদ দিয়ে নয় বরং সমাজে বসবাসরত সকল শিশু এবং পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত শিশুদেরকেও টিকার আওতায় এনে গড়ে তুলি একটি নিরাপদ, সুস্থ, সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ।




14/05/2026

একটি স্বাস্থ্যকর সমাজ শুধু রোগমুক্ত সমাজ নয়—
এটি এমন একটি সমাজ, যেখানে প্রতিটি মানুষ মর্যাদা, স্বাধীনতা এবং প্রয়োজনীয় পুনর্বাসন সেবার অধিকার নিয়ে বাঁচতে পারে।

কিন্তু বাস্তবতা হলো, বাংলাদেশে এখনো পুনর্বাসন ও থেরাপি সেবায় বড় ঘাটতি রয়েছে।

ফিজিওথেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট, প্রস্থেটিস্ট ও অর্থোটিস্টদের জন্য পর্যাপ্ত সরকারি পদ ও বিনিয়োগ না থাকায় অনেক প্রতিবন্ধী ব্যক্তি সময়মতো প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন-এর “প্রতিবন্ধী ব্যক্তি অন্তর্ভুক্তিমূলক বাজেট ক্যাম্পেইন”-এ এই বাস্তবতা তুলে ধরছেন ভ্যালেরি টেইলর, প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক, সেন্টার ফর দ্যা রিহ্যাবিলিটেশন অব দ্যা প্যারালাইজড (সিআরপি)—

👉 পুনর্বাসন ও থেরাপি পেশাজীবীদের জন্য সরকারি পর্যায়ে পদ সৃষ্টি করতে হবে
👉 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে হাসপাতাল পর্যন্ত থেরাপি সেবা অন্তর্ভুক্ত করতে হবে
👉 ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ থেরাপি এবং প্রস্থেটিক্স এবং অর্থোটিক্স খাতে পর্যাপ্ত বাজেট বরাদ্দ নিশ্চিত করতে হবে

কারণ পুনর্বাসন কোনো বিলাসিতা নয়—
এটি স্বাস্থ্য, মর্যাদা এবং সমাজে পূর্ণ অংশগ্রহণের অধিকার।

🎥 ভিডিওটি দেখুন, মতামত দিন এবং শেয়ার করুন—
অন্তর্ভুক্তিমূলক বাজেট কীভাবে পুনর্বাসন ও স্বাস্থ্যসেবাকে আরও কার্যকর ও মানবিক করে তুলতে পারে।

📢 বাজেট আমার অধিকার

#অন্তর্ভুক্তিমূলক_বাজেট




Address

A-25, Anandapur
Savar
1340

Alerts

Be the first to know and let us send you an email when Access Bangladesh Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Access Bangladesh Foundation:

Share