Oikkota Foundation - ঐক্যতা ফাউন্ডেশন

Oikkota Foundation - ঐক্যতা ফাউন্ডেশন একটি হাত বাড়িয়ে দিন, একটি জীবন বদলে দিন! Oikkota Foundation - ঐক্যতা ফাউন্ডেশন।

* ফেরিতে সম্ভব হলে গণপরিবহন থেকে নেমে হেঁটে উঠুন।* পাম্পে গ্যাস নেয়ার সময় গাড়ি থেকে নেমে দূরে দাড়ান।* রেলের লেভেল ক্রসিং...
25/03/2026

* ফেরিতে সম্ভব হলে গণপরিবহন থেকে নেমে হেঁটে উঠুন।
* পাম্পে গ্যাস নেয়ার সময় গাড়ি থেকে নেমে দূরে দাড়ান।
* রেলের লেভেল ক্রসিং এর উপর গাড়ি বন্ধ হয়ে গেলে কিংবা যানজটে পড়লে দ্রুত নেমে যান।
* ট্রেন কিংবা বাসের ছাদে উঠবেন না।
* লাফ দিয়ে কিংবা নৌকায় চড়ে লঞ্চে ওঠার চেষ্টা করবেন
না।

* অতিরিক্ত গতিতে মোটরসাইকেল ও গাড়ি চালাবেন না।
* হেলমেট ছাড়া কখনই বাইক চালাবেন না ও চড়বেন না।
* ঘুম ঘুম চোখে কখনই গাড়ি চালাবেন না।
* মহাসড়কে ছোট গাড়ি নিয়ে উঠবেন না।
* আইন মেনে বাহন চালান।
* চালককে আইন মানতে উৎসাহিত ও বাধ‍্য করুন।

আল্লাহ সবাইকে নিরাপদে রাখুন।
সচেতনতায় ঐক্যতা ফাউন্ডেশন।

©ChronoloidPhoto

ভূমিকম্পে সবাই কমবেশি আতঙ্কে আছি। এমন সময়ে ধৈর্য, দোয়া আর সতর্কতাই আমাদের সবচেয়ে বড় শক্তি। বেশি বেশি ইস্তেগফার পড়ুন, সৃষ...
22/11/2025

ভূমিকম্পে সবাই কমবেশি আতঙ্কে আছি। এমন সময়ে ধৈর্য, দোয়া আর সতর্কতাই আমাদের সবচেয়ে বড় শক্তি। বেশি বেশি ইস্তেগফার পড়ুন, সৃষ্টিকর্তার কাছে আশ্রয় চান এবং নিজে ও পরিবারকে সর্বোচ্চ সতর্ক রাখুন।

Safety Tips:
✅ শান্ত থাকুন, দৌড়াদৌড়ি করবেন না।
✅ টেবিল/দেয়ালে/বিমের পাশে আশ্রয় নিন।
✅ লিফট ব্যবহার করবেন না।
✅ কাচের জানালা ও ভারী জিনিস থেকে দূরে থাকুন।

Turn On Earthquake Alert:
কয়েক সেকেন্ডের আগাম সতর্কতা জীবন বাঁচাতে পারে।
আপনার ফোনের Earthquake Alert ফিচারটি অবশ্যই চালু রাখুন:
Settings → Safety & Emergency / Location → Earthquake Alerts → ON

দুর্যোগ থেকে হেফাজতের দোয়াঃ
রাসূল (সা.) বলেছেন, যে ব্যক্তি এই দোয়া তিনবার পড়বে সে ভূমি ও আকাশের দুর্যোগ থেকে হেফাজতে থাকবে।

উচ্চারণ: বিসমিল্লাহিল লাজি লা ইয়াদূর`রু মা`আস মিহি শাইয়ুন ফিল আরদি ওয়ালা ফিস সামি`ই ওয়াহুয়া সামি`য়ুল আলিম।

ভূমিকম্পের সময় পড়ার দোয়াঃ
ভূমিকম্প হবার সময় মাটির দিকে বা নিচের দিকে তাকিয়ে ‘আল্লাহু আকবর আল্লাহু আকবার আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহ, লা শারিকালাহু, ফাবি আইয়্যে আ’লাঈ রাব্বিকুমা তুকাজ্জিবান’ পড়তে থাকবেন যতক্ষণ ভূমিকম্প শেষ না হয়।

এ ছাড়া দুর্যোগের সময় আরও যে দোয়া পড়তে পারেন।

উচ্চারণঃ আন্তা ওয়ালিয়্যুনা ফাগফিরলানা ওয়ার হাম্না, ওয়া আন্তা খইরুল গফিরিন।

অর্থঃ হে আল্লাহ, আপনি যে আমাদের রক্ষক- সুতরাং আমাদেরকে ক্ষমা করে দিন এবং আমাদের উপর করুনা করুন। তাছাড়া আপনি-ই তো সর্বাধিক ক্ষমাকারী। [সুরা আরাফ আয়াত ১৫৫]

আমরা শুধু আমাদের সর্বোচ্চ সতর্কতা আর চেষ্টা করতে পারি, বাকিটা আল্লাহর উপর ভরসা!
মহান আল্লাহ সবাইকে হেফাজত করুন 🤲।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় জরুরী প্রয়োজ...
21/07/2025

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় জরুরী প্রয়োজনে রক্তের সাহায্যে এগিয়ে আসার আহ্বান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫০+ শিক্ষার্থীর ব্লাড গ্রুপ যারা এই মুহুর্তে রক্ত দিতে প্রস্তুত। শুধু নাম্বারে কল করলেই পাবেন।
আল্লাহ সবার সহায় হোক।

21/07/2025

1.ঢাকা মেডিক্যাল বার্ন ইউনিট
2.কুর্মিটোলা জেনারেল হাসপাতাল
3.উত্তরা আধুনিক মেডিকেল কলেজ
4.কুয়েত মৈত্রী হাসপাতাল
5.উত্তরা উইমেন্স মেডিক্যাল কলেজ
6.মনসুরআলী মেডিকেল কলেজ

রক্তদানে আগ্রহীরা এই হাসপাতাল গুলোতে আসুন, প্রচুর রক্ত প্রয়োজন। দুর্ঘটনাস্থলে ভিড় করে উদ্ধারকাজ বাধাগ্রস্থ করবেন না প্লিজ।

আবারও ফেনী - নোয়াখালী ও কুমিল্লায় বন্যার সম্ভাবনা।
08/07/2025

আবারও ফেনী - নোয়াখালী ও কুমিল্লায় বন্যার সম্ভাবনা।

"গ্লোবাল স্ট্রাইক ফর গাজা - ৭ই এপ্রিল, ২০২৫"আমরা, ঐক্যতা ফাউন্ডেশনের পক্ষ থেকে গাজার অবরুদ্ধ মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা...
06/04/2025

"গ্লোবাল স্ট্রাইক ফর গাজা - ৭ই এপ্রিল, ২০২৫"

আমরা, ঐক্যতা ফাউন্ডেশনের পক্ষ থেকে গাজার অবরুদ্ধ মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছি।

আন্তর্জাতিকভাবে ঘোষিত এই সোমবারের ধর্মঘটের ডাকের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এই শান্তিপূর্ণ আন্দোলনে যুক্ত হচ্ছি — এটা কোনো রাজনৈতিক আয়োজন নয়, কোনো স্বার্থের জন্য নয়। এটা মানবতার পক্ষে একটি আওয়াজ।

একটি জাতিকে মুছে ফেলার চেষ্টা চলছে, শিশুদের হত্যা করা হচ্ছে, এখন চুপ থাকা মানেই অন্যায়ের পক্ষে দাঁড়ানো।
এই মুহূর্তে বিশ্বজুড়ে যারা প্রতিবাদ করছে — আমরা তাদের সাথে আছি।

ঐক্যতা ফাউন্ডেশন ঘোষণা করছে:
"গণহত্যা না থামানো পর্যন্ত, আমাদের প্রতিবাদ চলবে।"
আমরা সবাইকে এই আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি।

27/03/2025

শোক সংবাদ

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, সাভারের এনাম মেডিকেলের NICU-তে চিকিৎসাধীন শান্ত আর আমাদের মাঝে নেই। দীর্ঘ লড়াইয়ের পর আজ সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছে।

আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং তার পরিবারকে এই কঠিন শোক সহ্য করার শক্তি দিন।
(আমিন)

আসসালামু আলাইকুম,আজ ২৬শে মার্চ, আমাদের Oikkota Foundation - ঐক্যতা ফাউন্ডেশন এর পক্ষ থেকে আমরা এতিম ও মাদ্রাসার শিশুদের ...
26/03/2025

আসসালামু আলাইকুম,

আজ ২৬শে মার্চ, আমাদের Oikkota Foundation - ঐক্যতা ফাউন্ডেশন এর পক্ষ থেকে আমরা এতিম ও মাদ্রাসার শিশুদের মাঝে ইফতার বিতরণ করেছি। ছোট ছোট মুখের আনন্দই আমাদের সবচেয়ে বড় অর্জন। আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় যদি কারও মুখে একটু হাসি ফোটে, সেটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।

আপনাদের ভালোবাসা আর সহযোগিতাই আমাদের এগিয়ে চলার প্রেরণা।
আসুন, একসাথে আরও অনেক মানুষের পাশে দাঁড়াই!

হয়তো কিছুটা দেরি হয়ে গেছে, তবে প্রতিবারের মতো এবারও আমাদের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে, আলহামদুলিল্লাহ। শুরু থেকে শেষ পর্যন্ত যারা ঐক্যতা ফাউন্ডেশন-এর পাশে ছিলেন, তাদের প্রতি আমাদের হৃদয় থেকে কৃতজ্ঞতা।

আপনাদের দোয়া ও ভালোবাসাই আমাদের এগিয়ে চলার শক্তি। আসুন, একসাথে সমাজের জন্য আরও কিছু করি!

📌 ঐক্যতা ফাউন্ডেশন – একটি হাত বাড়িয়ে দিন, একটি জীবন বদলে দিন!

#ঐক্যতা_ফাউন্ডেশন #মানবতার_সেবা #ইফতার_বিতরণ

একটি হাত বাড়িয়ে দিন একটি জীবন বদলে দিন এই স্লোগান নিয়ে প্রতি রমজানের মতো এবারও ২৪তম রমজানঐক্যতা ফাউন্ডেশন আয়োজন করছে ...
18/03/2025

একটি হাত বাড়িয়ে দিন একটি জীবন বদলে দিন এই স্লোগান নিয়ে প্রতি রমজানের মতো এবারও ২৪তম রমজান
ঐক্যতা ফাউন্ডেশন আয়োজন করছে সুবিধাবঞ্চিত মানুষ ও এতিম শিশুদের জন্য বিশেষ ইফতার আয়োজন।

এটি শুধু একটি ইফতার আয়োজন নয়, এটি ভালোবাসা ভাগ করে নেওয়ার একটি উদ্যোগ। সহমর্মিতা ও মানবিকতার এক অনন্য উদাহরণ। আপনার সামান্য সহযোগিতাও হয়ে উঠতে পারে কারও ইফতারির হাসির কারণ।

আপনিও চাইলে হতে পারেন এবারের আয়োজনে ঐক্যতা ফাউন্ডেশন এর একজন অংশীদার।

আর্থিক সহযোগিতার জন্য : বিকাশ - নগদ - রকেট - উপায়

01405614977 (পার্সোনাল)

রেফারেন্সে অবশ্যই ইফতার কথাটি উল্লেখ করবেন। ✅

অথবা সরাসরি যোগাযোগ করুন - ⬇️⬇️

ফোন নাম্বার : 01404274097
যোগাযোগ স্থান: কমুরউদ্দিন মূর্ধা সুপার মার্কেট,
কামরুলের মোড়। জামগড়া, আশুলিয়া।

01/03/2025

🌙 রমজান মোবারক!

পবিত্র রমজান আমাদের জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। আসুন, এই শুভ মাসে ইবাদত ও সৎ কাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করি।

ঐক্যতা ফাউন্ডেশন

শেরপুরের বন্যা সহ উত্তরাঞ্চলের অবস্থা খুবই ভয়াবহ। ভারী বৃষ্টি আর মেঘালয়ের পাহাড়ি ঢলে সীমান্তবর্তী সকল জায়গা সহ পার্শ্ববর...
05/10/2024

শেরপুরের বন্যা সহ উত্তরাঞ্চলের অবস্থা খুবই ভয়াবহ। ভারী বৃষ্টি আর মেঘালয়ের পাহাড়ি ঢলে সীমান্তবর্তী সকল জায়গা সহ পার্শ্ববর্তী উপজেলা পুরোপুরি বিধ্বস্ত। ভয়াবহ রূপ ধারণ করে সর্বহারা করে দিচ্ছে বন্যা কবলিত মানুষের। প্রশাসনের উদ্ধার ও সহায়তা কার্যক্রম এখন পর্যন্ত খুবই সীমিত। এখনো হাজারো মানুষ গৃহহীন, খাদ্যহীন, পানি বন্দী। ফেনী, নোয়াখালী, কুমিল্লার মতন শেরপুরের মানুষও তাকিয়ে আছে সারা দেশের মানুষের দিকে। সবাই এগিয়ে আসুন নিজ জায়গায় থেকে।

আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা সহ রেসকিউ টিম শেরপুরে বন্যা কবলিত মানুষের উদ্ধারে কার্যক্রম চালাবে।



Address

Jamgora, Ashulia
Savar
1341

Website

Alerts

Be the first to know and let us send you an email when Oikkota Foundation - ঐক্যতা ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share