এক টাকার কল্যাণ- 1 Takar Kollan
Nonprofit organization
◇সাধারণতথ্য:
-সংগঠনটি ২০২১ খ্রিঃ এর এপ্রিল মাসের ১৫ তারিখে শুভ উদ্ধোধন করা হয়েছে। এটি একটি অলাভজনক সংগঠন। সংগঠনটি মূলত সমাজের আগ্রহী লোকদের নিয়ে গঠন করা হবে ।যেহেতু এটি এক টাকা কল্যান সংগঠন নামে পরিচিত স
েহেতু জনপ্রতি প্রতিদিন ১ টাকা করে ধার্য করা হবে। মাসে ৩০/৩১ টাকা, বছরে ৩৬৫ টাকা। এই দান টা প্রতিদিন ১ টাকা দান হিসেবে নিয়ত করবেন। এই টাকাটা আপনি ইচ্ছে করলে ১/২/৩/৪/৫/৬/৭/৮/৯/১০/১১/১২ মাসেরটা একসাথে দিয়ে দিতে পারেন। টাকাটা আপনি এই সংগঠনে যুক্ত থাকা প্রধান ব্যক্তিবর্গের সাথে কথা বলে দিতে পারেন। এছাড়া বিকাশ বা নগদ এর মাধ্যমেও দিয়ে দিতে পারেন। আশা করি এই টাকা দিয়ে যেকোনো পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়িয়ে আমরা খুব সহজে অসহায় মানুষদের মুখে হাঁসি ফুটাতে পারবো।
◇নির্দেশনা : -ফাউন্ডেশনের সদস্য পদ লাভের যোগ্যতাঃ এই ফাউন্ডেশনের সাথে একমত পোষণকারী সকল পেশার নাগরিক(এর জন্য কোনো বয়সসীমা নেই) বাস্তব জীবনে সৎ, চরিত্রবান, নৈতিক গুণসম্পন্ন, নিষ্ঠাবান ও যোগ্য ব্যক্তি ইচ্ছা করলে আমাদের বরাবর সদস্য পদের জন্য আবেদন করতে পারবেন। ◇সংগঠনটির উদ্দেশ্য: ১. প্রাকৃতিক দূর্যোগ প্রতিরোধ, ত্রাণ, ও পুনর্বাসন কর্মসূচিতে সহায়তা করা । ২. জনসাধারণকে/ দরিদ্র জনগোষ্ঠিকে/ মানব সমাজকে উপযোগীতা মূলক/ তাদের হিতকর / মঙ্গলকর কার্যক্রম সম্পর্কে অবহিত করা । ৩. দরিদ্র অবহেলিত ছিন্নমূল শিশুদের কল্যাণার্থে তাদের সুস্থ্য, শিক্ষা পরিবেশন ইত্যাদি সম্পর্কে জ্ঞান দান করে সেবামুলক কার্যক্রম করা ।
৪. অভীষ্ট জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা, পারিবারিক পুষ্টি, নিরাপদ মাতৃত্ব, প্রজন্ম স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও যুগোপযোগী উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করা ।
৫. বনায়ন ও নার্সারী গ্রহন করা । ৬. বয়স্ক শিক্ষা , কিশোর- কিশোরী ও উপ-আনুষ্ঠানিক শিক্ষার ব্যবস্থা করা । ৭. ধুমপান ও মাদক বিরোধী কার্যক্রম গ্রহণ করা ।
৮. এইডস/এস,টি,ডি (AIDS/STD) সম্পর্কে গণসচেতনতা সৃষ্টি করা। ৯. নারী নির্যাতন, বাল্য বিবাহ এবং যৌতুক প্রতিরোধকল্পে বিভিন্ন কার্যক্রম গ্রহন করা। ১০.আর্থিক সাহায্যের পাশাপাশি সমাজের সকল উন্নয়নমূলক কাজে অত্র সংগঠন ও সংগঠনের সকল সদস্যগন শারীরিক ও মানসিক সহায়তা প্রদানে অগ্রণী ভূমিকা পালন করবে।
১১. মুমূর্ষু ব্যক্তিকে রক্ত দানের পাশাপাশি রক্ত প্রদানে গণসচেতনতা গড়ে তোলা। ◇ কার্যনির্বাহী কমিটির দায়িত্ব, কার্যাবলি এবং যোগ্যতা : ●সভাপতি : ○ ফাউন্ডেশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। ফাউন্ডেশনের উন্নতি সাধনই তাঁর প্রধান কর্তব্য হবে। ○ ফাউন্ডেশনের সকল কার্যাবলী তদরকি করবেন, পরামর্শ প্রদান করবেন এবং ফাউন্ডেশনের ভাবমুর্তি রক্ষার্থে সর্বদা তৎপর থাকবেন।
○ সকল প্রকার বিল, ভাউচার, লেনদেন সংক্রান্ত কাগজপত্র তিনি যে কোন সময় পরীক্ষা-নিরীক্ষা করবেন। ●সহ-সভাপতি : ○ চেয়ারম্যানের অনুপস্থিতিতে সভার কার্য পরিচালনা করবেন। ○ সাধারণ সম্পাদক নিয়োগে তদারকি করবেন।
○ সকল প্রকার বিল, ভাউচার সংক্রান্ত যাবতী কাগজপত্র সংরক্ষণ করবেন।
●সাধারণ সম্পাদক: ○ ভাইস চেয়ারম্যান কর্তৃক সকল প্রকার নির্দেশনা পালন করবেন।
○ দাতা সদস্য এবং আজীবন সদস্যদের নিকট হতে অর্থ জোগাড় করবেন এবং উক্ত অর্থ ভাইস চেয়ারম্যানের নিকট প্রদান করবেন।
● সহ- সাধারণ সম্পাদক:
○সাধারণ সম্পাদকের সকল কাজে সহযোগিতা করবেন।
○সাধারণ সম্পাদকের অনুপস্থিতিতে তার সকল দায়িত্ব পালন করবেন।
●সাংগঠনিক সম্পাদক
○ সংগঠনের কার্যক্রমকে গতিশীল রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।
○সংগঠনের কার্যক্রমে স্থীরতা প্রকাশ পেলে এর কারণ নির্ণয় করে তা দূরীকরণের জন্য সভাপতি/ সাধারণ সম্পাদকের সাথে আলোচনাপূর্বক করণীয় নির্ধারণ করবেন।
●সহ-সাংগঠনিক সম্পাদক:
○সাংগঠনিক সম্পাদকের কাজে সহযোগিতা করাই সহ-সাংগঠনিক সম্পাদকের কাজ।
○ সাংগঠনিক সম্পাদকের অনুপস্থিতিতে তিনি সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন।
●প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক:
○সংগঠনের বিকাশ সাধনের জন্য সংগঠন হতে ঘোষিত প্রচারপত্র , পোস্টার এবং বক্তব্য অত্র সংগঠনের সদস্যদের মধ্যে পৌছে দেয়া প্রচার সম্পাদকের কাজ।
○ সংগঠন হতে সকল প্রকার প্রকাশনার ডিজাইন, তথ্য সংগ্রহ, প্রুফ দেখা সম্পন্ন করে থাকবেন।
● দাতা সদস্য:
○ ফাউন্ডেশন কর্তৃক কোনো প্রকার উদ্যোগ নিলে তখন তারা নিজেদের ইচ্ছাধীন অর্থ দিয়ে সাহায্য করতে পারবে।
● আজীবন সদস্য:
আর্থিক সামর্থ্য থাকা পর্যন্ত যারা প্রতি মাসের ধার্যকৃত টাকা পরিশোধ করবেন তাদেরকে ফাউন্ডেশনের আজীবন সদস্য বলে গণ্য করা হবে।
●হিসাব-রক্ষক:
○ সংশ্লিষ্ট সকল প্রকার হিসাব নিকাশ তাদের কাছে রক্ষীত থাকবে ।
--------------------------------------------------------
●দায়িত্বে:
○সভাপতি ---
হাফেজ মো: মোস্তফা হুসাইন
নাম্বার: 01850-089888
○সহ- সভাপতি ---
মো:ডি.কে ফুয়াদ হাসান প্রিন্স
নাম্বার: 01753-468969(নগদ)
01883043010(বিকাশ) (What's App)
○সাধারণ সম্পাদক---
মো:শিপন হোসেন
নাম্বার: 01977-589469(নগদ/বিকাশ) (What's App)
○সহ- সাধারণ সম্পাদক---
মো: আব্দুল্লাহ আল মামুন
নাম্বার: 01717-014662(WhatsApp)
○সাংগঠনিক সম্পাদক---
মো:মনিম আহমেদ
নাম্বার: 01970974368,
01829-613551 (What's app)
○ সহ সাংগঠনিক সম্পাদক---
মারুফুর রহমান সাগর
নাম্বার:01821-067374
○প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক---
আবু রায়হান তুহিন
নাম্বার: 01639323785
কায়েস আহমেদ
নাম্বার: 01312309928
------------------------------------------------