আস্থা নিবাস বৃদ্ধাশ্রম - Astha Nibash Old Age Care Home

  • Home
  • আস্থা নিবাস বৃদ্ধাশ্রম - Astha Nibash Old Age Care Home

আস্থা নিবাস বৃদ্ধাশ্রম - Astha Nibash Old Age Care Home সেবা ও ভালোবাসাই আমাদের অঙ্গীকার।মানব সেবায় এক আস্থার প্রতীক।
Google Maps Link:
https://maps.app.goo.gl/g7wR6FJyQgKC8uqEA?g_st=ac
(1)

18/06/2026

আসসালামু আলাইকুম।

আমাদের বৃদ্ধাশ্রমের এক প্রিয় শুভাকাঙ্ক্ষী আনিশা বাসার তাঁর মরহুম মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মায়ের মাগফিরাতের উদ্দেশ্যে আজ আমাদের মায়েদের জন্য খাবারের আয়োজন করেছেন। ভালোবাসা ও আন্তরিকতায় ভরা এই আয়োজনে ছিল মুরগির রোস্ট, পোলাও, ডিম এবং মিষ্টি আম।

মরহুমার রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং তাঁর পরিবারের সকলকে উত্তম প্রতিদান দান করুন। আমিন।

আমাদের এই বৃদ্ধাশ্রমে আশ্রয় নেওয়া মায়েদের প্রতিদিনের খাবার, চিকিৎসা ও প্রয়োজনীয় খরচ বহন করা অনেক সময় কঠিন হয়ে যায়। আপনাদের সামান্য সহযোগিতা, দোয়া ও ভালোবাসাই পারে এই অসহায় মায়েদের মুখে হাসি ফোটাতে।

আপনিও চাইলে আপনার প্রিয়জনের মাগফিরাত, জন্মদিন, মৃত্যুবার্ষিকী বা অন্য যেকোনো উপলক্ষে একবেলার খাবারের আয়োজন করতে পারেন। আপনার সহযোগিতা আমাদের মায়েদের জন্য হয়ে উঠবে এক টুকরো ভালোবাসা।

মানবতার এই পথচলায় আমাদের পাশে থাকুন। 🤲❤️

সহযোগিতা করতেঃ 01714-631967 (Bkash/Nagad) - Personal

Bank Account Information:
MD RAHAMAN ALI
Account No: 1052512030001
Brac Bank
Kawran Bazar Branch

18/06/2026

আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি—একজন হারিয়ে যাওয়া মাকে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরেছি। ❤️

প্রায় কয়েক মাস আমাদের বৃদ্ধাশ্রমে নিরাপদে থাকার পর, একটি ভিডিওর মাধ্যমে তাঁর পরিবারের সন্ধান মেলে। অবশেষে আজ তিনি ফিরে গেছেন আপনজনদের কাছে।

একজন মায়ের মুখের হাসিই আমাদের সকল পরিশ্রমের সার্থকতা। আলহামদুলিল্লাহ। 🤲

17/06/2026

আজ আমাদের বৃদ্ধাশ্রমের মায়েদের মুখে হাসি ফোটালেন কানাডা প্রবাসী আমাদের প্রিয় শুভাকাঙ্ক্ষী সাবেরা ম্যাডাম। ❤️

তার আন্তরিক সহযোগিতায় আজ দুপুরে মায়েদের জন্য ছিল গরুর মাংস, পোলাও ও দই; আর রাতের খাবারে রয়েছে ভাজি, ডাল ও সুস্বাদু রুই মাছ।

এই মায়েরা একসময় কারো সংসারের ছায়া ছিলেন, কারো জীবনের আশীর্বাদ ছিলেন। আজ বয়সের ভারে অনেকেই নিঃসঙ্গ। কিন্তু আপনাদের ভালোবাসা ও সহযোগিতা তাদের জীবনে এনে দেয় এক টুকরো আনন্দ, একটুখানি আপনজনের অনুভূতি।

সাবেরা ম্যাডামের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা ও দোয়া রইল। আল্লাহ যেন তাকে উত্তম প্রতিদান দান করেন। 🤲

আপনাদের সামান্য সহযোগিতাও একজন অসহায় মায়ের মুখে হাসি ফোটাতে পারে। আসুন, আমরা সবাই মিলে এই মায়েদের পাশে দাঁড়াই। আপনার একটি অনুদান হতে পারে তাদের একটি ভালো খাবার, একটি সুন্দর দিন, কিংবা বেঁচে থাকার নতুন আশার কারণ।

মানবতার এই পথচলায় আপনাদের সহযোগিতা ও দোয়া কামনা করছি। ❤️

সহযোগিতা করতেঃ 01714-631967 (Bkash/Nagad) - Personal

Bank Account Information:
MD RAHAMAN ALI
Account No: 1052512030001
Brac Bank
Kawran Bazar Branch

#বৃদ্ধাশ্রম #অসহায়_মায়ের_পাশে #মানবতা #দান_সদকা #মায়েদের_জন্য

17/06/2026

২ জন ছেলে সন্তান ১ জন মেয়ে সন্তান থাকার পরেও মিথ্যা বলে আমাদের বৃদ্ধাশ্রমে আশ্রয়ের চেষ্টা।

16/06/2026

🍛❤️ আজকের দুপুরের খাবার ❤️🍛

আজ আমাদের বৃদ্ধাশ্রমের অসহায় মা'দের জন্য দুপুরের খাবারে রান্না করা হয়েছে গরুর ভুঁড়ি ভুনা ও ঘন ডাল। আলহামদুলিল্লাহ, সবার মুখে হাসি দেখেই আমাদের পরিশ্রম সার্থক মনে হয়।

কিন্তু প্রতিদিন এতোজন মা'র খাবার, ওষুধ ও অন্যান্য প্রয়োজনীয় খরচ বহন করা আমাদের জন্য সহজ নয়। আপনাদের সামান্য সহযোগিতাই হতে পারে একজন অসহায় মা'র মুখে হাসি ফোটানোর কারণ।

🤲 আপনাদের কাছে বিনীত আবেদন— যদি সম্ভব হয়, আমাদের এই মানবিক কার্যক্রমে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আপনার ছোট্ট দান, একটি খাবারের আয়োজন, অথবা পোস্টটি শেয়ার করাও আমাদের জন্য অনেক বড় সহায়তা।

আসুন, আমরা সবাই মিলে আমাদের অসহায় মা'দের পাশে দাঁড়াই। ❤️

#বৃদ্ধাশ্রম #অসহায়_মায়েদের_পাশে #একবেলার_খাবার #মানবতার_সেবা #আস্থা_নিবাস_বৃদ্ধাশ্রম 🤲🌹

16/06/2026

আজ আমরা আপনাদের লাইভে দেখাবো মুন্সিগঞ্জ রাস্তায় পরে থাকা এক মা'কে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার মূহুর্তটা।
এতোদিন পর পরিবারকে পেয়ে আমাদের এই মায়ের অনুভূতি টা দেখতে পারবেন।

15/06/2026

আজকের আয়োজনে ছিল আটার রুটি ও আলু ভাজি। কিন্তু আমাদের আশ্রমের অনেক মা আছেন, যাদের জন্য এমন সাধারণ খাবার খাওয়া কষ্টকর হয়ে যায়। তারা একটু ভালো খেতে পছন্দ করেন। তাদের মুখের দিকে তাকিয়ে আমরা অল্প কিছু মুরগির মাংসের সাথে বেশি করে আলু দিয়ে রান্না করেছি, যেন তারা একটু তৃপ্তি নিয়ে খেতে পারেন।

আলহামদুলিল্লাহ, খাবার পেয়ে মায়েদের মুখে যে হাসি ফুটেছে, সেটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। ❤️

আমরা সবসময় চেষ্টা করি এই অসহায় মায়েদের জন্য একটু ভালো খাবারের ব্যবস্থা করতে। কিন্তু আমাদের এই ছোট প্রচেষ্টা আপনাদের সহযোগিতা ছাড়া দীর্ঘদিন চালিয়ে যাওয়া সম্ভব নয়।

আপনার সামান্য সহযোগিতাও একজন মায়ের মুখে হাসি ফোটাতে পারে, একজন মায়ের পেট ভরাতে পারে, একজন মায়ের জন্য ভালোবাসার একটি বার্তা হয়ে পৌঁছাতে পারে।

আসুন, আমরা সবাই মিলে আমাদের এই মায়েদের পাশে দাঁড়াই। 🤲

আপনাদের সবাইকে উত্তম প্রতিদান দান করুন। 🤲❤️

সহযোগিতা করতেঃ 01714-631967 (Bkash/Nagad) - Personal

Bank Account Information:
MD RAHAMAN ALI
Account No: 1052512030001
Brac Bank
Kawran Bazar Branch

#মানবতার_সেবা #অসহায়_মায়েদের_পাশে #বৃদ্ধাশ্রম #একবেলার_খাবার #আপনার_সহযোগিতাই_তাদের_হাসিআল্লাহ

14/06/2026

আলহামদুলিল্লাহ। ❤️

আজ আমাদের বৃদ্ধাশ্রমের মায়েদের জন্য এক প্রিয় শুভাকাঙ্ক্ষী ভালোবাসা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। সকালে মায়েদের জন্য ছিল মুরগির মাংস দিয়ে সুস্বাদু খিচুড়ির আয়োজন, আর দুপুরে পরিবেশন করা হয়েছে গরুর মাংস ভুনা, ডাল ও সাদা ভাত।

যে মানুষগুলো জীবনের শেষ বেলায় অনেকটা একাকীত্ব নিয়ে দিন কাটান, তাদের মুখে একটুখানি হাসি ফোটানো এবং পেট ভরে খাবার খাওয়ানোর আনন্দ সত্যিই ভাষায় প্রকাশ করার মতো নয়। এই মহৎ উদ্যোগের জন্য আমাদের পক্ষ থেকে প্রিয় শুভাকাঙ্ক্ষীকে আন্তরিক কৃতজ্ঞতা ও অসংখ্য ধন্যবাদ। মহান আল্লাহ তাঁর দানকে কবুল করুন এবং উত্তম প্রতিদান দান করুন। আমিন।

আপনাদের ছোট্ট সহযোগিতাও আমাদের মায়েদের জীবনে বড় পরিবর্তন এনে দিতে পারে। আপনারা চাইলে এক বেলা খাবার, ফলমূল, ওষুধ বা অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর মাধ্যমে এই মায়েদের পাশে দাঁড়াতে পারেন।

আসুন, আমরা সবাই মিলে অসহায় মায়েদের মুখে হাসি ফোটানোর এই মানবিক যাত্রায় অংশগ্রহণ করি। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতাই আমাদের সবচেয়ে বড় শক্তি।
সহযোগিতা করতেঃ 01714-631967 (Bkash/Nagad) - Personal

Bank Account Information:
MD RAHAMAN ALI
Account No: 1052512030001
Brac Bank
Kawran Bazar Branch

#মানবতার_সেবা #বৃদ্ধাশ্রম #অসহায়_মায়েদের_পাশে #একবেলার_খাবার #সদকায়ে_জারিয়া #দোয়া_করবেন

13/06/2026

“অসহায় এক মায়ের নতুন আশ্রয়—সম্মান, যত্ন আর ভালোবাসায় গড়ে উঠুক তাঁর বাকি জীবন।”

প্রচণ্ড ঝড়-বৃষ্টি, চারদিকে বিদ্যুতের ঝলকানি, আর দীর্ঘ সময় বিদ্যুৎহীন পরিবেশ— এমন পরিস্থিতির মধ্যেও আজ আমাদের মায়েদের ...
13/06/2026

প্রচণ্ড ঝড়-বৃষ্টি, চারদিকে বিদ্যুতের ঝলকানি, আর দীর্ঘ সময় বিদ্যুৎহীন পরিবেশ— এমন পরিস্থিতির মধ্যেও আজ আমাদের মায়েদের দুপুরের খাবারের আয়োজন সম্পন্ন হয়েছে। 🌧️⚡

বিদ্যুৎ না থাকায় ছবিগুলো হয়তো খুব সুন্দর আসেনি, কিছুটা অন্ধকার দেখাচ্ছে। কিন্তু ছবির সৌন্দর্যের চেয়েও বড় ছিল মায়েদের মুখের তৃপ্তির হাসি। আজ তাঁদের জন্য ছিল গরম ভাত, ডাল ও ডিম ভুনা।

প্রতিকূল আবহাওয়ার মাঝেও আল্লাহর রহমতে মায়েদের সেবা করার সুযোগ পেয়েছি। সকলের কাছে আমাদের মায়েদের জন্য দোয়া কামনা করছি। ❤️🤲

সহযোগিতা করতেঃ 01714-631967 (Bkash/Nagad) - Personal

Bank Account Information:
MD RAHAMAN ALI
Account No: 1052512030001
Brac Bank
Kawran Bazar Branch

#বৃদ্ধাশ্রম #মানবতা #সহযোগিতা #ভালোবাসার_আয়োজন

Address

খনিজনগর, বিরুলিয়া, Dhaka

1340

Website

Alerts

Be the first to know and let us send you an email when আস্থা নিবাস বৃদ্ধাশ্রম - Astha Nibash Old Age Care Home posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your organization to be the top-listed Non Profit Organization?

Share