Al Ummah Foundation

Al Ummah Foundation Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Al Ummah Foundation, Nonprofit Organization, Satkhira.

যারা উম্মাহর স্বার্থে স্বার্থ ত্যাগী হয়ে জনকল্যাণে স্বেচ্ছায় শ্রম, মেধা ও আর্থিক সহায়তার মাধ্যমে আগামীর প্রজন্মকে একটি সু-শৃংখল উন্নত জাতিতে রূপান্তর করতে চায় নিঃসন্দেহে তারা রবের পক্ষ থেকে বাছাইকৃত বান্দা (গোলাম)।

আল উম্মাহ ফাউন্ডেশনের উদ্যোগে সদস্যদের নিয়ে নদীপথে সুন্দরবন ভ্রমণ-২০২৬মহান আল্লাহর সৃষ্টির অপরূপ সৌন্দর্য অবলোকন, পারস্...
31/05/2026

আল উম্মাহ ফাউন্ডেশনের উদ্যোগে সদস্যদের নিয়ে নদীপথে সুন্দরবন ভ্রমণ-২০২৬

মহান আল্লাহর সৃষ্টির অপরূপ সৌন্দর্য অবলোকন, পারস্পরিক ভ্রাতৃত্ব বৃদ্ধি এবং কিছু আনন্দঘন মুহূর্ত ভাগাভাগি করতেই আমাদের এই ক্ষুদ্র আয়োজন।
আল্লাহ তাআলা বলেন:
﴿قُلْ سِيرُوا فِي الْأَرْضِ فَانْظُرُوا﴾
“তোমরা পৃথিবীতে ভ্রমণ কর এবং পর্যবেক্ষণ কর।” (সূরা আল-আনকাবূত: ২০)
🤲 মহান আল্লাহর নিকট দোয়া, তিনি যেন আমাদের এ সফরকে কল্যাণময় করেন এবং আগামীতে আরও বৃহৎ পরিসরে, আরও দর্শনীয় স্থানে ভ্রমণের তাওফীক দান করেন।
আল্লাহুম্মা আমীন।

কুরবানির আনন্দ হোক সবার মাঝে ছড়িয়ে পড়ার উপলক্ষ.....আল উম্মাহ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আমরা ক্ষুদ্...
31/05/2026

কুরবানির আনন্দ হোক সবার মাঝে ছড়িয়ে পড়ার উপলক্ষ.....

আল উম্মাহ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আমরা ক্ষুদ্র পরিসরে একটি পশু কুরবানি করেছি, যাতে কুরবানির আনন্দ সমাজের দরিদ্র, অসহায় ও বঞ্চিত মানুষের কাছেও পৌঁছে যায়।

অনেক পরিবার আছে, যারা আর্থিক অসচ্ছলতার কারণে কুরবানির গোশত পাওয়ার অপেক্ষায় থাকে। তাদের মুখে একটুখানি হাসি ফোটানো এবং ঈদের আনন্দে শামিল করাই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টার লক্ষ্য।

আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা আমাদের এই মানবিক উদ্যোগকে আরও সমৃদ্ধ করবে, ইনশাআল্লাহ।
"তোমরা সৎকর্মে ও তাকওয়ায় একে অপরকে সহযোগিতা কর।"
— সূরা আল-মায়িদাহ: ২

🤲 আল্লাহ তাআলা আমাদের এই সামান্য প্রচেষ্টা কবুল করুন এবং সকলকে মানবতার সেবায় আত্মনিয়োগ করার তাওফিক দান করুন।
্মাহ_ফাউন্ডেশন #কুরবানির_আনন্দ_সবার_জন্য #ঈদুল_আযহা_২০২৬ #মানবতার_পাশে

আমাদের এই ক্ষুদ্র আয়োজনেআপনারা সবাই অগ্ৰিম আমন্ত্রিত.........আল উম্মাহ ফাউন্ডেশন উম্মাহর স্বার্থে, জন কল্যাণার্থে।   #ঈ...
19/05/2026

আমাদের এই ক্ষুদ্র আয়োজনে
আপনারা সবাই অগ্ৰিম আমন্ত্রিত.........

আল উম্মাহ ফাউন্ডেশন
উম্মাহর স্বার্থে, জন কল্যাণার্থে।


#ঈদ
#পুনর্মিলনী

কোরবানির শিক্ষা শুধু পশু জবাই নয়,বরং হৃদয়ে মানবতা জাগ্রত করা।আপনার সহযোগিতায় পৌঁছে যাবে কোরবানির মাংস শত অসহায় মানুষ...
16/05/2026

কোরবানির শিক্ষা শুধু পশু জবাই নয়,
বরং হৃদয়ে মানবতা জাগ্রত করা।
আপনার সহযোগিতায় পৌঁছে যাবে কোরবানির মাংস শত অসহায় মানুষের কাছে।

কোরবানির ত্যাগ তখনই পূর্ণতা পায়,
যখন সেই মাংস পৌঁছে যায় অভাবী মানুষের ঘরে।
আসুন, ঈদের আনন্দ ভাগাভাগি করি মানবতার টানে।

আল উম্মাহ ফাউন্ডেশন সবসময় বিশ্বাস করে—
মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় মানবিকতা।
বিগত বছরগুলোতে আপনাদের সহযোগিতায় আমরা অসংখ্য অসহায় পরিবারের কাছে পৌঁছে দিতে পেরেছি ভালোবাসা, সহায়তা ও আশা।
এবারও কোরবানির ঈদকে সামনে রেখে আমাদের উদ্যোগ—
দরিদ্র মানুষের ঘরে পৌঁছে দেওয়া কোরবানির আনন্দ।
আপনার অংশগ্রহণ হতে পারে
কোনো শিশুর হাসি,
কোনো মায়ের দোয়া,
কোনো পরিবারের ঈদ।

যাদের ঘরে ঈদের দিনেও মাংস ওঠে না,
তাদের মুখে হাসি ফোটানোর দায়িত্ব কি আমাদের নয়?
আসুন, কোরবানির প্রকৃত শিক্ষা বাস্তবায়ন করি।

যোগাযোগ: 01990329381
মুহাম্মাদ শহিদুজ্জামান
জেনারেল সেক্রেটারি, আল উম্মাহ ফাউন্ডেশন।


#কুরবানি
#ঈদ

আল উম্মাহ ফাউন্ডেশন — মানবিকতার সেবায় নিবেদিত।আলহামদুলিল্লাহ 🤲সোনাতনকাটি পশ্চিমপাড়া বায়তুল মামুর জামে মসজিদ কর্তৃক আয...
06/05/2026

আল উম্মাহ ফাউন্ডেশন — মানবিকতার সেবায় নিবেদিত।

আলহামদুলিল্লাহ 🤲
সোনাতনকাটি পশ্চিমপাড়া বায়তুল মামুর জামে মসজিদ কর্তৃক আয়োজিত এবারের ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিল অত্যন্ত সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়েছে।

এই মহতী আয়োজনের সফলতার জন্য মহান আল্লাহর দরবারে জানাই অশেষ কৃতজ্ঞতা।

মাহফিলকে কেন্দ্র করে আল উম্মাহ ফাউন্ডেশনের বিভিন্ন ফলপ্রসূ কার্যক্রম ছিল সত্যিই প্রশংসনীয়—
📖 কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা
🎤 হামদ্ ও নাতে রাসূল পরিবেশন
🕌 আযান প্রতিযোগিতা

🏆 বিজয়ীদের মাঝে ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মানিত দায়িত্বশীলদের মাধ্যমে পুরস্কার বিতরণ অনুষ্ঠান মাহফিলের সৌন্দর্যকে করেছে আরও বর্ণিল ও অর্থবহ।

🤝 এই পুরো আয়োজনে আল উম্মাহ ফাউন্ডেশনের সকল সদস্য ও দায়িত্বশীলগণ অত্যন্ত নিষ্ঠা, আন্তরিকতা ও তৎপরতার সাথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
💚 আমরা সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আল্লাহ তাআলা আমাদের এই প্রচেষ্টা কবুল করুন এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে দ্বীনের খেদমত করার তাওফিক দান করুন। আমীন।

আলহামদুলিল্লাহ 🌿আল উম্মাহ ফাউন্ডেশনের মূল কর্ম পরিষদের সম্মানিত সদস্য আনিসুর রহমান-এর শুভ বিবাহ উপলক্ষে এক আন্তরিক ও আনন...
21/04/2026

আলহামদুলিল্লাহ 🌿
আল উম্মাহ ফাউন্ডেশনের মূল কর্ম পরিষদের সম্মানিত সদস্য আনিসুর রহমান-এর শুভ বিবাহ উপলক্ষে এক আন্তরিক ও আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দকে সাদর দাওয়াত প্রদান করা হয়।

দাওয়াতে সাড়া দিয়ে ফাউন্ডেশনের স্থানীয় পর্যায়ের সম্মানিত সদস্যবৃন্দ যথাসময়ে উপস্থিত থেকে অনুষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধি করেন এবং ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন।
অনুষ্ঠানের এক পর্যায়ে নবদম্পতির জন্য আন্তরিক দোয়া ও শুভকামনা জানিয়ে আল উম্মাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়, যা ছিল একটি স্মরণীয় ও আনন্দময় মুহূর্ত।

আল্লাহ তাআলা নবদম্পতির জীবনে ভালোবাসা, শান্তি ও বরকত দান করুন এবং তাদের দাম্পত্য জীবনকে সুখময় ও কল্যাণময় করুন। আমীন 🤲

#মানবতার_সেবা

আলহামদুলিল্লাহ 🌿সোনাতনকাটি পূর্ব পাড়া বায়তুস সালাম জামে মসজিদ কর্তৃক আয়োজিত পবিত্র তাফসিরুল কুরআন মাহফিল সুন্দর ও সফল...
20/04/2026

আলহামদুলিল্লাহ 🌿
সোনাতনকাটি পূর্ব পাড়া বায়তুস সালাম জামে মসজিদ কর্তৃক আয়োজিত পবিত্র তাফসিরুল কুরআন মাহফিল সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়েছে।

উক্ত মাহফিলে আল উম্মাহ ফাউন্ডেশনের সৌজন্যে হামদ, নাতে রাসুল (সা.) ও কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও প্রতিযোগীদের প্রাণবন্ত উপস্থিতি পুরো মাহফিলকে করে তোলে আরও আকর্ষণীয় ও প্রাণবন্ত।
অনুষ্ঠানের এক পর্যায়ে আল উম্মাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়—যা ছিল আনন্দঘন ও অনুপ্রেরণামূলক একটি স্মরণীয় মুহূর্ত।

আপনাদের দোয়া, ভালোবাসা ও সার্বিক সহযোগিতা আমাদেরকে অনুপ্রাণিত করে। ইনশাআল্লাহ, ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের দ্বীনি ও মানবিক কর্মসূচি বাস্তবায়নের প্রত্যাশা রাখি।
আল্লাহ তাআলা আমাদের সকল প্রচেষ্টা কবুল করুন। আমীন 🤲

#মানবতার_সেবা

আলহামদুলিল্লাহ 🌿আল উম্মাহ ফাউন্ডেশনের সম্মানিত জেনারেল সেক্রেটারি মুহাম্মাদ শহিদুজ্জামান-এর পুত্র সন্তানের আকিকা উপলক্ষে...
19/04/2026

আলহামদুলিল্লাহ 🌿
আল উম্মাহ ফাউন্ডেশনের সম্মানিত জেনারেল সেক্রেটারি মুহাম্মাদ শহিদুজ্জামান-এর পুত্র সন্তানের আকিকা উপলক্ষে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত আনন্দঘন অনুষ্ঠানে ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দকে সাদর দাওয়াত প্রদান করা হয়।
দাওয়াতে সাড়া দিয়ে ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি হাফেজ আবুল হাসান সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠানের সৌন্দর্য বহুগুন বৃদ্ধি করেন। এ সময় পারস্পরিক ভ্রাতৃত্ব, ভালোবাসা ও একাত্মতার বন্ধন আরও সুদৃঢ় হয়।
অনুষ্ঠানের এক পর্যায়ে আল উম্মাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মাননা স্বরূপ ক্রেস্ট প্রদান করা হয়, যা উপস্থিত সকলের মাঝে আনন্দ ও অনুপ্রেরণার পরিবেশ সৃষ্টি করে।
আল্লাহ তাআলা নবজাতককে নেক হায়াত দান করুন এবং তাকে দ্বীনের খেদমতে কবুল করুন। আমীন 🤲

#মানবতার_সেবা

🌿 আলহামদুলিল্লাহ! 🌿মানবতার সেবায় আরেকটি ছোট্ট প্রয়াস…আল উম্মাহ ফাউন্ডেশন এর উদ্যোগে একজন ক্যান্সার আক্রান্ত অসহায় মান...
16/04/2026

🌿 আলহামদুলিল্লাহ! 🌿

মানবতার সেবায় আরেকটি ছোট্ট প্রয়াস…

আল উম্মাহ ফাউন্ডেশন এর উদ্যোগে একজন ক্যান্সার আক্রান্ত অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা সত্যিই কৃতজ্ঞ মহান আল্লাহর দরবারে। সামান্য এই আর্থিক সহযোগিতা হয়তো তার কষ্ট পুরোপুরি দূর করতে পারবে না, তবে আশা করি—এটি তার জন্য কিছুটা স্বস্তি ও সাহসের কারণ হবে।

এর আগেও আল উম্মাহ ফাউন্ডেশন বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক ও মানবিক কর্মসূচি সফলভাবে সম্পন্ন করেছে। আমাদের এই পথচলা থেমে থাকবে না, ইনশাআল্লাহ।

🤝 আপনাদের মূল্যবান পরামর্শ, দোয়া ও সহযোগিতা পেলে ভবিষ্যতে আমরা আরও বৃহৎ পরিসরে মানবসেবামূলক কাজ পরিচালনা করতে পারবো।

✨ আসুন, আমরা সবাই মিলে মানবতার পাশে দাঁড়াই।

#মানবতার_সেবা

🌿 আলহামদুলিল্লাহ!আল উম্মাহ ফাউন্ডেশনের উদ্যোগে অত্র গ্রামের একজন কঠিন রোগে আক্রান্ত অসুস্থ ব্যক্তিকে কিছু আর্থিক চিকিৎসা...
08/04/2026

🌿 আলহামদুলিল্লাহ!

আল উম্মাহ ফাউন্ডেশনের উদ্যোগে অত্র গ্রামের একজন কঠিন রোগে আক্রান্ত অসুস্থ ব্যক্তিকে কিছু আর্থিক চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, তিনি জীবিকার তাগিদে এক সময় নদীতে জাল টেনে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। সেই সময় এক মর্মান্তিক দুর্ঘটনায় কুমিরের আক্রমণে তার একটি পা হারান। দীর্ঘদিনের সেই ক্ষত বর্তমানে আরও জটিল ও যন্ত্রণাদায়ক ব্যাধিতে রূপ নিয়েছে।

💔 এমন অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মানবিক দায়িত্ব।

🤲 আপনাদের আন্তরিক সহযোগিতা ও দোয়া পেলে আমরা ইনশাআল্লাহ আগামীতে আরও বৃহৎ পরিসরে আমাদের এই মানবিক কার্যক্রম অব্যাহত রাখতে পারব। ইনশাআল্লাহ।

📌 আসুন, সবাই মিলে মানবতার সেবায় এগিয়ে আসি।

্মাহ_ফাউন্ডেশন #মানবতা #চিকিৎসা_সহায়তা #সহযোগিতা #ইনশাআল্লা

Address

Satkhira

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Ummah Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share