SUS RHL Project

SUS RHL Project Implemented by Satkhira Unnayan Sangstha (SUS), the project focuses on environmental sustainability and community empowerment.

Resilient Homestead and Livelihood Support to the Vulnerable Coastal People of Bangladesh (RHL) Project, by Satkhira Unnayan Sangstha (SUS), builds climate resilience in Shyamnagar through sustainable homesteads, livelihoods, and disaster preparedness. The Resilient Homestead and Livelihood Support to the Vulnerable Coastal People of Bangladesh (RHL) Project aims to strengthen climate resilience i

n coastal communities of Shyamnagar by promoting sustainable homesteads, income-generating activities, and disaster preparedness.

Satkhira Unnayan Sangstha (SUS) successfully organized a two-day “RHL Project Activity Progress Review Workshop” at Moza...
21/05/2026

Satkhira Unnayan Sangstha (SUS) successfully organized a two-day “RHL Project Activity Progress Review Workshop” at Mozaffar Garden & Resort, Satkhira on 20–21 May 2026, with the direct support and active participation of PKSF. The RHL Project is jointly funded by the Green Climate Fund (GCF) and PKSF.

The workshop brought together representatives from seven partner NGOs implementing the RHL Project across the region:

• Satkhira Unnayan Sangstha (SUS)
• Nowabenki Gonomukhi Foundation (NGF)
• Unnayan Prochesta (UP)
• Jagorani Chakra Foundation (JCF)
• Ad-din Welfare Centre
• Rural Reconstruction Foundation (RRF)
• Nabolok Parishad

Over the two days, participating organizations shared their ongoing project achievements, field experiences, implementation challenges, and innovative mitigation approaches. The workshop created a valuable platform for mutual learning, experience sharing, and strengthening collaboration among partner organizations working toward resilient and sustainable community development.

Through interactive discussions and technical review sessions, project staff enhanced their understanding, strategic planning capacity, and implementation approaches, which will further contribute to the effective and impactful ex*****on of the RHL Project activities.

SUS expresses sincere gratitude to PKSF and all partner organizations for their active participation, valuable contributions, and continued commitment to community resilience and sustainable development.

05/04/2026

একটি নিরাপদ ঘর বদলে দিতে পারে একটি পরিবারের ঈদের আনন্দ—খাদিজা খাতুনের গল্প তারই প্রমাণ। 💙

🎉 ঈদের আনন্দ এখন নতুন ঘরে 🎉শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের পরাণপুর গ্রামের বাসিন্দা খাদিজা খাতুন (২৭)। ছয় সদস্যের একটি ...
05/04/2026

🎉 ঈদের আনন্দ এখন নতুন ঘরে 🎉
শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের পরাণপুর গ্রামের বাসিন্দা খাদিজা খাতুন (২৭)। ছয় সদস্যের একটি পরিবার নিয়ে তার জীবনযুদ্ধ। তার স্বামী একজন দিনমজুর।

গত বছর ঈদের সময় তাদের ঘরটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই কষ্টের সময়টায় খাদিজা তার সন্তানদের জন্য সেমাই পর্যন্ত রান্না করতে পারেননি। একজন মা হিসেবে সেটি তার জন্য ছিল খুবই বেদনাদায়ক।

কিন্তু এ বছর ঈদ এসেছে ভিন্ন এক আনন্দের বার্তা নিয়ে।
সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) বাস্তবায়িত এবং পিকেএসএফ-এর অর্থায়নে পরিচালিত “Resilient Homestead and Livelihood Support to the Vulnerable Coastal People of Bangladesh (RHL)” প্রকল্পের মাধ্যমে খাদিজা খাতুনের পরিবার পেয়েছে একটি জলবায়ু পরিবর্তন সহনশীল বসতঘর।

এই সহায়তার আওতায় তারা পেয়েছেন—
✔️ উঁচু করা প্লিন্থসহ নিরাপদ ঘর
✔️ স্যানিটারি ল্যাট্রিন
✔️ ছাদে স্থাপিত সোলার সিস্টেম
✔️ উন্নত চুলা
✔️ বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থা
✔️ বসতভিটায় গাছ রোপণ

এখন খাদিজা তার নতুন ঘরে স্বাচ্ছন্দ্যে সেমাই ও অন্যান্য ঈদের খাবার রান্না করতে পারছেন। রাতে সোলার আলো তাদের ঘর আলোকিত রাখে, আর বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থা তাদের রান্না ও দৈনন্দিন কাজে নিরাপদ পানির ব্যবস্থা করে।

খাদিজা খাতুন বলেন—
“গত বছর ঈদের সময় আমাদের ঘর খুব খারাপ অবস্থায় ছিল। সন্তানদের জন্য সেমাইও রান্না করতে পারিনি। কিন্তু এ বছর সাস ও পিকেএসএফ-এর সহায়তায় আমরা নতুন জলবায়ু সহনশীল ঘর পেয়েছি। এখন আমি পরিবারের জন্য ঈদের খাবার রান্না করতে পারছি, আর নতুন ঘরে একসাথে ঈদ উদযাপন করতে পারছি—এটা আমাদের জন্য অনেক আনন্দের।”

আজ তাদের পরিবার নিরাপদ ও মর্যাদাপূর্ণ পরিবেশে ঈদের আনন্দ ভাগ করে নিচ্ছে। এই পরিবর্তন শুধু একটি ঘর নয়, বরং একটি পরিবারের নতুন আশা ও নিরাপদ ভবিষ্যতের গল্প। 🌿🏠✨

On 05 March 2026, the field-level activities of the RHL Project implemented by Satkhira Unnayan Sangstha (SUS) were visi...
15/03/2026

On 05 March 2026, the field-level activities of the RHL Project implemented by Satkhira Unnayan Sangstha (SUS) were visited by Mr. Md. Mahmuduzzaman (Manager (RRMD), PKSF), Assistant Project Coordinator of the RHL Project at PKSF, and Wachimur Rahaman Shaem Chowdhury, Assistant Project Coordinator (Finance & Accounts), GCF - RHL Project.

Mr. Imon Parvez Prince, Coordinator (Environment) of Satkhira Unnayan Sangstha (SUS), was also present during the visit.

During the visit, the team observed the ongoing project activities at the field level and reviewed the overall progress of the project. They also provided valuable guidance and recommendations to ensure more effective, sustainable, and well-organized implementation of the project activities in the future.

🌿 জলবায়ু সহনশীল আবাসন কার্যক্রম পরিদর্শন 🌿০৩-০৩-২০২৬ তারিখে জনাব শামসুজ্জাহান কনক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, শ্যামনগর, ...
04/03/2026

🌿 জলবায়ু সহনশীল আবাসন কার্যক্রম পরিদর্শন 🌿

০৩-০৩-২০২৬ তারিখে জনাব শামসুজ্জাহান কনক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, শ্যামনগর, পরিদর্শন করেন সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) বাস্তবায়িত GCF-PKSF অর্থায়িত GCF-RHL প্রকল্পের কার্যক্রম।

পরিদর্শনকালে তিনি জলবায়ু পরিবর্তন সহনশীল বসতঘর ঘুরে দেখেন এবং উপকারভোগীদের সাথে সরাসরি মতবিনিময় করেন। উপকারভোগীরা তাদের পূর্ববর্তী দুরাবস্থা, ঘূর্ণিঝড় ও জলবায়ুজনিত ঝুঁকির অভিজ্ঞতা তুলে ধরেন এবং বর্তমান নিরাপদ আবাসন পেয়ে তাদের স্বস্তি, নিরাপত্তা ও আত্মবিশ্বাসের অনুভূতি প্রকাশ করেন।

তিনি সাস-এর কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় এ ধরনের টেকসই ও মানবিক উদ্যোগের গুরুত্বের ওপর আলোকপাত করেন।

এ সময় উপস্থিত ছিলেন SUS GCF-RHL প্রকল্পের ফোকাল পারসন মোঃ সাইদুর রহমান, প্রজেক্ট কো-অর্ডিনেটর মুন্সী মোঃ কুতুব উদ্দিন, সিএমও (ফরেস্ট্রি) কাজী রাহিদুল বারী এবং শ্যামনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিরাজ হোসেন খাঁন।

26/01/2026
২১ ডিসেম্বর ২০২৫ তারিখে সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) বাস্তবায়িত RHL প্রকল্পের মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শন করেন পিকে...
26/01/2026

২১ ডিসেম্বর ২০২৫ তারিখে সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) বাস্তবায়িত RHL প্রকল্পের মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শন করেন পিকেএসএফ-এর RHL প্রকল্পের সহকারী প্রকল্প সমন্বয়কারী জনাব মোঃ মাহমুদুজ্জামান (Manager–ECCU, PKSF) এবং সহকারী প্রকল্প সমন্বয়কারী জনাব মোঃ ফরিদ মুন্নাফ।

এ সময় আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা উন্নয়ন সংস্থার সমন্বয়কারী (পরিবেশ) জনাব ইমন পারভেজ প্রিন্স।

পরিদর্শনকালে প্রকল্পের সার্বিক অগ্রগতি পর্যবেক্ষণ করা হয় এবং ভবিষ্যতে প্রকল্পের কার্যক্রম আরও কার্যকর ও সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করা হয়।

26/11/2025
২৫ নভেম্বর ২০২৫ তারিখে সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) দাকোপ, খুলনায় অনুষ্ঠিত “Orientation on Climate Resilient Homestead ...
26/11/2025

২৫ নভেম্বর ২০২৫ তারিখে সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) দাকোপ, খুলনায় অনুষ্ঠিত “Orientation on Climate Resilient Homestead Photography” কর্মশালায় অংশগ্রহণ করে। RHL PMU, PKSF আয়োজিত এবং আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার হোস্ট করা এই কর্মশালায় জলবায়ু-সহনশীল বসতবাড়ির ফটোগ্রাফি দক্ষতা উন্নয়নে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।

পিকেএসএফ-এর সহকারী প্রকল্প সমন্বয়কারী জনাব শামীম ইফতেখার এবং জনাব ফরিদ মুন্নাফ প্রশিক্ষক হিসেবে সেশনে উপস্থিত ছিলেন। তারা অংশগ্রহণকারীদের কাছে কম্পোজিশন, আলো–ছায়ার সঠিক ব্যবহার, কাঙ্ক্ষিত অ্যাঙ্গেল নির্বাচন, ভিজ্যুয়াল স্টোরিটেলিং এবং মোবাইল/DSLR ফটোগ্রাফি কৌশল তুলে ধরেন।

আরএইচএল প্রকল্পের সাতটি বাস্তবায়নকারী সংস্থা—উন্নয়ন প্রচেষ্টা, নওয়াবেকী গণমুখী ফাউন্ডেশন, সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস), নবলোক পরিষদ, জাগরণী চক্র ফাউন্ডেশন, রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন এবং আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার—থেকে মোট ১৪ জন প্রতিনিধি কর্মশালায় অংশ নেন। মাঠপর্যায়ের কার্যক্রমকে আরও প্রভাববিস্তারকারীভাবে উপস্থাপনের জন্য ফটোগ্রাফির বাস্তব দিক নিয়ে গভীর আলোচনা অনুষ্ঠিত হয়।

🌿 জলবায়ু সহনশীল গৃহ নির্মাণে টেকসই জীবনের পথে অগ্রযাত্রা 🌿উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন ও জীবিকা জলবায়ু পরিবর্তনের প্র...
05/11/2025

🌿 জলবায়ু সহনশীল গৃহ নির্মাণে টেকসই জীবনের পথে অগ্রযাত্রা 🌿

উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন ও জীবিকা জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততা ও বন্যার পুনঃপুন আঘাতে বহু পরিবার তাদের বসতভিটা হারিয়ে অনিশ্চয়তার মধ্যে জীবনযাপন করছে।

এই প্রেক্ষাপটে পিকেএসএফ (PKSF) ও গ্রীন ক্লাইমেট ফান্ড (GCF)-এর আর্থিক সহায়তায় সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (SUS) বাস্তবায়িত আরএইচএল (RHL) প্রকল্প এর আওতায় শ্যামনগর উপজেলায় সুবিধাভোগী পরিবারগুলোর মধ্যে জলবায়ু সহনশীল গৃহ, স্যানিটারি ল্যাট্রিন, সৌর প্যানেল, বৃষ্টির পানি সংরক্ষণের ট্যাংক, উঁচু প্লিন্থ এবং বন্ধু চুলা প্রদান করা হয়েছে।

🏠 এই উদ্যোগের মাধ্যমে উপকূলীয় জনগোষ্ঠীর আবাসন নিরাপত্তা বৃদ্ধি, বিশুদ্ধ পানির প্রাপ্যতা নিশ্চিতকরণ, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, স্বাস্থ্যসম্মত রান্নার পরিবেশ সৃষ্টি এবং টেকসই জীবনযাপনের সুযোগ তৈরি হয়েছে।

এই কার্যক্রম জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় গ্রামীণ পরিবারের সক্ষমতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব জীবনযাত্রা গড়ে তোলার একটি কার্যকর দৃষ্টান্ত হিসেবে ভূমিকা রাখছে।

🥬 শীতকালীন সবজি বীজ ও চারা বিতরণ কার্যক্রম 🥦তারিখ: ২৮ অক্টোবর ২০২৫বাস্তবায়ন: আরএইচএল প্রকল্প, সাতক্ষীরা উন্নয়ন সংস্থা ...
05/11/2025

🥬 শীতকালীন সবজি বীজ ও চারা বিতরণ কার্যক্রম 🥦

তারিখ: ২৮ অক্টোবর ২০২৫
বাস্তবায়ন: আরএইচএল প্রকল্প, সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (SUS)
অর্থায়ন: পিকেএসএফ (PKSF) ও গ্রীন ক্লাইমেট ফান্ড (GCF)

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও টেকসই কৃষি চর্চা বিস্তারের লক্ষ্যে আরএইচএল প্রকল্পের উদ্যোগে ১০০ জন উপকারভোগীর মাঝে শীতকালীন সবজি বীজ ও চারা বিতরণ করা হয়েছে।

এই কার্যক্রমের মাধ্যমে উপকারভোগীরা বেড সিস্টেমে সবজি চাষ শুরু করবেন, যা জলাবদ্ধ ও লবণাক্ত এলাকায় ফসল উৎপাদনে সহায়ক একটি কার্যকরী পদ্ধতি।
উপকারভোগীরা বিশ্বাস প্রকাশ করেছেন যে, এই উদ্যোগ তাদের খাদ্য নিরাপত্তা ও আয়ের সুযোগ বৃদ্ধি করবে।

Address

RHL Project Office, Bongshipur, Ishwaripur, Shyamnagar
Satkhira

Website

Alerts

Be the first to know and let us send you an email when SUS RHL Project posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share