23/06/2026
পলাশী দিবস
বাংলার স্বাধীনতার সূর্যাস্ত ও
উম্মাহর জন্য শিক্ষণীয় ট্র্যাজেডি
২৩ জুন, ১৭৫৭
২৩ জুন। বাংলার ইতিহাসে এই তারিখটি কেবল একটি সংখ্যা নয় এটি একটি জাতির বুকে চিরকালের জন্য খোদাই হয়ে থাকা এক রক্তাক্ত স্মৃতি। ১৭৫৭ সালের এই দিনে ভাগীরথী নদীর তীরে পলাশীর আম্রকাননে বাংলার শেষ স্বাধীন মুসলিম নবাব সিরাজউদ্দৌলার পতন ঘটেছিল। কিন্তু এটি নিছক একটি যুদ্ধে পরাজয় ছিল না। এটি ছিল বাংলার বুকে দীর্ঘ কয়েক শতাব্দীর মুসলিম শাসন, ইসলামী মূল্যবোধ এবং স্বাধীন রাষ্ট্রব্যবস্থার চিরতরে অবসানের সূচনাবিন্দু।