Al-Insaaf Welfare Foundation, Fingri Satkhira

Al-Insaaf Welfare Foundation, Fingri Satkhira Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Al-Insaaf Welfare Foundation, Fingri Satkhira, Non-Governmental Organization (NGO), Fingri, Satkhira.

18/04/2026
14/04/2026

রাসূলুল্লাহ ﷺ-কে জিজ্ঞেস করা হলো:
“কোন জিনিস মানুষকে বেশি জান্নাতে প্রবেশ করাবে?”

তিনি বললেন:
“আল্লাহর তাকওয়া (ভয়/ভক্তি) এবং উত্তম চরিত্র।”

অর্থাৎ জান্নাতে যাওয়ার প্রধান দুটি কারণ:
1. তাকওয়া — আল্লাহকে ভয় করে জীবন যাপন করা
2. উত্তম আখলাক (চরিত্র) — মানুষের সাথে সুন্দর আচরণ করা

রাসূল ﷺ আরও বলেছেন:
“তোমাদের মধ্যে যার চরিত্র সবচেয়ে উত্তম, সে আমার কাছে সবচেয়ে প্রিয় এবং কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটবর্তী হবে।”

এটিই সেই 'পবিত্র আগুনের ঝোপ' যেখানে হযরত মুসা (আ.) আল্লাহর নূরের তাজাল্লি প্রত্যক্ষ করেছিলেন এবং প্রথমবারের মতো আল্লাহর ...
24/03/2026

এটিই সেই 'পবিত্র আগুনের ঝোপ' যেখানে হযরত মুসা (আ.) আল্লাহর নূরের তাজাল্লি প্রত্যক্ষ করেছিলেন এবং প্রথমবারের মতো আল্লাহর বাণী শুনেছিলেন।

আল্লাহ তায়ালা বলেন:-

فَلَمَّا أَتَاهَا نُودِيَ يَا مُوسَىٰ (১১) إِنِّي أَنَا رَبُّكَ فَاخْلَعْ نَعْلَيْكَ ۖ إِنَّكَ بِالْوَادِ الْمُقَدَّسِ طُوًى

"অতঃপর যখন তিনি আগুনের কাছে পৌঁছালেন, তখন ডাক দেওয়া হলো— হে মুসা! নিশ্চয়ই আমিই তোমার পালনকর্তা। অতএব তুমি তোমার জুতা খুলে ফেল, কারণ তুমি পবিত্র তুয়া উপত্যকায় রয়েছ।"

যা আজও দাড়িয়ে আছে বলে ধারণা করা হয়।

আল ইনসাফ ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর সকল সদস্যদের বিভিন্ন জায়গায়  ইদের নামাজ আদায়
22/03/2026

আল ইনসাফ ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর সকল সদস্যদের বিভিন্ন জায়গায় ইদের নামাজ আদায়

20/03/2026

ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি।
মুমিনের জীবনে ছড়িয়ে পড়ুক ঈদের অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।

সমাজ থেকে দূরীভূত হোক সকল প্রকার অশান্তি; পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধে ভরে উঠুক আমাদের পরিবার, সমাজ ও দেশ।

দেশ ও প্রবাসে অবস্থানরত সকলকে জানাই আল ইনসাফ ওয়েল ফেয়ার ফাউন্ডেশন–এর পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

🌙 ঈদ মোবারক।
تَقَبَّلَ اللّٰهُ مِنَّا وَمِنْكُمْ صَالِحَ الْأَعْمَالِ
তাকাব্বালাল্লাহু মিন্‌না ওয়া মিন্‌কুম সালিহাল আ’মাল।

এই সাদা কাফন—একদিন আমাদের সবার গায়েই জড়াতে হবে।আজ আমরা জীবনের ব্যস্ততায় ডুবে আছি, কিন্তু কে জানে—আমার আর আপনার জন্য ঠিক ...
11/03/2026

এই সাদা কাফন—একদিন আমাদের সবার গায়েই জড়াতে হবে।
আজ আমরা জীবনের ব্যস্ততায় ডুবে আছি, কিন্তু কে জানে—আমার আর আপনার জন্য ঠিক কতটুকু সময় অবশিষ্ট আছে?

হয়তো আজই, হয়তো আগামীকাল, কিংবা খুব শিগগিরই—আমাদেরও এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে সেই নীরব জগতে, যেখান থেকে আর ফিরে আসা সম্ভব নয়।

তাই আসুন, একটু নিজের জীবনের দিকে ফিরে তাকাই।
আমাদের ভুলগুলো স্মরণ করি, গুনাহের জন্য আল্লাহর দরবারে আন্তরিকভাবে ক্ষমা চাই।

আল্লাহ যেন আমাদের প্রতি রহম করেন, আমাদের গুনাহগুলো ক্ষমা করে দেন।
বাকি জীবনটুকু যেন তাঁর সন্তুষ্টির পথে কাটানোর তাওফিক দান করেন।

আর যখন শেষ বিদায়ের সময় আসবে—
তখন যেন আমরা বিদায় নিতে পারি একজন সত্যিকারের মুসলিম হিসেবে।

আল্লাহুম্মা আমীন।

Address

Fingri
Satkhira
SATKHIRA

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al-Insaaf Welfare Foundation, Fingri Satkhira posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share