তেরছি ব্লাড ব্যাংক Terchi Blood Bank

তেরছি ব্লাড ব্যাংক Terchi Blood Bank এটি একটি সেবামূলক সংগঠন

এটি একটি সেবা মূলক সংগঠন। আমাদের কাছে টাকার বিনিময়ে রক্ত পাওয়া যায় না। তবে ব্লাড ডোনারের যাতয়াত ভাড়া রোগীর স্বজনেরা বহন করবেন। এর বাহিরে কেউ রক্তের বিনিময়ে কেউ টাকা চাইলে সংগঠন দায়ি নয়।

একজন ক্যান্সার যোদ্ধা মায়ের সন্তানকে আকড়ে ধরে বেঁচে থাকার আকুতি, আমি আমার  সন্তানের জন্য হলেও বাঁচতে চাই।😭😭😭আমি টুম্পা র...
14/10/2025

একজন ক্যান্সার যোদ্ধা মায়ের সন্তানকে আকড়ে ধরে বেঁচে থাকার আকুতি, আমি আমার সন্তানের জন্য হলেও বাঁচতে চাই।😭😭😭

আমি টুম্পা রানী বয়স-৩১

স্বামী-গোপাল চন্দ্র ঘোষ-৩২

বাচ্চা-একজন বয়স ৩+

আমি টুম্পা রানী একজন বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, আমার ক্যান্সারের সাথে লড়াইয়ের বাস্তব ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি।

সালটা -২০২৪, ২০২৪ সালের আগস্ট মাসে আমার শরীরে হঠাৎ ক্যান্সার নামক মরনব্যাধির দেখা মিলে।

শুরু হয় আমার ২ বছরের বাচ্চাটিকে সাথে নিয়ে আমার স্বামী ও আমাদের দুটো পরিবারের অজানা উদ্দেশ্যের পথ ছুটে চলা।

অনেক ডায়াগনসিস ডাক্তার দেখানো, তারপর সেপ্টেম্বরের ২ তারিখ আমার ওভারিয়ান ক্যান্সারের অপারেশন করা। যেখানে আমার পেটে ৮টি জায়গায় মেটাস্টাসিস থাকে।। অস্ত্রপাচারের মাধ্যমে ৮টি টিউমার সহ পেটের পানি বের করা হয়। তারপর শুরু হয় আমাদের কেমোথেরাপির পর্ব। ২১ দিন পর পর মোট ৬ সাইকেল কেমো দেওয়ায় হয়। ২০২৫ সালে জানুয়ারি ২৩ তারিখ আমার কেমো শেষ হয়। এই ৬টি মাস আমার সাথে আমার স্বামী সন্তান ও দুটো পরিবার সহ অত্মীয় স্বজন সকলের সহযোগিতায় প্রায় ২৮ লক্ষ টাকা খরচ হয়ে যায়। এতদিন পর্যন্ত আমার স্বামী বাবা দাদা সহ সকলের সহযোগিতায় ও ঋণগ্রস্থ হয়ে চিকিৎসা চলমান রেখেছে। ঈশ্বরের অশেষ কৃপায় আমি ক্যান্সার থেকে মুক্ত হয়ে স্বাভাবিক জীবনযাপন করছিলাম। কিন্তু ৩ মাস পরপর ফলোআপে থাকতে হয়। যেখানে আমার ৫০ হাজার + খরচ হয়। ফলোআপে গিয়ে আমার এপ্রিল-২০২৫ আবার কিডনিতে হাইড্রো ইউটোনেপ্রোসিস মানে কিডনিতে জল জমা হচ্ছে যার কারণ কিডনি থেকে মূত্রনালির নাড়ীটা শুকিয়ে গেছে। । তারপর ডাক্তারের পরামর্শ মত সেপ্টেম্বরের ২০ তারিখে ২০২৫ আমার দ্বিতীয় অপারেশন করা হয়। কিডনিতে স্টেনিং যেখানে আমার প্রায় ১ লক্ষ ৮০ হাজার টাকা খরচ হয়। কিন্তু স্টেনিং টা ফেইল হয, এখন আবার ডাক্তারের কাছে গেলে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার জানান যে আমার খুব দ্রুত কিডনি থেকে মুত্রাশয়ের যে নাড়িটা শুকিযে় গেছে সেটা অপারেশন করে ইমপ্লান্ট করতে হবে। যেখানে আমার প্রায় ৩-৪ লক্ষ টাকার প্রয়োজন। কিন্তু এ পর্যন্ত আমার চিকিৎসা করাতে গিয়ে ৩৫লক্ষ টাকার মত খরচ করে আমার পরিবার আজ নিঃস্ব 😭 তাই এখন আমার পরিবার, বাবা, দাদা ও স্বামীর পক্ষে আর এই খরচ বহন করার অবস্থা নাই। একজন ক্যান্সার যোদ্ধা মা হয়ে আমি আমার সন্তানকে আকড়ে ধরে বাঁচার আকুতি নিয়ে আপনাদের সকলের আর্শীবাদ কামনা করছি। আমার সন্তানের কথাটা ভেবে হলেও যার যতটুকু সামার্থ অনুযায়ী আমাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানাচ্ছি। সবার সহযোগিতা কামনা করছি। আমি আমার ৩ বছরের বাচ্চাটির ভবিষ্যতের জান্য হলেও বাঁচতে চাই, 😭😭😭 আমার বাচ্চাটি যেন
মা হারা না হয়।আপনাদের অল্প অল্প সহযোগিতায় বাঁচতে পারে একটি প্রান।সন্তান ফিরে পাবে মাকে।

আমার চিকিৎসার ডকুমেন্ট আমি দিয়ে দিলাম। যে কোন কিছু জানার থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন।
যোগাযোগ: টুম্পা রানী-০১৭৯১-১৩২৭০২

স্বামী: গোপাল চন্দ্র ঘোষ-০১৭৭৯-৮৮৮০৬৬

Bkash,Nagad number: - 01779888066
Rocket number : 017798880660

DBBL: Account Number : 1201570010711 Account Name: Gopal Chandra Ghosh Branch Name: khulna Routing No : 090471544

26/09/2025

গ্রুপটি বড় করতে সবার সহযোগিতা প্রয়োজন💙

✅সবাই ইনভাইট দিন✅

Address

Terchi, Tala
Satkhira

Website

Alerts

Be the first to know and let us send you an email when তেরছি ব্লাড ব্যাংক Terchi Blood Bank posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share