মৌলভীপাড়া সমাজ উন্নয়ন পরিষদ

Website

মৌলভীপাড়া সমাজ উন্নয়ন পরিষদ “মৌলভীপাড়া সমাজ উন্নয়ন পরিষদ”
একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন!
স্থাপিতঃ ২০১২ ইংরেজী
E-mail:[email protected]
★শিক্ষা ★ শান্তি ★প্রগতি ★ঐক্য ★ক্রীড়া ★সেবা

মৌলভীপাড়া সমাজ উন্নয়ন পরিষদ এর সদস্য Aher Abdullah কে জানাই পরিষদের পক্ষ থেকে আন্তরিক জন্মদিনের শুভেচ্ছা ও শুভকামনা।আল্ল...
16/10/2026

মৌলভীপাড়া সমাজ উন্নয়ন পরিষদ এর সদস্য Aher Abdullah কে জানাই পরিষদের পক্ষ থেকে আন্তরিক জন্মদিনের শুভেচ্ছা ও শুভকামনা।
আল্লাহ তায়ালা আপনার জীবনকে করুক সুখ-সমৃদ্ধি, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতায় পরিপূর্ণ ।

08/10/2026
মৌলভী পাড়া প্রবাসী কর্পোরেশন এর উদ্যোগে আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমজমাট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।ফাইনাল...
25/09/2026

মৌলভী পাড়া প্রবাসী কর্পোরেশন এর উদ্যোগে আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমজমাট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।ফাইনালে মুখোমুখি হয় দুই শক্তিশালী দল সাতকানিয়া ব্রাদার্স সোসাইটি বনাম মাজার গেইট ফুটবল একাদশ। নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। শেষ পর্যন্ত ২–১ গোলের ব্যবধানে মাজার গেইট ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সাতকানিয়া ব্রাদার্স সোসাইটি।
ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নাজমুল মুস্তাফা আমিন। এছাড়া উপস্থিত ছিলেন সাতকানিয়া ক্রীড়া পরিষদের সভাপতি দিদারুল আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বারদোনা এস এম বারী বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা মাস্টার জাফর আহমেদ সহ উপস্থিত ছিলেন অন্যান্য সম্মানিত অতিথি ও ক্রীড়াপ্রেমী বৃন্দরা।

25/09/2026

🔴মৌলবীপাড়া প্রবাসী কর্পোরেশন কর্তৃক আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর মেঘা ফাইনাল সরাসরি লাইভ।

অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে মৌলভী পাড়া প্রবাসী কর্পোরেশন কর্তৃক আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর মেগ...
25/09/2026

অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে মৌলভী পাড়া প্রবাসী কর্পোরেশন কর্তৃক আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর মেগা ফাইনাল 🏆🔥

আপনি কি ১০০ টাকা জিততে চান? 💸তাহলে আগামীকালের 🏆 মেগা ফাইনালে কোন দল জিতবে?👇 কমেন্টে আপনার সঠিক প্রেডিকশন জানান!🎁 সঠিক প্...
24/09/2026

আপনি কি ১০০ টাকা জিততে চান? 💸
তাহলে আগামীকালের 🏆 মেগা ফাইনালে কোন দল জিতবে?
👇 কমেন্টে আপনার সঠিক প্রেডিকশন জানান!
🎁 সঠিক প্রেডিকশনকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে ১ জন পাবেন আমাদের পক্ষ থেকে ১০০ টাকা পুরস্কার! 💸🔥
আপনার প্রেডিকশন কী?
দ্রুত কমেন্টে জানান 👇⚽

মৌলভী পাড়া প্রবাসী কর্পোরেশন  কর্তৃক আয়োজিত প্রথমবারের মতো মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর মেগা ফাইনাল অনুষ্ঠিত হতে য...
21/09/2026

মৌলভী পাড়া প্রবাসী কর্পোরেশন কর্তৃক আয়োজিত প্রথমবারের মতো মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর মেগা ফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৫ সেপ্টেম্বর ২০২৬, রোজ শুক্রবার।
উক্ত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করবেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব (রাজীব দাশ পুরকায়স্থ)।
রোমাঞ্চকর এই ফাইনাল খেলায় সকল ক্রীড়ামোদী ভাইদের মাঠে উপস্থিত থেকে প্রিয় দলকে উৎসাহ ও সমর্থন জানানোর জন্য বিনীত আমন্ত্রণ জানাচ্ছে মৌলভী পাড়া প্রবাসী কর্পোরেশন।
সবার উপস্থিতিতে জমে উঠুক ফুটবলের এই মহারণ!

ক্রীড়ায় শক্তি, ক্রীড়ায় বল—মাদক ছেড়ে মাঠে চল।এই স্লোগানকে সামনে রেখে মৌলভী পাড়া প্রবাসী কর্পোরেশন কর্তৃক প্রথমবারের মতো ...
20/09/2026

ক্রীড়ায় শক্তি, ক্রীড়ায় বল—
মাদক ছেড়ে মাঠে চল।এই স্লোগানকে সামনে রেখে মৌলভী পাড়া প্রবাসী কর্পোরেশন কর্তৃক প্রথমবারের মতো আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর বহুল প্রতীক্ষিত মেগা ফাইনাল আগামী ২৫ সেপ্টেম্বর ২০২৬, রোজ শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে।
উক্ত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন সাতকানিয়া ক্রীড়া পরিষদের সম্মানীয় সভাপতি: (মুহাম্মদ দিদারুল আলম)
রোমাঞ্চকর এই ফাইনাল খেলা উপভোগ করতে এবং প্রিয় দলকে উৎসাহ দিতে সকল ক্রীড়ামোদী ভাইদের মাঠে উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছে মৌলভী পাড়া প্রবাসী কর্পোরেশন।
আসুন, খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখি এবং একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখি।

Address

Baradona, Satkania, Chattogram
Satkania

Alerts

Be the first to know and let us send you an email when মৌলভীপাড়া সমাজ উন্নয়ন পরিষদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share