Jamaat Satkania Sadar Union

Jamaat Satkania Sadar Union Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jamaat Satkania Sadar Union, Nonprofit Organization, Satkania Sadar Union, Satkania.

সাতকানিয়া সদর ইউনিয়ন জামায়াতের কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত:আজ ২৩ অক্টোবর রোজ জুমাবার  বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতকানিয়া ...
23/10/2026

সাতকানিয়া সদর ইউনিয়ন জামায়াতের কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত:
আজ ২৩ অক্টোবর রোজ জুমাবার বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতকানিয়া সদর ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন সেক্রেটারি মাওলানা জালাল উদ্দীনের সঞ্চালনায় এবং ইউনিয়ন আমীর হাফেজ মাওলানা রিদওয়ানুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর জননেতা আনোয়ারুল আলম চৌধুরী।
বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মাওলানা মাহমুদুল হক। মুদার্রিস হিসেবে উপস্থিত ছিলেন মুহাদ্দিস মাওলানা কুতুব উদ্দিন হাফিজাহুল্লাহ।
এ ছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন শুরা ও কর্মপরিষদ সদস্য এবং সহকারী সেক্রেটারি মোহাম্মদ সোলাইমান কাদের, শুরা ও কর্মপরিষদ সদস্য ও বায়তুলমাল সেক্রেটারি মাওলানা আনোয়ারুল হক, শুরা ও কর্মপরিষদ সদস্য ও অফিস সেক্রেটারি মাওলানা হোসেন সোহেল, ইউনিয়ন শুরা ও কর্মপরিষদ সদস্য মুহাম্মদ হারুন রশীদ,বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির গারাংগিয়া থানা শাখার সভাপতি মুহাম্মদ মিনহাজ, তামাকুন্ডি লেন বণিক সমিতির প্রচার সম্পাদক মোহাম্মদ সাদেক হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন ওয়ার্ড থেকে আগত কর্মী ভাইয়েরা।
বৈঠকে কর্মীদের ব্যক্তিগত মানোন্নয়ন, সাংগঠনিক দায়িত্ববোধ, আদর্শিক জ্ঞানচর্চা ও দায়িত্ব পালনে আন্তরিকতার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি কর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, শৃঙ্খলা ও ঐক্য সুদৃঢ় করার বিষয়ে আলোচনা করা হয়।
প্রোগ্রাম শেষে বৈঠকের দুআ পাঠ করে সমাপ্তি ঘোষণা করা হয়।

অফিস ও প্রচার বিভাগ
সাতকানিয়া সদর ইউনিয়ন
বাংলাদেশ জামায়াতে ইসলামী

13/10/2026
শোক সংবাদإِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَঅত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, সাতকানিয়া উপজেলা ...
11/10/2026

শোক সংবাদ
إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ
অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, সাতকানিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর মাওলানা কামাল উদ্দিন সাহেবের শ্রদ্ধেয় পিতা আজ বিকেল ৪টায় ইন্তেকাল করেছেন।
মহান আল্লাহ তায়ালা মরহুমের সকল নেক আমল কবুল করুন, জীবনের সকল গুনাহ-খাতা ক্ষমা করে দিন, কবরকে নূরে ভরে দিন এবং কবরের আজাব থেকে হেফাজত করুন। তাঁকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করুন।
আল্লাহ তায়ালা শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে এই শোক সইবার শক্তি ও সবর-এ-জামিল দান করুন।
اللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ

মরহুমের জানাযার নামাজ আজ ১১/১০/২৬ রোজ রবিবার রাত ১০:৩০ মিনিটের সময় আফজল নগর অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।

সকলের নিকট মরহুমের রূহের মাগফিরাতের জন্য আন্তরিক দোয়ার আবেদন।
آمِينَ يَا رَبَّ الْعَالَمِينَ
অফিস ও প্রচার বিভাগ
সাতকানিয়া সদর ইউনিয়ন
বাংলাদেশ জামায়াতে ইসলামী

সাতকানিয়ায় জামায়াতের দুই নেতার ওপর মুখোশধারীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলহামলাকারীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় ...
09/10/2026

সাতকানিয়ায় জামায়াতের দুই নেতার ওপর মুখোশধারীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

হামলাকারীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুই নেতার ওপর মুখোশধারীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সাতকানিয়া উপজেলা জামায়াতে ইসলামী। শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৪টায় সাতকানিয়া আদালত চত্বর থেকে মিছিলটি বের হয়ে সাতকানিয়া থানার সামনে এসে শেষ হয়। এতে বিক্ষোভ মিছিল শেষে সাতকানিয়া থানার সামনে হামলার প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানায় বক্তারা।

বিক্ষোভ মিছিলে সাতকানিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি তারেক হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আবু নাসের।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন সাতকানিয়া পৌরসভা জামায়াতের আমীর হামিদ উদ্দিন, উপজেলা কর্মপরিষদ সদস্য আইয়ুব আলী, কামরুল ইসলাম, এওচিয়া ইউনিয়ন আমীর আবু বক্কর প্রমুখ।

বক্তারা বলেন, এওচিয়ায় জামায়াতের দায়িত্বশীল মাওলানা মুহাম্মদ জাকারিয়া ও মুহাম্মদ জাকারিয়া ওপর মুখোশধারীদের হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। রাজনৈতিক মতপার্থক্য কিংবা ব্যক্তিগত বিরোধের জেরে কারও ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একটি গণতান্ত্রিক সমাজে প্রত্যেক নাগরিকের নিরাপত্তা এবং শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অধিকার নিশ্চিত করা জরুরি।

তাঁরা আরও বলেন, মুখোশের আড়ালে হামলা চালিয়ে অপরাধীরা যেন পার পেয়ে না যায়, সে জন্য ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করতে হবে। একই সঙ্গে তাঁদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় এ ধরনের ঘটনা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রাজনৈতিক সম্প্রীতির জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়াতে পারে।

বক্তারা হামলার শিকার নেতাদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন। তাঁরা বলেন, ভয়ভীতি বা হামলার মাধ্যমে রাজনৈতিক কর্মকাণ্ড দমিয়ে রাখা যায় না; বরং আইনের শাসন, সহনশীলতা ও গণতান্ত্রিক মূল্যবোধের চর্চার মাধ্যমেই শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা সম্ভব।

বিক্ষোভ মিছিল থেকে এওচিয়ায় জামায়াতের দুই নেতার ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

আইয়ুব আলী,
প্রচার সেক্রেটারী,
বাংলাদেশ জামায়াতে ইসলামী,
সাতকানিয়া উপজেলা।

প্রেস বিজ্ঞপ্তিতারিখ: ০৮ অক্টোবর ২০২৬সাতকানিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের ঘটনায় জামায়াতকে জড়িয়ে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্র...
08/10/2026

প্রেস বিজ্ঞপ্তি
তারিখ: ০৮ অক্টোবর ২০২৬

সাতকানিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের ঘটনায় জামায়াতকে জড়িয়ে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে সংরক্ষিত মহিলা আসন-২১-এর সংসদ সদস্য শামীম আরা বেগম স্বপ্না পরিদর্শনকালে সংঘটিত দুই পক্ষের হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে যে মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাতকানিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামাল উদ্দিন ও সেক্রেটারি মুহাম্মদ তারেক হোছাঈন।
আজ ৮ অক্টোবর বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তাঁরা বলেন, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী মহিলা সংসদ সদস্যকে স্বাগত জানাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হন। একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে তাঁর এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের অপপ্রচার শুধু অনভিপ্রেত নয়, বরং রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত এবং সম্পূর্ণ প্রত্যাখ্যানযোগ্য।
নেতৃদ্বয় স্পষ্ট ভাষায় বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে সংঘটিত হাতাহাতির ঘটনায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা জড়িত ছিলেন এমন প্রচারণার কোনো সত্যতা নেই। বাস্তবতা যাচাই না করে জামায়াতকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো একটি পরিকল্পিত রাজনৈতিক অপপ্রচার। কোনো পক্ষের দায় জামায়াতে ইসলামীর ওপর চাপিয়ে দেওয়ার অপচেষ্টা জনগণের কাছে কখনো গ্রহণযোগ্য হবে না।
তাঁরা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আইনের শাসন, গণতান্ত্রিক মূল্যবোধ, শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিশ্বাসী। কোনো ধরনের সংঘাত, সহিংসতা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করা জামায়াতে ইসলামীর রাজনৈতিক নীতি ও আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
বিবৃতিতে তাঁরা আরও বলেন, ‘জামায়াত-বিএনপি সংঘর্ষ’ এমন শিরোনাম বা প্রচারণা দিয়ে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে রাজনৈতিক সংঘাতে রূপ দেওয়ার অপচেষ্টা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। দীর্ঘ ১৭ বছরের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে জামায়াতে ইসলামী ও বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন সময়ে রাজপথে আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছেন। জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে গণতান্ত্রিক পরিবেশ ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার প্রশ্নে রাজনৈতিক দলগুলো যখন দায়িত্বশীল ভূমিকা পালনের চেষ্টা করছে, তখন বিভিন্ন দলের মধ্যে সংঘর্ষের মিথ্যা বয়ান তৈরি করে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
নেতৃদ্বয় বলেন, পলাতক স্বৈরাচারের দোসর কিংবা যেকোনো স্বার্থান্বেষী মহল রাজনৈতিক বিভ্রান্তি, পারস্পরিক অবিশ্বাস ও অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে এ ধরনের গুজব ছড়াতে পারে। তাই প্রকৃত ঘটনা উদঘাটনে কোনো ধরনের রাজনৈতিক চাপ বা পূর্বধারণার ঊর্ধ্বে উঠে নিরপেক্ষ তদন্ত পরিচালনা করা জরুরি।
তাঁরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান, সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংঘটিত ঘটনার প্রকৃত কারণ, সংশ্লিষ্ট ব্যক্তি ও ঘটনার নেপথ্যের উদ্দেশ্য নিরপেক্ষ তদন্তের মাধ্যমে চিহ্নিত করে জনগণের সামনে প্রকৃত সত্য তুলে ধরতে হবে।একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই-বাছাই ছাড়া কোনো ব্যক্তি, দল বা সংগঠনকে জড়িয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
তাঁরা আরও বলেন, সাতকানিয়ার শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বিনষ্ট করার যেকোনো অপচেষ্টা জনগণ প্রতিহত করবে।রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে গুজব, অপপ্রচার ও বিভ্রান্তি ছড়িয়ে জনমনে বিভাজন সৃষ্টির অপচেষ্টা বন্ধ করতে হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী সত্য, ন্যায় ও দায়িত্বশীল রাজনীতির পক্ষে। কোনো অপপ্রচার বা ষড়যন্ত্রের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করে সাতকানিয়ার শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নষ্ট করতে দেওয়া হবে না।

পবিত্র মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী চার হাফেজকে আমীরে জামায়াতের সংবর্ধনা❝বাংলাদেশি হাফেজদের অর্জন জাতীয় গৌরব হিসেবে প...
03/09/2026

পবিত্র মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী চার হাফেজকে আমীরে জামায়াতের সংবর্ধনা

❝বাংলাদেশি হাফেজদের অর্জন জাতীয় গৌরব হিসেবে প্রতিষ্ঠায় গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন❞- ডা. শফিকুর রহমান এমপি

আজ ৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুর সাড়ে ১২টায় ২৯ মিন্টো রোডের সরকারি বাসভবনে ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা-২০২৬-এ বিজয়ী বাংলাদেশি হাফেজদের সংবর্ধনা দেওয়া হয়েছে। জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপির পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে ডা. শফিকুর রহমান বলেন, এ বছর মক্কায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে অংশ নেওয়া চারজন প্রতিযোগীর সবাই বিজয়ী হয়েছেন। তাঁদের মধ্যে একজন প্রথম এবং তিনজন বিভিন্ন গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেছেন। বিশ্বমঞ্চে তাঁদের এ সাফল্য বাংলাদেশের জন্য অত্যন্ত গৌরবের।

তিনি আরও বলেন, মক্কার বায়তুল হারামে বিজয়ীদের নাম ঘোষণার সময় বাংলাদেশের লাল-সবুজ পতাকা প্রদর্শিত হয়েছে। ক্রীড়া, সংস্কৃতি ও অন্যান্য ক্ষেত্রে বিশ্বমঞ্চে সাফল্য অর্জনকারীদের রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করা হলেও কুরআনের হাফেজদের ক্ষেত্রে এখন পর্যন্ত তেমন উদ্যোগ দেখা যায়নি।

ডা. শফিকুর রহমান বলেন, গতকাল জাতীয় সংসদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও বিরোধীদলীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বিজয়ী হাফেজদের রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করার দাবি জানিয়েছেন। তিনি সরকারের প্রতি দ্রুত তাঁদের সংবর্ধনা ও যথাযথ সম্মাননার ব্যবস্থা করার আহ্বান জানান। একই সঙ্গে অতীত ও বর্তমান সময়ে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে বিজয়ী সব হাফেজকে নিয়ে সম্মানজনক সংবর্ধনার আয়োজনের কথাও জানান।

বিরোধীদলীয় নেতা বলেন, নৈতিক শিক্ষার বিকাশের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম ধর্মীয় শিক্ষা। ধর্মীয় শিক্ষার প্রসার ভালো ও নৈতিক নাগরিক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কওমি শিক্ষাব্যবস্থা ও হিফজুল কুরআনের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের প্রতি সরকারের যথাযথ সহযোগিতা থাকা উচিত। এটি কোনো অনুগ্রহ নয়, তাঁদের ন্যায্য অধিকার।

মাদ্রাসা শিক্ষার্থীদের ধর্মীয় ও সাধারণ শিক্ষার সমন্বয়ের বিষয়টি উল্লেখ করে আমীরে জামায়াত বলেন, বর্তমানে অনেক শিক্ষার্থী মাদ্রাসার পাশাপাশি কলেজ-বিশ্ববিদ্যালয়েও শিক্ষা গ্রহণ করছে। এ সমন্বিত শিক্ষাব্যবস্থাকে আরও উৎসাহিত করা প্রয়োজন।

আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশি প্রতিযোগীদের সহযোগিতাকারী বিদেশি শিক্ষককেও সুযোগ পেলে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়ে সম্মানিত করার প্রত্যয় ব্যক্ত করেন জামায়াত আমীর।

তিনি সাংবাদিক সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, হাফেজদের এ অর্জন যেন কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ না থেকে জাতীয় গৌরব হিসেবে প্রতিষ্ঠিত হয়, সে বিষয়ে গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা সবাই মিলে আমাদের প্রিয় বাংলাদেশকে একটি গর্বের বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই। ইনশাআল্লাহ, সেই বাংলাদেশ হবে মানবিক বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণের দৃষ্টান্ত।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি এবং তা’মিরুল মিল্লাত কামিল মাদ্রাসার মেইন ক্যাম্পাসের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ড. মাওলানা খলিলুর রহমান মাদানি।

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতকানিয়া উপজেলার দায়িত্বশীলদের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রাজীব দাশ পুরকায়স্থ এর সাথ...
03/09/2026

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতকানিয়া উপজেলার দায়িত্বশীলদের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রাজীব দাশ পুরকায়স্থ এর সাথে সৌজন্যে সাক্ষাৎ।
সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা শূরা সদস্য পৌরসভার সাবেক আমীর এম ওয়াজেদ আলী, উপজেলা আমীর অধ্যাপক মাওলানা কামাল উদ্দীন, পৌরসভার আমীর অধ্যক্ষ হামিদ উদ্দীন আজাদ, উত্তর সাতকানিয়া আমীর মাষ্টার সিরাজুল ইসলাম, পৌরসভার নায়েবে আমীর আলহাজ্ব মুহাম্মদ শাহ আলম, উপজেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুল হকসহ বিভিন্ন স্তরের দায়িত্বশীলবৃন্দ।

আমার প্রাণপ্রিয় ভাই হাকিম আর কামাল বেঁচে থাকলে আজকের মিছিলের অগ্রভাগেই তাদের দেখা যেত। ২০১১ সালের ২ সেপ্টেম্বর সাতকানিয়া...
03/09/2026

আমার প্রাণপ্রিয় ভাই হাকিম আর কামাল বেঁচে থাকলে আজকের মিছিলের অগ্রভাগেই তাদের দেখা যেত। ২০১১ সালের ২ সেপ্টেম্বর সাতকানিয়ার সাহসী দুই যুবক আবদুল হাকিম (পান হাকিম) ও কামাল উদ্দিন আওয়ামী যুবলীগের চিহ্নিত সন্ত্রাসীদের হাতে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন।

পান হাকিম ছিলেন নির্যাতিত মানুষের পাশে থাকা একজন সাহসী সংগঠক ও শিক্ষক। বাইসাইকেলে গ্রাম-মহল্লায় ঘুরে মানুষের খোঁজখবর নেওয়া এবং বিপদে সাহস জোগানো ছিল তার নিত্যদিনের কাজ।
আর কামাল উদ্দিন ছিলেন আন্দোলনের এক অকতোভয় সৈনিক।
শহীদের রক্তের বিনিময়ে এ দেশে মানবিক ও ইসলামি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার পথ সুগম হবে ইনশাআল্লাহ।

তাদের শাহাদাতের স্মরণে চরতী জামায়াতের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব শাহজাহান চৌধুরী,
ইউনিয়ন আমীর মুহাম্মদ হাশেমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সাংগঠনিক সেক্রেটারি মাওলানা নুরুল হোসাইন।
আরো উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর মাষ্টার আব্দুস সোবহান,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইব্রাহিম চৌধুরী ও নুরুল আবছার, ডাক্তার রেজাউল করিম,মাওলানা জাকের হোসাইনসহ স্হানীয় স্থানীয় নেতৃবৃন্দ।

আল্লাহ তাআলা শহীদ আবদুল হাকিম, শহীদ কামালসহ সকল শহীদের শাহাদাত কবুল করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।

(এডমিন)

Address

Satkania Sadar Union
Satkania
4386

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jamaat Satkania Sadar Union posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share