10/09/2024
প্রিয় মামা, শহীদ আহমদুল হক চৌধুরীর স্মরণে
-© Tawhidul Hoque Ekon
তুমি ছিলে আলো, সবার মনে
অন্ধকারে দিশারী, সাহসের চরণে।
নির্ভীক পথিক, সেবার প্রতীক
শোষিতের কান্না, তুমি শুনেছিলে ঠিক।
তোমার চোখে ছিলো আগুনের দৃষ্টি,
অন্যায়ের বিরুদ্ধে, ছিলে দৃঢ় প্রতিশ্রুতি।
তুমি ছিলে নেতা, সবার কাছে প্রিয়
তোমার মতো মানুষ, সত্যিই দুর্লভ, অমূল্য।
তোমার কর্মে ছিলো সবার মঙ্গল,
তোমার কথায় ছিলো সততার সুর,
তুমি ছিলে আমাদের স্বপ্নের নায়ক,
তোমার জীবন ছিলো আমাদের গর্ব।
শত অন্যায়ের সামনে মাথা নোয়াওনি,
মানুষের মুক্তিতে, তুমি নিজেকে উৎসর্গ করেছো।
তোমার চলে যাওয়া শূন্যতা বয়ে বেড়ায়,
কিন্তু তোমার আদর্শ আমাদের পথ দেখায়।
আজও তোমার স্মৃতি আমাদের অনুপ্রেরণা,
তোমার সাহসিকতা আমাদের সংগ্রামের ধ্রুবতারা।
শহীদ আহমদুল হক চৌধুরী, তুমি ছিলে মহান,
তোমার আদর্শ বেঁচে থাকবে চিরকাল, যুগের পর যুগ ধরে অবিরাম.........
প্রিয় মামা, শহীদ আহমদুল হক চৌধুরীর ২০তম শাহাদাত বার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি, আল্লাহ তাআলা মামাকে বেহেশতের উচ্চ স্থান দান করুন, এবং তার অবদানকে চিরস্মরণীয় করে রাখুন, আমিন।
শহীদ আহমদুল হক চৌধুরী স্মৃতি সংসদ ❣