Team Nalua

Team Nalua A youth social volunteer team of "Nalua" village (satkania Upzilla) works for social development.

Currently, we are making impactful covid-19 awareness among the people and inspire them to get vaccines. we also working with local union Parishad officials and health officials to distribute the vaccine, food relief and etc.

গ্রামের একটি স্নিগ্ধ শীতের সকালের গল্প।কমেন্টে আপনার গ্রামের শীতের সকালের স্মৃতিচারণ করুন।
12/12/2025

গ্রামের একটি স্নিগ্ধ শীতের সকালের গল্প।

কমেন্টে আপনার গ্রামের শীতের সকালের স্মৃতিচারণ করুন।

সাতকানিয়ার জন্য সেনাবাহিনীর হেল্পলাইন নাম্বার- ০১৭৬৯১০৭২৩১,০১৭৬৯১০৭২৩২ যেকোনো প্রয়োজনে কল দিয়ে নাম ঠিকানা যেমন থানার নাম...
07/08/2024

সাতকানিয়ার জন্য সেনাবাহিনীর হেল্পলাইন নাম্বার- ০১৭৬৯১০৭২৩১,০১৭৬৯১০৭২৩২
যেকোনো প্রয়োজনে কল দিয়ে নাম ঠিকানা যেমন থানার নাম,ইউনিয়নের নাম, গ্রামের নাম ও ওর্য়াড নং জানিয়ে দিয়ে সমস্যার কথা জানাবেন ।
দেশের এই পরিস্থিতিতে গ্রামের সবাইকে কারো নিরাপত্তা বিঘ্নত হয় এমন কার্যকলাপ থেকে নিজেকে বিরত থাকার আহ্বান করছি।

প্রচারে: নলুয়া ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ।

06/08/2024

নলুয়া ইউনিয়নের মানুষের সাম্প্রদায়িকতার বন্ধন অতীতে ও ছিল বর্তমানে ও উঠুঠ আছে এবং ভবিষ্যৎতে ও থাকবে।

অশেষ কৃতজ্ঞতা সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা  মিল্টন বিশ্বাস  এবং   নলুয়া ইউপি চেয়ারম্যান মো. লেয়াকত আলী মহোদয়কে আজ...
06/09/2023

অশেষ কৃতজ্ঞতা সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস এবং নলুয়া ইউপি চেয়ারম্যান মো. লেয়াকত আলী মহোদয়কে আজকে স্বশরীরে এসে নদী ভাঙনের স্থানগুলো পরিদর্শন ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর আত্ননাদ শোনার জন্য।.

উপজেলা নির্বাহী কর্মকতা ও ইউপি চেয়ারম্যান ডাবর বাড়ী থেকে শ্যামমুহূরীহাট পর্যন্ত নদীর পাড় স্বশরীরে হেটেঁ পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সাথে কথা বলে তাদেঁর আশ্বস্ত করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকতা মিল্টন বিশ্বাস এবং ইউপি চেয়ারম্যান মো. লেয়াকত আলী ও পানি বোর্ডের কর্মকতারা জানান ডাবর বাড়ী থেকে শ্যামমুহুরী হাট পর্যন্ত ৪০০ মিটার সি সি ব্লক বসানোর কাজ ইতিমধ্যে অনুমোদনের প্রক্রিয়ায় আছে, অনুমোদন প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য তাঁর সর্বাত্নিক সহযোগিতা থাকবে বলে জানিয়েছেন।
তারাঁ আরো আশ্বস্ত করেছেন কয়েকদিনের মধ্যে আপদকালিন নদীর পাড় ভাঙন রোধে বালুর ব্যাগ দেওয়া হবে।
অশেষ ধন্যবাদ ২ নং ওয়ার্ড ইউপি সদস্য মোজাম্মেল হক সহ যারা আজকে উপস্থিত হয়ে নিৎস্ব পরিবারগুলোর পাশে দাড়িঁয়ে তাদেঁর দুংখ কিছুটা হলে ও লাঘব করার চেষ্টা করেছেন।

নলুয়া ইউনিয়নের মধ্য নলুয়ার ২ নং ওয়ার্ডের আওয়াতাধীন ডাবর বাড়ী থেকে শুরু করে শ্যামমুহূরীহাট পর্যন্ত  প্রায় ১.৫ কিলোমিটার ন...
02/09/2023

নলুয়া ইউনিয়নের মধ্য নলুয়ার ২ নং ওয়ার্ডের আওয়াতাধীন ডাবর বাড়ী থেকে শুরু করে শ্যামমুহূরীহাট পর্যন্ত প্রায় ১.৫ কিলোমিটার নদীর পাড়ে তীব্র ভাঙনের ফলে ঘরবসতি হারাতে বসেছে নদীর পাড়ে বসবাসকৃত ২০০ পরিবারের কয়েক হাজার মানুষ।
ইতিমধ্যে নলুয়া দ্বিজেন্দ্র লাল কারন স্কুলের পিছনে অবস্থিত বিশ্বাসের বাড়ী সংলগ্ন নদীর পাড়ে গতকাল রাতে হঠাৎ তীব্র ভাঙনের ফলে বাকি পরিবার গুলোও কয়েকদিনের মধ্যে তাদেঁর বাস্তুভিটা হারানোর শঙ্কা দেখা দিচ্ছে এবং স্কুল, হাসপাতাল সহ হিন্দু ধর্মালম্বীদের মন্দিরের অস্থিত্ব সংকটে পড়েছে। এছাড়া নদীর পাড়ের বিভিন্ন স্থানে ফাটল দেখা যাওয়ায় সেখানেও ভাঙনের আশঙ্কা রয়েছে।
প্রশাসনের তাৎক্ষণিক সহযোগিতাই পারে এতগুলো পরিবারের মাথার উপরের একমাএ ছাদটুকু বাঁচিয়ে রাখতে। দ্রুত নদীর পাড়ে ব্লক বসিয়ে একটি স্থায়ী সমাধান এই পরিবারের গুলোর একমাএ চাওয়া।
মাননীয় এমপি মহোদয় সহ সাতকানিয়া উপজেলা পানি উন্নয়ন বোর্ড এর সুদৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় এমপি মহোদয় সহ সাতকানিয়া উপজেলা পানি উন্নয়ন বোর্ডের সকল কর্মকতার নিকট আবেদন করছি নদীতে স্থায়ী ভাবে বাধ নির্মাণ করে আমাদের ঘরবাড়ি, স্কুল, মন্দির সহ গুরুত্বপূর্ণ রাস্তাঘাট নদী ভাঙ্গা থেকে রক্ষা করা হউক।

#সাঙ্গু_নদী_ভাঙ্গন
#উপজেলা_প্রশাসন
#সাতকানিয়াউপজেলানির্বাহীঅফিসার
#পানিউন্নয়নবোর্ড

আজ নলুয়া দ্বিজেন্দ্র লাল কারন স্কুলের মাঠ প্রাজ্ঞণে নলুয়ার আর্জেন্টিনা সমর্থক  বনাম ব্রজিল সমর্থক দের মাঝে ফুটবল প্রীতি ...
19/08/2023

আজ নলুয়া দ্বিজেন্দ্র লাল কারন স্কুলের মাঠ প্রাজ্ঞণে নলুয়ার আর্জেন্টিনা সমর্থক বনাম ব্রজিল সমর্থক দের মাঝে ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্টিত হয়।

গত ৮ ই আগস্ট হারোনো  রুপম চক্রবর্তী সম্পূর্ণ সুস্থ শরীরে ঘরে ফিরে এসেছে।  আজ ১২ ই আগস্ট,  রাত ৯  ঘটিকায় সে বাড়ী ফিরে এসে...
12/08/2023

গত ৮ ই আগস্ট হারোনো রুপম চক্রবর্তী সম্পূর্ণ সুস্থ শরীরে ঘরে ফিরে এসেছে। আজ ১২ ই আগস্ট, রাত ৯ ঘটিকায় সে বাড়ী ফিরে এসেছে। তাকে আজ পটিয়া বাইপাস সড়কে দেখে নলুয়ার দুজন ছেলে রকি ধর , শান্তু ধর তাকেঁ বাড়িতে নিয়ে আসে,তাদেঁর অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
তাকেঁ খুজেঁ পেতে যে বা যারা তথ্য দিয়ে সহযোগিতা করেছেন তাদেঁর অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

বন্যার পানি মেইন সড়ক থেকে সম্পূর্ণভাবে  নেমে যাওয়ার পর  বন্যার ক্ষয়ক্ষতি দৃশ্যমান হচ্ছে। ছবিগুলো মধ্য নলুয়া ২ ওয়ার্ডের  ...
11/08/2023

বন্যার পানি মেইন সড়ক থেকে সম্পূর্ণভাবে নেমে যাওয়ার পর বন্যার ক্ষয়ক্ষতি দৃশ্যমান হচ্ছে।
ছবিগুলো মধ্য নলুয়া ২ ওয়ার্ডের নলুয়া স্কুল থেকে তালতল মেইন সড়কের বিভিন্ন জায়গার ক্ষতিগ্রস্তদের গতকালকের তোলা ছবি। মেইন সড়কের বিভিন্ন জায়গায় গর্ত হয়ে যাওয়ায় ছোট যানবাহন সিনজি, রিক্সা,মোটরবাইক চলাচল করতে পারলে ও গাড়ি উল্টে গিয়ে হতাহতের মত ঘটনা ঘটছে প্রতিনিয়ত। বড় যানবাহন যেমন মালামাল ও পণ্য বহনকারী ট্রাক, কর্ভাডভ্যান চলতে করতে না পারায় এাণের গাড়ী নিদিষ্ট লক্ষ্য পৌছাঁতে পারচে না দাই এাণ বিতরণ কার্যক্রম ব্যাহত হচ্ছে। এছাড়া ব্যবসায়ীরা যানবাহন জটিলতার কারনে দোকনে পন্য পরিবহনে ব্যায় বৃদ্ধি পাওযায় তা ক্রেতাদের ক্রয়মূল্য প্রভাব পড়ছে।

তাই জনগণের এই দুর্ঘোব লাঘবে জরুরিভাবে বেশি ক্ষতিগ্রস্ত জায়গায় রাস্তা মেরামতের জন্য নলুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং এলজিডি অফিসার, সাতকানিয়া সহযোগিতা কামনা করছি।

[ বি.দ্র: বন্যা পরবর্তী টিম নলুযার উদ্যোগে বন্যার ক্ষয়ক্ষতি নিরুপনন ও প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি প্রসাসন এবং এাণদাতাদের নিকট প্রেরণের প্রক্রিয়া অব্যাহত আছে।]

নিখোঁজ সংবাদ।নাম : রুপম চক্রবর্তীঠিকানা: নলুয়া রক্ষাকালী মন্দির সংলগ্ন ব্রাহ্মণ পাড়া, মধ্য নলুয়া,  সাতকানিয়া, চট্টগ্রাম।...
10/08/2023

নিখোঁজ সংবাদ।

নাম : রুপম চক্রবর্তী
ঠিকানা: নলুয়া রক্ষাকালী মন্দির সংলগ্ন ব্রাহ্মণ পাড়া, মধ্য নলুয়া, সাতকানিয়া, চট্টগ্রাম।
ওনি মানসিকভাবে প্রতিবন্ধী। ওনি গত ৮ তারিখ, মঙ্গলবার সকাল থেকে নিখোঁজ আছে। এই বন্যার পানি মধ্যে পরিবার বাধাও সত্ত্বেও গত মঙ্গলবার সকালে বাড়ী থেকে বের হলে ও এখন অব্দি ঘরে ফিরে আসে নাই। ওনার পড়নে হাফ প্যান্ট ও গেঞি ছিল।

যদি কোনো ব্যাক্তি ওনার খোজঁ বা দেখা পেয়ে থাকেন তাহলে জরুরি উক্ত মোবাইল নাম্বার গুলোতে যোগাযোগের অনুরোধ রইল।
মোবাইল: 01820-402842
0 1851-670463
0 1879-194697
01797596292
ঠিকানা: নলুয়া শ্রীশ্রী রক্ষাকালী মন্দিরের পাশের ব্রহ্মাণপাড়া, সাতকানিয়া,চট্টগ্রাম।

সবাইকে পোস্টটি শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল।

গ্রামের বন্যার পরিস্থিতি স্বভাবিক  হওয়ায় দীর্ঘ  ৫ দিন পর বিদু্যৎ সংযোগ চালু হল গ্রামের  কিছু কিছু অংশে।  পরিবারে  বাইরের...
10/08/2023

গ্রামের বন্যার পরিস্থিতি স্বভাবিক হওয়ায় দীর্ঘ ৫ দিন পর বিদু্যৎ সংযোগ চালু হল গ্রামের কিছু কিছু অংশে। পরিবারে বাইরের অবস্থানকারী সদস্যারা কিছুকন পরই তাদেঁর পরিবারের সাথে মোবাইলে সংযোগ পাবেন আশা করি।

ছবিগুলো বিশ্বাসের বাড়ী , মধ্য নলুয়ার পাড়ার সড়কের।

সবাইকে নিজের ঘরের মিটারের বিদু্যৎ তারের লাইনগুলো চেক করার অনুরোধ রইল। যোকোন ঝুঁকিপূর্ণ লাইন চোখে পড়লে বিদু্যৎ কর্মিদের সাথে যোগাযোগের অনুরোধ করা গেল।

Address

Satkania
4382

Telephone

+8801797596292

Website

Alerts

Be the first to know and let us send you an email when Team Nalua posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Team Nalua:

Share