06/06/2026
মহান ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত অনলাইন কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।একইসাথে সংগঠনের কার্যক্রমে নিষ্ঠা, দায়িত্বশীলতা ও সক্রিয় অবদানের স্বীকৃতিস্বরূপ নির্বাচিত স্বেচ্ছাসেবকের হাতে তুলে দেওয়া হয় “Best Volunteer Award”।
এই আয়োজন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি জ্ঞানচর্চা, নেতৃত্বগুণ ও স্বেচ্ছাসেবী চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিজয়ী, পুরস্কারপ্রাপ্ত স্বেচ্ছাসেবক এবং সকল অংশগ্রহণকারীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
এসময় উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্ট বগুড়া এর যুবপ্রধান ধ্রুবসারথি গোস্বামী অর্ঘ্য, উপ-যুব প্রধান (১) ইমন বাবু, উপ-যুব প্রধান (২) আহাদ ইসলাম নিয়ন, আদমদীঘি যুব রেড ক্রিসেন্ট,বগুড়া এর সম্মানিত ইয়্যুথ লিডার ফয়সাল হোসেন, ডেপুটি ইয়্যুথ লিডার -০১ রিবন রায়হান, উপজেলা যুব কার্যনির্বাহী সদস্যরা, দলনেতা রুহান আহমেদ সাদী, উপদলনেতা -০২ মাহাদী ইসলাম সহ বিভাগীয় ও উপবিভাগীয় প্রধানরা।
উক্ত কার্যক্রমের কিছু স্থির চিত্র।।