প্রাক্তন ছাত্র পরিষদ "গাছুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়"

  • Home
  • Bangladesh
  • Sandwip
  • প্রাক্তন ছাত্র পরিষদ "গাছুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়"
Website

প্রাক্তন ছাত্র পরিষদ "গাছুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়" গাছুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের দ্বারা পরিচালিত সংগঠন

18/09/2026

নোটিশ :

গাছুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ২০২৬ সালের এস.এস.সি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জানানো যাইতেছে যে, কলেজে ভর্তির প্রয়োজনে আগামী ২০/০৯/২০২৬ ইং (রবিবার) স্কুল থেকে তোমরা তোমাদের প্রশংসা পত্র সংগ্রহ করতে পারবে।

নির্ধারিত ফি, প্রবেশ পত্র এবং রেজিষ্ট্রেশন কার্ড সঙ্গে আনতে হবে। একাডেমিক ট্রান্সক্রিপ্ট এখনো আসে নি।

🏆 গর্বের অর্জন | গাছুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ এ গাছুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় ...
02/09/2026

🏆 গর্বের অর্জন | গাছুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়

৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ এ গাছুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মোট ৭টি সাঁতার ইভেন্টে অংশগ্রহণ করে অর্জন করেছে ৪টি পুরস্কার।

🏊‍♂️ বড় বালক বিভাগ 🥈 ২০০ মিটার মুক্ত সাঁতার
ওমর ফারুক, ৮ম শ্রেণি | ২য় স্থান

🥉 ১০০ মিটার মুক্ত সাঁতার
ওমর ফারুক, ৮ম শ্রেণি | ৩য় স্থান

🥉 ১০০ মিটার চিৎ সাঁতার
মোঃ সাহেদ, ৯ম শ্রেণি | ৩য় স্থান

🏊‍♂️ মধ্যম বালক বিভাগ 🥉 ৫০ মিটার চিৎ সাঁতার
মোঃ কামরুল হাসান | ৩য় স্থান

গাছুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের এই সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তাদের এই অর্জন ভবিষ্যতে আরও বড় সাফল্যের অনুপ্রেরণা হয়ে উঠুক।

অভিনন্দন ও শুভকামনা বিজয়ী শিক্ষার্থীদের। 🎉

আয়োজনে: উপজেলা প্রশাসন, সন্দ্বীপ

17/08/2026

আমার মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি রেজাল্ট দেখে মনটা ভীষণ খারাপ ছিলো। রেজাল্ট দিনকে দিন খারাপের দিকে যাচ্ছে। কারোর অভিযোগ শিক্ষকদের দিকে, কারোর অভিযোগ শিক্ষার্থীদের দিকে। আবার অন্য দিকে অভিভাবকরাও একদম কেয়ারলেস। সন্তানরা স্কুলের জন্য বের হয়ে স্কুলে গেলো নাকি চায়ের দোকানে আড্ডা দিচ্ছে, কোনো খোঁজ-খবর নেই। স্কুলে নিয়মিত ক্লাস হয়, বছরের নির্দিষ্ট একটা সময় পর্যন্ত স্কুলে বিশেষ কোচিং-ও হয়। আবার শিক্ষকরা আলাদাভাবে প্রাইভেটও পড়ান। তারপরেও ফলাফল আশানুরূপ না। খবরাখবর নিয়ে যা বুঝতে পারলাম, আগামী বছর এর চেয়েও বাজে ফল হবে। কেউ ব্যর্থতার দায় নিতে চাচ্ছেনা এবং নিবেও না। কিন্তু বছরে-বছরে অনেকগুলো ছেলে-মেয়ের জীবন নষ্ট হয়ে যাচ্ছে।

আপনাদের যাদের সন্তান গাছুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে পড়ছে, দয়াকরে আপনারা নিয়মিত স্কুলে যান। শিক্ষকরা কি পড়াচ্ছে, কেমন পড়াচ্ছে এবং আপনার সন্তান কেমন শিখছে, সবকিছুর তদারকি করুন। অন্যথায় ছেলে-মেয়েদের স্কুলে পাঠিয়ে সময় নষ্ট করার কোনো মানে নেই। যেন-তেন পড়াশোনা করে আগামীতে কিছুই হতে পারবেনা। পৃথিবী ক্রমশ কঠিন হয়ে যাচ্ছে। এখানে কোয়ালিটিপূর্ণ পড়াশোনার কোনো বিকল্প নেই।

মোঃ মেহেদী হাসান
সভাপতি
প্রাক্তন ছাত্র পরিষদ, গাছুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়।

শুভ জন্মদিন 🎈
07/08/2026

শুভ জন্মদিন 🎈

27/07/2026
প্রাক্তন ছাত্র পরিষদ - এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে গাছুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে রক্তের গ্রুপ...
21/05/2026

প্রাক্তন ছাত্র পরিষদ - এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে গাছুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি — ‘রক্তবন্ধন’। এতে প্রায় ৩০০ জন শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়েছে।

প্রাক্তন ছাত্র পরিষদের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জনাব খোদাইফা (২০২১) এর তত্তাবধানে পরিচালিত হয় উক্ত কর্মসূচি। এতে সভাপতিত্ব করেন প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি জনাব মো. মেহেদী হাসান (২০০৯)। এছাড়াও, নিয়াজ মাহামুদ, জান্নাতুল ফেরদৌস তারিন, আবু সায়েম তানভীর, জাওয়াদুল আবেদিন, মোহাম্মদ ইসমাইল সহ প্রাক্তন ছাত্র-ছাত্রীবৃন্দ, বিদ্যালয়ের অফিস সহায়কগণ এবং সমাজকর্মী হোসাইন মুন্না ও ওসামা বিন শামস উক্ত কর্মসূচি বাস্তবায়নে প্রত্যক্ষ সহযোগিতা করেছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জনাব গফুর ইসলাম প্রাক্তন ছাত্র পরিষদককে এই আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়েছেন।

20/05/2026

প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে আয়োজিত গাছুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি — ‘রক্তবন্ধন’

ভিডিও: Sandwip.Tv

গাছুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় এর শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি - ‘রক্তবন্ধন’তারিখ: ২০ মে, ২০২৬...
19/05/2026

গাছুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় এর শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি - ‘রক্তবন্ধন’

তারিখ: ২০ মে, ২০২৬, বুধবার।
স্থান : স্কুল ক্যাম্পাস।

কার্যনির্বাহী কমিটির প্রথম সভা
05/05/2026

কার্যনির্বাহী কমিটির প্রথম সভা

২০২৬-২০২৭ (১ বছর) মেয়াদের জন্য ‘প্রাক্তন ছাত্র পরিষদ, গাছুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়’ এর কার্যনির্বাহী কমিটি এবং উপদেষ্টা পর...
03/05/2026

২০২৬-২০২৭ (১ বছর) মেয়াদের জন্য ‘প্রাক্তন ছাত্র পরিষদ, গাছুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়’ এর কার্যনির্বাহী কমিটি এবং উপদেষ্টা পরিষদ ঘোষণা।

Address

Gasua
Sandwip
4300

Alerts

Be the first to know and let us send you an email when প্রাক্তন ছাত্র পরিষদ "গাছুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়" posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share