সন্দ্বীপ অনলাইন এক্টিভিস্ট ফোরাম

  • Home
  • Bangladesh
  • Sandwip
  • সন্দ্বীপ অনলাইন এক্টিভিস্ট ফোরাম

সন্দ্বীপ অনলাইন এক্টিভিস্ট ফোরাম Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from সন্দ্বীপ অনলাইন এক্টিভিস্ট ফোরাম, Community Organization, Sandwip.

▪️আমাদের লক্ষ্য (Mission):
সন্দ্বীপের উন্নয়ন, সংস্কৃতি, ইতিহাস ও তরুণদের নেতৃত্ব বিকাশ।
▪️উদ্দেশ্য (Vision): দেশ-বিদেশের সন্দ্বীপবাসীদের সংযুক্ত করা এবং অনলাইন অ্যাক্টিভিজমে ভূমিকা রাখা
▪️মূল্যবোধ (Values): ঐক্য, স্বচ্ছতা, দায়িত্ব, মানবতা। Since: 2012

29/08/2026
29/08/2026

বিজয় টিভির সন্দ্বীপ প্রতিনিধি সাংবাদিক ইসমাইল হোসেন মণির সাথে যা ঘটেছে আমরা তার প্রতিবাদ জানাই।

 #নিছক_মৃত্যু নাকি  #হত্যাকাণ্ড ❓সম্প্রতি  #সন্দ্বীপ নৌঘাটের মাফিয়া ও নব্য লুটেরাদের দ্বন্দ্বের জেরে একজন অসুস্থ বীর মুক...
22/08/2026

#নিছক_মৃত্যু নাকি #হত্যাকাণ্ড ❓

সম্প্রতি #সন্দ্বীপ নৌঘাটের মাফিয়া ও নব্য লুটেরাদের দ্বন্দ্বের জেরে একজন অসুস্থ বীর মুক্তিযোদ্ধার করুণ মৃত্যু হয়! এটি কি নিছক মৃত্যু, নাকি হত্যাকাণ্ড?

একইসঙ্গে, সন্দ্বীপের সামাজিক স্থিতিশীলতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রেক্ষাপটে সন্দ্বীপ অনলাইন এক্টিভিস্ট ফোরামের সাম্প্রতিক নীরবতা নিয়ে যারা বিভিন্নভাবে প্রশ্ন করেছেন, তাদের উদ্দেশ্যে নিচের কথাগুলো -

২০১২ সালে প্রতিষ্ঠার পর থেকে সন্দ্বীপের স্বার্থে নিঃস্বার্থভাবে আওয়াজ তোলা তারুণ্যের প্লাটফর্ম সন্দ্বীপ অনলাইন এক্টিভিস্ট ফোরাম ২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরও চরম সামাজিক ও রাজনৈতিক প্রতিকূল পরিবেশের মধ্যেও অনলাইনে-অফলাইনে সবার আগে সন্দ্বীপকে ধারণ করে বেশ কিছু মুভমেন্ট পরিচালনা করেছে। তবে মূলত এটি একটি অনলাইন প্ল্যাটফর্ম।

এই ফোরাম প্রতিষ্ঠার সময় এবং এর সঙ্গে ঘনিষ্ঠ ও সংশ্লিষ্টদের প্রায় সবাই একসময় শিক্ষার্থী ছিলেন। বর্তমানে তারা বিভিন্ন পেশা, পারিবারিক দায়িত্ব ও ব্যক্তিগত জীবনে দেশ-বিদেশে ব্যস্ত রয়েছেন।
একইসঙ্গে এটিও সত্য-
ফোরাম-সংশ্লিষ্ট অনেকেই বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের অনুসারী। বিষয়টি মাথায় রেখে বর্তমান পরিস্থিতিতে অফলাইনে অহিংস আন্দোলন বা প্রতিবাদ পরিচালনা কতটা ঝুঁকিমুক্ত, সেটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন।

তবে ধারাবাহিকভাবে জুলুম, অন্যায় ও অনিয়ম অব্যাহত থাকলে যেকোনো সময় এই ফোরাম সবাইকে নিয়ে অতীতের মতো মাঠে নামতে বাধ্য হবে।

পরিবেশ-পরিস্থিতি বিবেচনায় বিভিন্ন কৌশলে ফোরামটি সক্রিয় রয়েছে। ভার্চুয়াল প্রতিবাদ ও প্রতিরোধে যেসব আইডি এখনও সরব, সেগুলো এই ফোরামেরই অবিচ্ছেদ্য অংশ।

আমাদের প্রতিবাদের ধরন ও মাধ্যম পরিস্থিতির সঙ্গে পরিবর্তিত হতে পারে, কিন্তু অন্যায়, অনিয়ম ও অবিচারের বিরুদ্ধে আমাদের অবস্থান পরিবর্তনের কোনো কারণ নেই।

অধিকার ও সমাজসচেতন সকল অনলাইন ও সোশ্যাল অ্যাক্টিভিস্টের প্রতি ভালোবাসা ও শুভকামনা।
যেভাবে সম্ভব, সেভাবেই অন্যায়, অনিয়ম ও অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখুন।
#ধন্যবাদ

21/08/2026

যেভাবে সম্ভব, সেভাবেই
অন্যায়-জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখুন।

04/08/2026

অধিকার সচেতন প্রিয় দ্বীপ তারুণ্য,
চারপাশের সময়টা ভীষণ খারাপ তবুও জেগে থাকো, জাগিয়ে রাখো।

 #বিজ্ঞপ্তি
10/07/2026

#বিজ্ঞপ্তি

জলাবদ্ধতা নিরসনে সন্দ্বীপ উপজেলা প্রশাসনের আন্তরিক উদ্যোগ ও কার্যকর ভূমিকার প্রশংসা জানাই।দল-মত নির্বিশেষে আসুন, সবাই সচ...
08/07/2026

জলাবদ্ধতা নিরসনে সন্দ্বীপ উপজেলা প্রশাসনের আন্তরিক উদ্যোগ ও কার্যকর ভূমিকার প্রশংসা জানাই।

দল-মত নির্বিশেষে আসুন, সবাই সচেতন হই, প্রশাসনকে সহযোগিতা করি।

সন্দ্বীপ অনলাইন এক্টিভিস্ট ফোরাম
প্রতিষ্ঠাকালঃ ২০১২ ইং

Address

Sandwip
4300

Website

Alerts

Be the first to know and let us send you an email when সন্দ্বীপ অনলাইন এক্টিভিস্ট ফোরাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share