আল-এহসান যুব সংগঠন

আল-এহসান যুব সংগঠন আল্লাহ'র সন্তুষ্টি লাভে,জনকল্যাণমুখী সামাজিক একটি সংগঠন।

"হে মুমিনগণ! তোমরা আল্লাহ ও তাঁর রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করো না এবং তোমাদের পরস্পরের আমানতসমূহের খেয়ানত করো না, অথচ ত...
15/04/2026

"হে মুমিনগণ! তোমরা আল্লাহ ও তাঁর রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করো না এবং তোমাদের পরস্পরের আমানতসমূহের খেয়ানত করো না, অথচ তোমরা জানো (এর গুরুত্ব)।" (সূরা আন-আনফাল, আয়াত: ২৭)

"যখন আমানত নষ্ট করা হবে, তখন কিয়ামতের অপেক্ষা করো। জিজ্ঞাসা করা হলো—হে আল্লাহর রাসূল! আমানত কীভাবে নষ্ট হবে? তিনি বললেন—যখন অযোগ্য ব্যক্তিকে কোনো দায়িত্ব দেওয়া হবে, তখন কিয়ামতের অপেক্ষা করো।"
(সহীহ বুখারী)

23/03/2026

আমাদের মসজিদ প্রাঙ্গন।🌿

Audio courtesy : Qari Abu Rayhan

আল-এহসান যুব সংগঠন এর এক অংশের ঈদ
21/03/2026

আল-এহসান যুব সংগঠন এর এক অংশের ঈদ

আল এহসান যুব সংগঠন এর উদ্যোগে মসজিদ প্রাঙ্গন এবং অজুখানা প্রস্তুত করা হচ্ছে।সবাই মসজিদের দিকে অগ্রসর হই।সবাইকে ঈদ মোবারক...
21/03/2026

আল এহসান যুব সংগঠন এর উদ্যোগে মসজিদ প্রাঙ্গন এবং অজুখানা প্রস্তুত করা হচ্ছে।

সবাই মসজিদের দিকে অগ্রসর হই।
সবাইকে ঈদ মোবারক।🌙

আসসালামু আলাইকুম আগামী ১২ই ডিসেম্বর এর মাহফিলে সবাই আমন্ত্রিত,, সবার থেকে দোয়া ও সহযোগিতা কামনা করছি,,
07/12/2025

আসসালামু আলাইকুম
আগামী ১২ই ডিসেম্বর এর মাহফিলে সবাই আমন্ত্রিত,, সবার থেকে দোয়া ও সহযোগিতা কামনা করছি,,

21/11/2025

☢️দানের ব্যাপারে আল্লাহ ও রাসূলের কিছু মন্তব্য ⬇️

🟢নবী ﷺ বলেন—

“প্রতি সকালে দুইজন ফেরেশতা নাজিল হন। একজন বলে: হে আল্লাহ! দানকারীর সম্পদ বৃদ্ধি কর। আর অন্যজন বলে: হে আল্লাহ! কৃপণতার কারণে যার রিজিক ধরে আছে, তাকে ধ্বংস কর।”
— সাহিহ বুখারি ও মুসলিম

🟢“যারা দিনে-রাতে, গোপনে ও প্রকাশ্যে দান করে, তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট প্রতিদান, তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবে না।”
— সূরা আল-বাকারাহ 2:274

🟢“কে আছে যে আল্লাহর পথে সুন্দরভাবে দান করবে, তাহলে আল্লাহ তা তার জন্য বহু গুণ বৃদ্ধি করে দেবেন?”
— সূরা আল-বাকারাহ 2:245

🟢“যারা আল্লাহর পথে দান করে, তাদের উদাহরণ একটি বীজের মতো, যা থেকে সাতটি শীষ বের হয় এবং প্রতিটি শীষে থাকে একশোটি দানা...”
— সূরা আল-বাকারাহ 2:261

💠 আল্লাহ আপনাদের আল্লাহ'র পথে দানের হাতকে প্রশস্ত করে দিক এবং মন খুলে দান করার তৌফিক দিক। (আমিন)🤲

✍️ KM Billal HossaiN

সবাই এভাবেই আল-এহসান যুব সংগঠন এর সাথে সময়, অর্থ, পরিশ্রম এবং বুদ্ধি- পরামর্শ দিয়ে সমাজের উন্নয়ন মূলক কাজে নিজেকে নিয়োজি...
04/07/2025

সবাই এভাবেই আল-এহসান যুব সংগঠন এর সাথে সময়, অর্থ, পরিশ্রম এবং বুদ্ধি- পরামর্শ দিয়ে সমাজের উন্নয়ন মূলক কাজে নিজেকে নিয়োজিত রাখবেন আশা করি।ইনশাআল্লাহ।

সবাই সবার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন নিঃস্বার্থভাবে আর্থিক অনুদান দিয়ে সহযোগিতা করতে ইনশাআল্লাহ।

তবেই এগিয়ে যাবে সংগঠন, উন্নত হবে সমাজ।❤️

আল-এহসান যুব সংগঠন এর পুর্নাঙ্গ কমিটি তৈরি করা হয়েছে।
25/06/2025

আল-এহসান যুব সংগঠন এর পুর্নাঙ্গ কমিটি তৈরি করা হয়েছে।

প্রতিটি জুলুমের শেষ অধ্যায় আছে, আগামী ইতিহাসের পাতায় তারও স্থান পাবে।✍️ KM Billal HossaiN ©photo courtesy :  television
13/06/2025

প্রতিটি জুলুমের শেষ অধ্যায় আছে, আগামী ইতিহাসের পাতায় তারও স্থান পাবে।
✍️ KM Billal HossaiN

©photo courtesy : television

08/06/2025

ইসলাম কেবল একটি ধর্মই নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, যা মানুষের পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক জীবনের প্রতিটি স্তরে দিকনির্দেশনা প্রদান করে। মানুষের মধ্যে পারস্পরিক সহানুভূতি, সহযোগিতা ও কল্যাণবোধ সৃষ্টি করে একটি সুন্দর ও উন্নত সমাজ গঠনই ইসলামের অন্যতম উদ্দেশ্য। কুরআন ও হাদীসে সমাজকল্যাণ ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রতি বারবার উৎসাহিত করা হয়েছে।

---

১. দরিদ্র ও অসহায়দের সহায়তা

ইসলামে সমাজের দুর্বল শ্রেণীর প্রতি সহানুভূতি প্রদর্শনের গুরুত্ব অপরিসীম। কুরআনে বলা হয়েছে:

> “তারা আল্লাহর ভালবাসায় দরিদ্র, এতিম ও বন্দিদেরকে খাদ্য প্রদান করে।”
(সূরা আদ-দাহর: ৮)

হাদীসে এসেছে:

> “আমি এবং এতিমের দায়িত্ব গ্রহণকারী ব্যক্তি জান্নাতে এভাবে থাকব।”
(বুখারী: ৬০০৫)

এ থেকে বোঝা যায়, গরিব, এতিম ও নিঃস্বদের পাশে দাঁড়ানো কেবল সামাজিক দায়িত্বই নয়, বরং এটি জান্নাত অর্জনের মাধ্যম।

---

২. শিক্ষা বিস্তার ও জ্ঞান দান

একটি সমাজ তখনই উন্নত হয় যখন সেখানে জ্ঞানের আলো ছড়িয়ে পড়ে। কুরআনের প্রথম ওহি ছিল:

> “পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন।”
(সূরা আল-আলাক: ১)

রাসূল (সা.) বলেছেন:

> “তোমাদের মধ্যে উত্তম সে, যে কুরআন শিখে এবং অন্যকে শেখায়।”
(বুখারী: ৫০২৭)

অতএব, সমাজে শিক্ষা ছড়িয়ে দেওয়া এবং মানুষকে সচেতন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কল্যাণমূলক কাজ।

---

৩. ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠা

সমাজে শান্তি ও স্থিতি বজায় রাখার জন্য ইনসাফ অপরিহার্য। কুরআনে এসেছে:

> “নিশ্চয়ই আল্লাহ আদেশ করেন ইনসাফ, সদাচরণ এবং আত্মীয়-স্বজনকে দান করার।”
(সূরা আন-নাহল: ৯০)

ন্যায়বিচার একটি উন্নত সমাজের মেরুদণ্ড, যা অন্যায়, দুর্নীতি ও জুলুম থেকে রক্ষা করে।

---

৪. পারস্পরিক সহযোগিতা ও সহানুভূতি

ইসলামে পারস্পরিক সহযোগিতাকে উৎসাহিত করা হয়েছে:

> “তোমরা সৎকাজ ও আল্লাহভীতি বিষয়ে একে অপরকে সাহায্য করো।”
(সূরা আল-মায়েদা: ২)

রাসূল (সা.) বলেন:

> “ঈমানদারগণ একে অপরের সঙ্গে দয়া, সহানুভূতি ও ভালবাসায় একটি শরীরের মতো।”
(বুখারী ও মুসলিম)

এই নির্দেশনা অনুসারে সমাজে একতা, সহানুভূতি ও পারস্পরিক সহায়তা প্রতিষ্ঠা করা উচিত।

---

৫. পরিবেশ সংরক্ষণ ও ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণ

রাসূল (সা.) বলেন:

> “যদি কিয়ামত এসে যায়, অথচ তোমার হাতে একটি গাছের চারা থাকে, এবং তুমি তা রোপণ করতে পারো, তাহলে তা রোপণ করে দাও।”
(মুসনাদে আহমাদ: ১২৯৮১)

এই হাদীস থেকে স্পষ্ট বোঝা যায়, ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণে কাজ করাও ইসলাম সম্মত।

---

উপসংহার

ইসলামের মূল দর্শন হলো—একজন ব্যক্তি কেবল নিজের কল্যাণের জন্য নয়, বরং সমাজের সার্বিক কল্যাণের জন্য কাজ করবে। সমাজে ইনসাফ, শিক্ষা, দান, সহানুভূতি ও পরিবেশ রক্ষার মাধ্যমে একটি সুন্দর সমাজ গড়ে তোলা যায়। কুরআন ও হাদীস আমাদের সে পথেই পরিচালিত করে। তাই একজন প্রকৃত মুসলমানের দায়িত্ব হলো—নিজে উন্নত হওয়া এবং সমাজকে উন্নয়নের পথে পরিচালিত করা।

✍️- KM Billal Hossain

Address

হাফিজ মৃধার কান্দি, চরসেনসাস, সখিপুর, শরিয়তপুর।
Sakhipur
8030

Website

Alerts

Be the first to know and let us send you an email when আল-এহসান যুব সংগঠন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share