BD Clean - Pirojpur

Call Website Contact the organization

BD Clean - Pirojpur We create mass awareness on clean environment and its impacts. We want to change the culture and mind setup about waste management.

About

"বিডি ক্লিনঃ পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন"

নামঃ পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে অবিরাম কর্মরত স্বেচ্ছাসেবী সচেতন নাগরিকের প্লাটফর্মের নাম বিডি ক্লিন।

ভিত্তিঃ স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক।

প্রতিষ্ঠাতাঃ Farid Uddin (ফরিদ উদ্দিন)

শ্লোগানঃ "পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে"

প্রতিষ্ঠাকাল ও সদস্য সংখ্যাঃ ৩ জুন, ২০১৬ সালে প্রতিষ্ঠিত এই প্লাটফর্মে বর্তমানে (৩ জুন ২০২৬ পর্যন্ত) ৫৮ হাজারের অধিক সক্রিয় স্বেচ্ছাসেবী সদস্য বিডি ক্লিন এর লক্ষ্য অর্জনে অবিরাম কর্মরত।

লক্ষ্যঃ যত্রতত্র ময়লা-আবর্জনা ছুড়ে ফেলার মানসিকতা বা অভ্যাস পরিবর্তনের জন্য ডাস্টবিন ব্যবহারের জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ গড়ে তোলাই বিডি ক্লিন এর মূল লক্ষ্য।

উদ্দেশ্যঃ বহির্বিশ্বের কাছে বাংলাদেশকে অন্যতম পরিচ্ছন্ন রাষ্ট্রের মর্যাদা স্থাপন সহ বাংলাদেশের প্রতিটি নাগরিককে বিশ্বব্যাপী আদর্শবান সুনাগরিকের উদাহরণ প্রতিষ্ঠা করাই বিডি ক্লিন এর প্রধানতম উদ্দেশ্য।

বিডি ক্লিন সদস্যের বৈশিষ্ট্যঃ সাংবিধানিক নাগরিক দায়িত্ব পালন করা বিডি ক্লিন এর সকল সদস্যের অন্যতম বৈশিষ্ট্য। বিশ্ব দরবারে বাংলাদেশের সুনাম অর্জনে বিডি ক্লিন এর সকল সদস্যগণ সর্বদা সচেষ্ট। লোভ, হিংসা আর বিদ্বেষ বর্জিত বিডি ক্লিন এর প্রতিটি সদস্য একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল। নাগরিক দায়িত্ব এড়াতে কোন সদস্যই একে অন্যের প্রতি বা রাষ্ট্রের প্রতি দোষারোপ করেন না। আইনের প্রয়োগ নয় বরং বিডি ক্লিন এর প্রতিটি সদস্য দেশে প্রচলিত সকল আইন মেনে চলায় বিশ্বাসী। এছাড়াও আর্ত মানবতা ও দেশসেবায় সদা তৎপর প্রতিটি সদস্যই দেশের একতা ও শৃঙ্খলা রক্ষায় এক অনন্য উদাহরণ। এক কথায় বিডি ক্লিন এর প্রতিটি সদস্যই বাংলাদেশ তথা সমগ্র বিশ্বের একজন আদর্শবান সুনাগরিক।

সদস্য যোগ্যতাঃ বিডি ক্লিন এর নিয়ম নীতি গ্রহণ সাপেক্ষে দেশের জন্য স্বেচ্ছায় শ্রম দিতে ইচ্ছুক যে কোন বয়সী বাংলাদেশী নাগরিক বিডি ক্লিন এর সদস্য হবার যোগ্য। তবে রাষ্ট্রবিরোধী কোন কাজের সাথে জড়িত থাকিলে বা রাষ্ট্রের যে কোন উন্নয়ন কাজে বিরোধী মনোভাব প্রকাশ করিলে তাহার সদস্যপদ বিনা নোটিশে বাতিল করা হবে। এছাড়াও সাংগঠনিক আদেশ অমান্য সহ কোন সদস্যের প্রতি অশালীন আচরণ ও হিংসাত্মক মনোভাব প্রকাশ পেলে প্রমাণসাপেক্ষে কারণ দর্শানোর নোটিশ প্রদান বা সদস্যপদ বাতিল করা হবে।

শপথ বাক্যঃ আমি শপথ করিতেছি যে, মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব এবং দেশের প্রতি অনুগত থাকিব। দেশের একতা ও শৃঙ্খলা বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। পরিচ্ছন্ন বাংলাদেশ গড়িয়া তুলিতে নিজেকে সবসময় নিয়োজিত রাখিব। আমাদের আশেপাশের কেউ যেন, যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে সে বিষয়ে সচেতন করিব। সর্বদা সাংবিধানিক নাগরিক দায়িত্ব পালন করিব। দেশের প্রচলিত সকল আইন মানিয়া চলিব। হে প্রভু! আমাকে শক্তি দিন, আমি যেন দেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি পরিচ্ছন্ন, শক্তিশালী ও আদর্শ রাষ্ট্র হিসাবে গড়িয়া তুলিতে পারি। আমিন।

বিডি ক্লিনের ধারাবাহিক কার্যক্রমঃ বিডি ক্লিন কর্তৃক নির্ধারিত প্রতি সপ্তাহের একদিন কোন একটি নির্দিষ্ট এলাকা বাছাইপূর্বক উক্ত এলাকা পরিস্কার করা সহ সরাসরি বা মাইকিং এর মাধ্যমে আশেপাশের দোকানী ও সাধারণ জনগণকে যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলা বিষয়ক সচেতনতা এবং ডাস্টবিন ব্যবহারের পরামর্শ প্রদান করা বিডি ক্লিন এর সাধারণ ধারাবাহিক কার্যক্রম। এছাড়াও উপস্থিত সকল স্বেচ্ছাসেবীদের অংশগ্রহনে একটি গ্রুপ ছবি ও শপথ বাক্য পাঠ এর মাধ্যমে শুরু হয় প্রতি সপ্তাহের ধারাবাহিক কার্যক্রম।

পরিচ্ছন্ন বাংলাদেশের সুফলঃ অপরিচ্ছন্ন শহরের তুলনায় পরিচ্ছন্ন শহরে ৪৬% রোগ-জীবাণুর প্রকোপ কমে যায়। ফলে দেশের সকল জনগণ ৪৬% রোগ-জীবাণুর আক্রমণ থেকে সুরক্ষা পাবে। সর্বোপরি পরবর্তী প্রজন্মের জন্য নিশ্চিত হবে স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন পরিবেশ। এছাড়াও পরিচ্ছন্ন দেশ হিসেবে বিশ্ব মানচিত্রে স্থান করে নিবে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের নাম।

উৎসব হোক পরিচ্ছন্নতায় চিত্ত শুদ্ধতারছড়িয়ে পড়ুক আলোকবর্তিকা, মননে সবার।সনাতনী ধর্মালম্বী প্রাণের উৎসব শারদীয় দুর্গোৎ...
15/10/2026

উৎসব হোক পরিচ্ছন্নতায় চিত্ত শুদ্ধতার
ছড়িয়ে পড়ুক আলোকবর্তিকা, মননে সবার।

সনাতনী ধর্মালম্বী প্রাণের উৎসব শারদীয় দুর্গোৎসব, শুধু অসুর নয় বরং বধ হোক সকল অশুভ শক্তিরও।

তারই সাথে দূর হোক অপরিচ্ছন্ন মানসিকতা। পূজা হোক স্বচ্ছ, সুন্দর এবং পরিচ্ছন্ন। চারপাশে ছড়িয়ে যাক শুদ্ধতার আলো। আর সেই আলোতে আলোকিত হোক সকলের মন।

এই আনন্দঘন দিনগুলো সকলের মাঝে ছড়িয়ে দিতে সকল দেশপ্রেমিক সহযোদ্ধাদের জানাই শারদীয় শুভেচ্ছা। পরিচ্ছন্নতায় এবং পবিত্রতায় হোক পূজা উদযাপন।

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

পরিচ্ছন্ন ও জীবানু মুক্ত বাংলাদেশ গড়তে আপনিও যুক্ত হতে পারেন বিডি ক্লিন - মঠবাড়িয়া সাথে। প্রিয় মঠবাড়িয়াবাসী আসসালামু আল...
14/10/2026

পরিচ্ছন্ন ও জীবানু মুক্ত বাংলাদেশ গড়তে আপনিও যুক্ত হতে পারেন বিডি ক্লিন - মঠবাড়িয়া সাথে।

প্রিয় মঠবাড়িয়াবাসী আসসালামু আলাইকুম। পরিছন্নতার সাজে মঠবাড়িয়া সাজাতে বিডি ক্লিনের সাথে আপনিও এগিয়ে আসুন পরিচ্ছন্ন দেশ গড়ার যোদ্ধা হিসেবে।

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্য অর্জনে আপনার অংশগ্রহন নিশ্চিত করতে ডাউনলোড করুন বিডি ক্লিন অ্যাপ। সাইনআপ পরবর্তীতে চলে আসুন রিপোর্টিং লোকেশনে

অথবা বিস্তারিত বিষয়ে আলোচনা করতে মেসেজ দিতে পারেন BD Clean - Pirojpur ফেসবুক পেজে অথবা 01783-458255 হোয়াটসঅ্যাপ নাম্বারে।

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

সচেতনতাই পারে ডেঙ্গুকে প্রতিরোধ করতে;পরিচ্ছন্ন পিরোজপুর, সুস্থ পিরোজপুর।ডেঙ্গু প্রতিরোধে সচেতনতাই মূল অস্ত্র। আসুন, আমরা...
13/10/2026

সচেতনতাই পারে ডেঙ্গুকে প্রতিরোধ করতে;
পরিচ্ছন্ন পিরোজপুর, সুস্থ পিরোজপুর।

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতাই মূল অস্ত্র। আসুন, আমরা সবাই মিলে নিজ অবস্থান থেকে চারপাশ পরিষ্কার রাখি এবং জমে থাকা পানি অপসারণ করি।

জেলা তথ্য অফিস, পিরোজপুর ও UNICEF Bangladesh এর আয়োজনে এবং বিডি ক্লিন এর আয়োজনে "ডেঙ্গু প্রতিরোধে অবহিতকরণ ও পরিচ্ছন্নতা অভিযান" অনুষ্ঠিত হয়। অভিযানে বাজার ব্যবসায়ী ও সর্বস্তরের জনগণকে ডেঙ্গুর ভয়াবহতা ও প্রতিরোধ সম্পর্কে সচেতন করা হয়।

আপনার সচেতনতাই পারে একটি ডেঙ্গুমুক্ত ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে।

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

সচেতন হলে দূর হয়ে যাবে চারপাশের অন্ধকার,পরিচ্ছন্নতাই হোক আমাদের একমাত্র অঙ্গীকার।আজ ০৯ ই অক্টোবর রোজ শুক্রবার বিডি ক্লিন...
09/10/2026

সচেতন হলে দূর হয়ে যাবে চারপাশের অন্ধকার,
পরিচ্ছন্নতাই হোক আমাদের একমাত্র অঙ্গীকার।

আজ ০৯ ই অক্টোবর রোজ শুক্রবার বিডি ক্লিন-ভান্ডারিয়া টিমের উদ্যোগে পরিচ্ছন্ন হলো ভান্ডারিয়া বটতলা চত্বর ও তার আশপাশ।

এই উদ্যোগ শুধু পরিচ্ছন্নতা কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি তরুণ প্রজন্মের মধ্যে সামাজিক দায়িত্ববোধ, স্বেচ্ছাসেবী মনোভাব এবং পরিবেশ সচেতনতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

চলুন, আমরা সবাই মিলে গড়ে তুলি এক স্বপ্নের সমাজ - যেখানে চারপাশ থাকবে পরিপাটি, মানুষ হবে সচেতন, আর মন ভরে উঠবে ভালোবাসায়।

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

সচেতন হলে দূর হয়ে যাবে চারপাশের অন্ধকার,পরিচ্ছন্নতাই হোক আমাদের একমাত্র অঙ্গীকার।আজ ০৯ অক্টোবর ২০২৬, রোজ শুক্রবার বিডি ক...
09/10/2026

সচেতন হলে দূর হয়ে যাবে চারপাশের অন্ধকার,
পরিচ্ছন্নতাই হোক আমাদের একমাত্র অঙ্গীকার।

আজ ০৯ অক্টোবর ২০২৬, রোজ শুক্রবার বিডি ক্লিন পিরোজপুর টিমের উদ্যোগে পরিচ্ছন্ন হলো পিরোজপুর জেলা পরিষদ ও তার আশপাশ।

এই উদ্যোগ শুধু পরিচ্ছন্নতা কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি তরুণ প্রজন্মের মধ্যে সামাজিক দায়িত্ববোধ, স্বেচ্ছাসেবী মনোভাব এবং পরিবেশ সচেতনতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

চলুন, আমরা সবাই মিলে গড়ে তুলি এক স্বপ্নের সমাজ - যেখানে চারপাশ থাকবে পরিপাটি, মানুষ হবে সচেতন, আর মন ভরে উঠবে ভালোবাসায়।

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

ময়লা মুছে আলোর রঙে সাজবে চারপাশ,মুক্ত বাতাসে আমরা সবাই নেব নতুন শ্বাস।গত ১ অক্টোবর, কাউখালি উপজেলার নবনিযুক্ত উপজেলা এর ...
03/10/2026

ময়লা মুছে আলোর রঙে সাজবে চারপাশ,
মুক্ত বাতাসে আমরা সবাই নেব নতুন শ্বাস।

গত ১ অক্টোবর, কাউখালি উপজেলার নবনিযুক্ত উপজেলা এর নির্বাহী অফিসার #জনাব_রেহেনা_আক্তার স্যার এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বিডি ক্লিন-পিরোজপুর এর একটি প্রতিনিধিদল।

স্যার অত্যন্ত বিনয়ী,আমরা মুগ্ধ তার আন্তরিকতা আর ভালোবাসায়। কাউখালি উপজেলা কে নিয়ে তার স্বপ্নের কথা শুনে আমরা অতন্ত্য আনন্দিত এবং তার সাথে পরিচিত হয়ে আমরা গর্বিত।

ইনশাআল্লাহ খুব শীঘ্রই কাউখালি উপজেলা প্রশাসন এর উদ্যোগে ও বিডি ক্লিন এর সহযোগিতায় আমরা পরিচ্ছন্নতার বার্তা ছরিয়ে দিবো সমগ্র উপজেলা।

আমাদের মতো তারুণ্যদের অনুপ্রেরণা দেওয়ার জন্য এবং পরিচ্ছন্নতার এই যুদ্ধে পাশে থাকার জন্য আপনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, স্যার।

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

বিডি ক্লিন - পিরোজপুর টিমের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করে  #মুহাম্মদ_তালেবুর_রহমাননবনিযুক্ত জেলা পুলিশ সুপার, পির...
29/09/2026

বিডি ক্লিন - পিরোজপুর টিমের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করে #মুহাম্মদ_তালেবুর_রহমান
নবনিযুক্ত জেলা পুলিশ সুপার, পিরোজপুর স্যারের সাথে।

প্রকৃতির ভালোবাসা ছড়িয়ে দিতে বিডি ক্লিন - পিরোজপুর টিমের যোদ্ধারা স্যারের হাতে পরিবেশ বন্ধু গাছ তুলে দেন। আমরা অতন্ত্য আনন্দিত স্যারের সাথে দেখা করতে পেরে। ব্যক্তি জীবন ও সংগঠনের কাজকে আর-ও গতিশীল করতে স্যার বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করেন আমাদের। আমরা তার পরামর্শ অনুযায়ী কাজ করার চর্চা করবো ইনশাআল্লাহ।

আমাদের মত স্বেচ্ছাসেবী তারুণ্যদের অনুপ্রেরণা দেওয়ার জন্য এবং পরিচ্ছন্নতার এই যুদ্ধে পাশে থাকার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, স্যার।

আমরা বিশ্বাস করি, আপনার কাছ থেকে নেওয়া পরামর্শের মাধ্যমে আমরা আমাদের মানসিকতার মানোন্নয়ন এর চর্চার গতি বাড়াতে পারবো।

পরিচ্ছন্ন পিরোজপুর তথা পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলতে আপনার ভুমিকা হবে অনুকরণীয় দৃষ্টান্ত।

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

28/09/2026

বিডি ক্লিন নেত্রকোনা এর তারুণ্যের কঠোর পরিশ্রমে পরিচ্ছন্ন হচ্ছে সাধুপাড়া বেলতলী খাল।

শপথ বাক্য পাঠ করছেন বিডি ক্লিন তারুণ্যরা।

হাসপাতালকে রাখি পরিচ্ছন্ন, সেবার পরিবেশ হোক সুন্দর, পরিচ্ছন্ন হাসপাতালেই গড়ে উঠুক সুস্থ আগামীর পথ।আজ ২৬ সেপ্টেম্বর রোজ শ...
26/09/2026

হাসপাতালকে রাখি পরিচ্ছন্ন, সেবার পরিবেশ হোক সুন্দর, পরিচ্ছন্ন হাসপাতালেই গড়ে উঠুক সুস্থ আগামীর পথ।

আজ ২৬ সেপ্টেম্বর রোজ শনিবার বিডি ক্লিন পিরোজপুর টিমের উদ্যোগে পরিচ্ছন্ন হলো পিরোজপুর সদর হাসপাতাল ও তার আশপাশ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ
#জনাব_মাহমুদুর_রহমান_মামুন
পৌর প্রশাসক, পিরোজপুর, বরিশাল।

উক্ত ইভেন্ট আরও উপস্থিত ছিলেনঃ
#জনাব_ডা_মোঃ_মতিউর_রহমান
সিভিল সার্জন, পিরোজপুর, বরিশাল।

এই উদ্যোগ শুধু হাসপাতাল পরিচ্ছন্ন রাখার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং রোগী ও স্বজনদের জন্য স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি সবার মাঝে পরিচ্ছন্নতা ও সামাজিক দায়িত্ববোধের সচেতনতা তৈরি করছে।

চলুন, আমরা সবাই মিলে গড়ে তুলি পরিচ্ছন্ন ও মানবিক হাসপাতালযেখানে পরিবেশ থাকবে পরিপাটি, মানুষ হবে সচেতন, আর সেবার পরিসর ভরে উঠবে ভালোবাসায়।

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

Address

Pirojpur Sadar
Sadar
8500

Alerts

Be the first to know and let us send you an email when BD Clean - Pirojpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to BD Clean - Pirojpur:

Shortcuts

Share