16/03/2025
শুভ "স্লংগা তি'মাচ্চি" ৬২২৫ 🌿
আজ গারুদের নববর্ষ “স্লংগা তি'মাচ্চি” ৬২২৫। আজ থেকে প্রায় ৬২২৫ বছর আগে গারুরা শুরু করেছিলেন কৃষিকাজ। আর তখন ধান চাষের হিসেব রক্ষণের উদ্দেশ্যেই এই চান্দ্রবর্ষের সূচনা হয়েছিল বলে ধারণা করা হয়। গারু ক্যালেন্ডারকে তাই ডাকা হয় মি মিসি চাসং (বাংলায় কৃষিভিত্তিক বর্ষপুঞ্জি)।
গারু নববর্ষের দিন তাই শষ্য দেবতা মিসি সালজং-কে স্মরণ করা হয়। স্লংগা এবং তি'মাচ্চি এই দুটো হচ্ছে গারুদের নিজস্ব লেবু প্রজাতির ফল। সং-সা-রিক গারুরা দেবতা মিসি সালজং-এর প্রতি এই লেবু উৎসর্গ করে উদযাপন করেন নববর্ষ।
এই ভূমির হাজার বছরের ইতিহাস, সংগ্রাম আর জীবন যাপনের গল্পই ধারণ করে স্লংগা তি'মাচ্চি। ফোকলোর এক্সপেডিশন বাংলাদেশ-এর পক্ষ থেকে সবাইকে স্লংগা তি'মাচ্চি ৬২২৫ এর শুভেচ্ছা!