Ayna Foundation

Call

Ayna Foundation A Social development organisation

01/07/2026

বস্তিবাসী ছেলেটি ছয় বছর ধরে ব্রেন টিউমারে ভূগছে। বিনা চিকিৎসায় অন্ধত্বও বরণ করতে হয়েছে।

“ঈদের খুশি তখনই পূর্ণ হয়,যখন তা অসহায় মানুষের মুখে হাসি এনে দেয় 😊♥️ঈদ মোবারক ♥️ আয়না সোসাল ডেভেলপমেন্ট সোসাইটি  ”
01/07/2026

“ঈদের খুশি তখনই পূর্ণ হয়,
যখন তা অসহায় মানুষের মুখে হাসি এনে দেয় 😊

♥️ঈদ মোবারক ♥️ আয়না সোসাল ডেভেলপমেন্ট সোসাইটি
”

গভীর কৃতজ্ঞতা ও আনন্দের সাথে জানাচ্ছি যে, আয়না সোশাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন-কে সেবামূলক ও মানবিক কাজের স্বীকৃতি স্বরূপ S...
01/07/2026

গভীর কৃতজ্ঞতা ও আনন্দের সাথে জানাচ্ছি যে, আয়না সোশাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন-কে সেবামূলক ও মানবিক কাজের স্বীকৃতি স্বরূপ Sohana International Award 2026 (Season 2)-এর জন্য মনোনীত করা হয়েছে।

এই সম্মাননা আমাদের জন্য গর্বের, অনুপ্রেরণার এবং দায়িত্ববোধ আরও বাড়িয়ে দেওয়ার এক অনন্য প্রাপ্তি।

আমরা আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই Sohana International Award কর্তৃপক্ষকে, যারা আমাদের কাজকে মূল্যায়ন করেছেন। পাশাপাশি আমাদের সকল সদস্য, শুভানুধ্যায়ী ও সহযোগীদের প্রতিও রইল বিশেষ কৃতজ্ঞতা—আপনাদের অব্যাহত সমর্থন ছাড়া এই অর্জন সম্ভব হতো না।

আমরা প্রতিশ্রুতিবদ্ধ—মানবতার কল্যাণে আমাদের এই সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। ❤️





পবিত্র ঈদের দিন এতিমখানায় ছোট্ট অসহায় এতিম বাচ্চাদের সাথে কিছু সময় কাটিয়ে, তাদের জন্য খাবারের ব্যবস্থা করে এবং তাদের...
27/06/2026

পবিত্র ঈদের দিন এতিমখানায় ছোট্ট অসহায় এতিম বাচ্চাদের সাথে কিছু সময় কাটিয়ে, তাদের জন্য খাবারের ব্যবস্থা করে এবং তাদের আন্তরিক দোয়া পেয়ে মনটা ভরে গেল। ❤️
পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি হলো কারও মুখে হাসি ফোটানো এবং অন্তর থেকে পাওয়া দোয়া। আলহামদুলিল্লাহ, এই ভালো লাগাটুকুই জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।
🤲 আল্লাহ আমাদের সবাইকে মানুষের পাশে থাকার তাওফিক দান ।

মানবতার সেবায় আরেকটি দায়বদ্ধ উদ্যোগ।আয়না ফাউন্ডেশন (ASDF)-এর পক্ষ থেকে, রংপুর জেলা প্রশাসক মহোদয়ের আন্তরিক অনুরোধে, ...
26/06/2026

মানবতার সেবায় আরেকটি দায়বদ্ধ উদ্যোগ।
আয়না ফাউন্ডেশন (ASDF)-এর পক্ষ থেকে, রংপুর জেলা প্রশাসক মহোদয়ের আন্তরিক অনুরোধে, রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের একজন কর্মচারীর সন্তানের চিকিৎসা সহায়তার জন্য একটি হাসপাতাল বেড প্রদান করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন আয়না ফাউন্ডেশন (ASDF)-এর ফাউন্ডার, চেয়ারম্যান ও প্রেসিডেন্ট মোঃ তালিব রেজা স্যার এবং প্রধান উপদেষ্টা জনাব মোঃ আশরাফুল আল-আমীন স্যার।
আয়না ফাউন্ডেশন বিশ্বাস করে—মানুষের প্রয়োজনে পাশে দাঁড়ানোই মানবতার সর্বোচ্চ পরিচয়। ভবিষ্যতেও সমাজের অসহায় ও প্রয়োজনীয় মানুষের কল্যাণে আমাদের এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
আয়না ফাউন্ডেশন (ASDF)
মানবতার পাশে, সবসময়। ❤️

আয়না ফাউন্ডেশন-এর উদ্যোগে মানবিক সহায়তা ❤️♿আয়না ফাউন্ডেশন-এর উদ্যোগে চলাচলে অক্ষম এক অসহায় বৃদ্ধের হাতে একটি হুইলচেয...
26/06/2026

আয়না ফাউন্ডেশন-এর উদ্যোগে মানবিক সহায়তা ❤️♿
আয়না ফাউন্ডেশন-এর উদ্যোগে চলাচলে অক্ষম এক অসহায় বৃদ্ধের হাতে একটি হুইলচেয়ার তুলে দেওয়া হয়েছে। এই ক্ষুদ্র প্রয়াস তাঁর দৈনন্দিন চলাফেরাকে কিছুটা হলেও সহজ করবে—এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।
এ সময় উপস্থিত ছিলেন আয়না ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা (Founder President) এবং ফাউন্ডেশনের সম্মানিত সহযোগী ও সদস্যবৃন্দ।
মানুষের পাশে থাকার এই যাত্রা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
দোয়া ও ভালোবাসায় পাশে থাকুন। 💙
— আয়না ফাউন্ডেশন

🕌 ঈদুল আযহার আনন্দ সবার জন্য 🐄আয়না ফাউন্ডেশন-এর উদ্যোগে পবিত্র ঈদুল আযহার আনন্দ ভাগাভাগি করে নিতে কোরবানি দিতে অসমর্থ অ...
26/06/2026

🕌 ঈদুল আযহার আনন্দ সবার জন্য 🐄
আয়না ফাউন্ডেশন-এর উদ্যোগে পবিত্র ঈদুল আযহার আনন্দ ভাগাভাগি করে নিতে কোরবানি দিতে অসমর্থ অসচ্ছল ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে।
আমাদের বিশ্বাস, ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সেই আনন্দ সমাজের প্রতিটি মানুষের মুখে হাসি ফোটায়। মানবিকতা, সহমর্মিতা ও ভালোবাসার এই ক্ষুদ্র প্রয়াস ভবিষ্যতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।
✨ আয়না ফাউন্ডেশন
"Sharing the Joy, Spreading Humanity." ❤️

আলহামদুলিল্লাহ। 🌿সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামীনের জন্য।আয়না ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ-উল-আযহা উপলক্ষে দুইটি এতিমখা...
03/06/2026

আলহামদুলিল্লাহ। 🌿
সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামীনের জন্য।
আয়না ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ-উল-আযহা উপলক্ষে দুইটি এতিমখানার এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ ও কোরবানি দিতে অক্ষম ২০টি অসহায় পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।
এই মহতী আয়োজনে যারা অনুদান, সহযোগিতা ও দোয়ার মাধ্যমে আমাদের পাশে ছিলেন, তাদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
আপনাদের সহযোগিতায় অসহায় মানুষের মুখে ফুটেছে ঈদের হাসি। আল্লাহ তায়ালা সকলের দান ও মানবিক অবদান কবুল করুন।
🤲 আমিন।

আলহামদুলিল্লাহ 💕 🌙✨ ঈদের আনন্দ সবার জন্য।আয়না ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে একটি এতিমখানার শিশুদের জন্য ...
02/06/2026

আলহামদুলিল্লাহ 💕
🌙✨ ঈদের আনন্দ সবার জন্য।
আয়না ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে একটি এতিমখানার শিশুদের জন্য এক বেলা খাবারের আয়োজন করা হয়েছে।
আমাদের বিশ্বাস, ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায় যখন তা সমাজের অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত মানুষের সাথে ভাগাভাগি করা যায়। ছোট্ট এই আয়োজনের মাধ্যমে আমরা এতিম শিশুদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করছি।

সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি, যাতে ভবিষ্যতেও মানবতার সেবায় এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখতে পারি।

💙 আয়না ফাউন্ডেশন মানবতার পাশে, মানুষের কল্যাণে।

হটলাইন: 01618-837427
ঠিকানা: আর,কে,রোড রংপুর।

🌙✨ঈদের আনন্দ ভাগাভাগি ও দোয়া মাহফিল ✨🌙পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য একবেলা খাবার বিতরণ কর্...
01/06/2026

🌙✨ঈদের আনন্দ ভাগাভাগি ও দোয়া মাহফিল ✨🌙
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য একবেলা খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করে "আয়না ফাউন্ডেশন" এ উপলক্ষে অনুষ্ঠিত হয় এক আন্তরিক দোয়া মাহফিল, যেখানে এতিম শিশুদের কল্যাণ, দেশ ও জাতির শান্তি এবং সকল দাতা-শুভানুধ্যায়ীদের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়না ফাউন্ডেশন-এর ফাউন্ডার প্রেসিডেন্ট জনাব,মোঃ তালিব রেজা এবং বেতগাড়ি জহিরুন নেছা নূরানী হাফিজিয়া মাদ্রাসা, এতিমখানা ও শিশু সদন লিল্লা বোর্ডিং-এর প্রতিষ্ঠাতা জনাব, মোয়াজ্জেম হোসেন সরকার।
এ সময় বক্তারা সমাজের অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরেন এবং মানবিক মূল্যবোধসম্পন্ন একটি সমাজ গঠনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

🤲 সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতাই আমাদের পথচলার অনুপ্রেরণা।
আয়না ফাউন্ডেশন — মানবতার কল্যাণে, মানুষের পাশে। ❤️

Address

Mohana N, S, Tower Medical Purbogate
Rangpur
5400

Telephone

+8801618837427

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ayna Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share