Al-Boraq Foundation

Al-Boraq Foundation "এটি একটি অরাজনৈতিক সংগঠন"

📍সোনার পাড়া, মাগুরা গ্রামের ভেতরে নীরবে দাঁড়িয়ে আছে এক     ছোট্ট উক্তিয়া ঘর।নাম নেই, পরিচয়ের বড় কোনো সাইনবোর্ডও নেই। জড়ি...
23/05/2026

📍সোনার পাড়া, মাগুরা গ্রামের ভেতরে নীরবে দাঁড়িয়ে আছে এক
ছোট্ট উক্তিয়া ঘর।
নাম নেই, পরিচয়ের বড় কোনো সাইনবোর্ডও নেই। জড়িয়ে আছে গ্রামের ঐতিহ্য আর প্রশান্তির ছোঁয়া।
Al-Boraq Foundation এর একটি স্থিরচিত্র ফ্রেমবন্দী করার চেষ্টা করেছে।

Al-Boraq Foundation এর পক্ষ থেকেসকলকে জানাই ঈদের আন্তরিক শুভেচ্ছা।এই ঈদ বয়ে আনুক শান্তি, সুখ ও সমৃদ্ধিসবাই থাকুক ভালো, ন...
22/03/2026

Al-Boraq Foundation এর পক্ষ থেকে
সকলকে জানাই ঈদের আন্তরিক শুভেচ্ছা।
এই ঈদ বয়ে আনুক শান্তি, সুখ ও সমৃদ্ধি
সবাই থাকুক ভালো, নিরাপদ ও হাসিখুশি।

ঈদের আনন্দ ছড়িয়ে যাক সবার মাঝে
ভালোবাসা আর সম্প্রীতিতে ভরে উঠুক চারপাশ।

22/03/2026

আল-বোরাক শুধু একটি নাম নয়,
এটি একদল মানুষের স্বপ্ন - যারা বিশ্বাস করে,
মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় দায়িত্ব।
এখানে নেই কোনো স্বার্থ, নেই কোনো লোভ
আছে শুধু সহানুভূতি, ভালোবাসা আর মানবতার টান।
ছোট ছোট কাজের মাধ্যমেই আমরা চেষ্টা করি
একটা সুন্দর সমাজ গড়ে তুলতে। 💚

ছোট ছোট উদ্যোগেই বদলে যেতে পারে সমাজ
আসুন, সবাই পাশে দাঁড়াই।

ঈদুল ফিতরকে সামনে রেখে আল-বোরাক মানব কল্যাণ ফাউন্ডেশন এর পক্ষ হতে দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় উপস্থি...
19/03/2026

ঈদুল ফিতরকে সামনে রেখে আল-বোরাক মানব কল্যাণ ফাউন্ডেশন এর পক্ষ হতে দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্যদের একাংশ।
বিশেষভাবে উল্লেখযোগ্য, উপকারভোগীদের সম্মান ও গোপনীয়তার কথা বিবেচনায় তাদের কোনো ছবি বা ভিডিও প্রকাশ করা হয়নি।❌

🌙 রমাদান আবারো আমাদের দোরগোড়ায়। এই মাসটা ইবাদত করার জন্য কতটুকু প্রস্তুত আছি আমরা?প্রতিবারের মতো কি এবারও আমার রমাদান ...
16/02/2026

🌙 রমাদান আবারো আমাদের দোরগোড়ায়। এই মাসটা ইবাদত করার জন্য কতটুকু প্রস্তুত আছি আমরা?
প্রতিবারের মতো কি এবারও আমার রমাদান কেটে যাবে কেবল “পরিকল্পনা” আর আফসোসের মাঝে, নাকি ইবাদত আর আত্মশুদ্ধির মধ্য দিয়ে কাটবে?

প্রিয় নবী মুহাম্মদ ﷺ বলেছেন:
“إِذَا جَاءَ رَمَضَانُ فُتِحَتْ أَبْوَابُ الْجَنَّةِ وَغُلِقَتْ أَبْوَابُ النَّارِ وَسُلْسِلَتِ الشَّيَاطِينُ”
— সহিহ মুসলিম
অর্থ:
“যখন রমজান আসে, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করা হয়, এবং শয়তানগুলোকে শৃঙ্খলবদ্ধ করা হয়।”

রমাদান মাস শুধু রোযা রাখার জন্য নয়। এটা মন, মনোভাব ও আত্মাকে পরিশুদ্ধ করার মাস।
এই মাসে আমাদের লক্ষ্য হওয়া উচিত—

কুরআনের তিলাওয়াত বাড়ানো,
নফল নামাজ ও কিয়ামুল লাইল করা,
দান-সদকা ও মানুষের সহায়তায় এগিয়ে আসা,
নিজের আচরণ ও কথায় শুদ্ধতা বজায় রাখা।

রমজান চলে গেলে ও আফসোস নয়, বরং এই মাসে অর্জিত সাওয়াব, ধৈর্য ও ভালো আমল আমাদের জীবনের হেদায়াত হয়ে উঠুক।

~ আল-বোরাক

আল বোরাক মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগেএখন থেকে প্রতিদিন পত্রিকা সেবা চালু করা হলো।সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি সুন্দর ...
10/02/2026

আল বোরাক মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে
এখন থেকে প্রতিদিন পত্রিকা সেবা চালু করা হলো।
সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি সুন্দর সমাজ গঠনে আমাদের এই প্রয়াস।

জ্ঞান ছড়িয়ে দিই, সচেতনতা গড়ি।

আল-বোরাক মানব কল্যাণ ফাউন্ডেশনের গুগল ম্যাপ লোকেশন সঠিকভাবে স্থাপন করা হয়েছে।পরবর্তীতে আমাদের স্থায়ী ঠিকানা নির্ধারিত ...
02/01/2026

আল-বোরাক মানব কল্যাণ ফাউন্ডেশনের গুগল ম্যাপ লোকেশন সঠিকভাবে স্থাপন করা হয়েছে।
পরবর্তীতে আমাদের স্থায়ী ঠিকানা নির্ধারিত হলে, সে অনুযায়ী লোকেশন পরিবর্তন করা হবে।
আপাতত এই লোকেশনই কার্যকর থাকবে।
আপনারা চাইলে এ লোকেশনে গিয়ে আমাদের গ্রামের ছবি সংযুক্ত করতে পারেন।

এখানে এত কম্বল কিসের জন্য? কেন তারা অপেক্ষা করে আছে?ফজরের পর এই ঠান্ডায় তারা কেন মানুষের দ্বারে দ্বারে?তাদের লক্ষ্য টাই ...
31/12/2025

এখানে এত কম্বল কিসের জন্য?
কেন তারা অপেক্ষা করে আছে?
ফজরের পর এই ঠান্ডায় তারা কেন মানুষের দ্বারে দ্বারে?
তাদের লক্ষ্য টাই বা কি?

হ্যাঁ একটা আদর্শ সমাজ গ্রাম তৈরি জন্য, যেখানে ধনী গরিবের মাঝে কোন পার্থক্য থাকবে না, যেখানে শীত আর মানুষের অসহায়তার কারণ হবে না। যেখানে সমাজের নিম্ন শ্রেণীর লোক টাও তার কোন দুঃখ কষ্ট শেয়ার করতে পারবে অন্যের কাছে। এই প্রত্যাশা নিয়ে "আল-বোরাক মানব কল্যাণ ফাউন্ডেশন "এর পথ চলা।

সবার সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠবে এমন এক গ্রাম,
যেখানে থাকবে ইনসাফ, থাকবে ঐক্য
আর যেখানে কোনো অনৈতিকতার স্থান থাকবে না।

Address

Magura Khalaspir Pirganj Rangpur
Rangpur
5470

Alerts

Be the first to know and let us send you an email when Al-Boraq Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share