29/09/2025
সমতলের ভুনজারদের গল্প: শুনুন, শেয়ার করুন, পাশে দাঁড়ান
আমরা অনেকেই ভুনজারদের নাম কখনও শুনিনি, তাদের জীবন, সংস্কৃতি বা সংগ্রামের গল্প জানি না। অথচ ভুনজাররা সাঁওতালসহ উত্তরাঞ্চলের বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীরই অংশ, যাদের আছে নিজস্ব ভাষা, গান, উৎসব, বিশ্বাস ও সংগ্রামের ইতিহাস।
সংস্কৃতি ও জীবনধারা:
ভুনজাররা ধানচাষ ও গ্রামীণ জীবিকার সঙ্গে গান ও নৃত্য মেলিয়ে জীবিকা চালায়। ভাদ্র, আশ্বিন ও কার্তিক মাসে কাজের অভাবে তারা মন্দির ও বিয়ের অনুষ্ঠানে গান পরিবেশন করে।
তাদের বিয়ের প্রথা খুবই সরল ও স্বচ্ছ: বরপক্ষকে মেয়েপক্ষ দিতে হয় শুধু ২৯ টাকা ও আধ মণ চাল। এছাড়া অনুষ্ঠানগুলোতে বিশেষ ধরনের খাবার খাওয়া হয়, যেমন: বিজু, কুচিয়া, মুসো, দুরা, গোঙ্গা ও কোকড়া, যা তাদের বিশ্বাস অনুযায়ী স্বাস্থ্যের জন্য ভালো।
ধর্ম ও পূজা-অনুষ্ঠানও বিশেষ। হিন্দুধর্মের বেশিরভাগ পূজা উদযাপন করা হয়। বিশেষ পূজা যেমন ‘সুর্যা হু পূজা’—এতে তিনদিন উপোস, নিরামিষ খাদ্য ও নদীতে সূর্যকে ভোগ দিয়ে প্রার্থনা করা হয়।
দৈনন্দিন জীবনে তারা ভূতে বিশ্বাস রাখে; ঝাড়ফুঁক বা স্থানীয় চিকিৎসা তাদের চিকিৎসা পদ্ধতির অংশ।
আজও তারা মূলধারার বাইরে বেঁচে আছে। ভূমিহীনতা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার অভাব, সামাজিক স্বীকৃতির সংকট—সব মিলিয়ে প্রতিদিন ভুনজাররা নিজের অধিকার ও মর্যাদা রক্ষার লড়াই চালিয়ে যাচ্ছে।
এরাইজ ফাউন্ডেশন এর “সোহরাই উদ্যোগ”
আমরা চেষ্টা করছি এই সম্প্রদায়গুলোর সংস্কৃতি, ঐতিহ্য ও অধিকার নিয়ে ডিজিটাল স্পেসে সচেতনতা গড়ে তুলতে। তাদের গল্প, উৎসব, গান, নাচ, বিশ্বাস—এসব কেবল রঙিন নয়; এগুলো তাদের পরিচয়, মর্যাদা ও মানবাধিকারের অংশ।
আসুন, আমরা সবাই একসাথে:
তাদের কণ্ঠস্বর শুনি ,গল্প জানি এবং শেয়ার করি, তাদের অধিকার ও মর্যাদার জন্য সচেতনতা তৈরি করি
কারণ একটি সমাজে যতদিন না প্রতিটি সম্প্রদায় সমান মর্যাদা ও অধিকার পায়, ততদিন প্রকৃত সমতা প্রতিষ্ঠিত হয় না।
#ভুনজার