Save The Nature Of Bangladesh - রংপুর জেলা শাখা

Save The Nature Of Bangladesh - রংপুর জেলা শাখা পরিবেশ প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় অবিচল
(1)

Our Nature Our Right - Save The Nature Join The fight স্লোগানকে ধারন করে এদেশের পরিবেশ প্রকৃতি জলবায়ু ও জীববৈচিত্র্য রক্ষার মহান শপথে যখন দেশে পরিবেশ রক্ষায় সমৃদ্ধ পরিবেশ আইন ও বন্যপ্রাণী সুরক্ষায় বন্যপ্রাণী সংরক্ষন আইন ছিলনা তখনই এদেশের সবুজ সারথী দেশপ্রেমিক সেচ্ছাসেবী তরুণদের নিয়ে ২০০৫ সালের ৫ ই জুন প্রকৃতির বন্ধু আ.ন.ম.মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে Save The Nature Of Bangladesh নামের দেশের সর্ববৃ

হৎ পরিবেশবাদী সংগঠনের প্রাতিষ্টানিক ভাবে সাংগঠনিক কার্যক্রমের সূচনা হয়। সারাদেশের স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রকৃতি প্রেমী ছাত্র-ছাত্রীদের সাথে নিয়ে স্রোতের বিপরীতে পরিবেশ প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় সারাদেশে শুরু হয় সম্মিলিত প্রতিরোধ, আজ হাজারো দেশপ্রেমিক স্বপ্নবাজ তরুণ্যের একটাই লক্ষ্য We are fighting for the bright tomorrow.....

এদেশের সুজলা সুফলা শস্য-শ্যামলা প্রকৃতির সবুজ ছায়ায় জন্ম নিয়েছে নজরুল, সুকান্ত, পল্লী কবি জসীম উদ্দিন ও বনলতা সেনের মত প্রকৃতি প্রেমী কবিরা । ভাবতেও খারাপ লাগে ভূমিদস্যু হায়েনাদের লুলুপ দৃষ্টি আজ প্রকৃতির অন্যতম প্রধান উপাদান গাছ-পালা, নদী-নালা, পাহাড়-পর্বত সহ সবখানে। তারা তাদের ক্ষুদ্র ব্যাক্তি-স্বার্থকে চরিতার্থ করার কু-মানসে পাহাড় কেটে ডেকে আনছে পরিবেশের বিপর্যয়।

অন্যদিকে দেশের বন ও বন্যপ্রাণী নিধনের মহোৎসব যেন সমগ্র মানচিত্র জুড়ে, যেখানে একটি দেশের মোট আয়তনের ২৫ ভাগ বনভূমি থাকার কথা সেখানে নেমে আসে সেখানে অঞ্চলভেদে ১০-১৫ ভাগে তাও প্রাকৃতিক বনভূমিকে ধ্বংস করে এদেশের প্রকৃতি পরিবেশ বিনাশী যে গাছে ফুল হয়না, ফল হয়না, পাখি বসেনা, প্রকৃতি পরিবেশের কোন উপকারে আসেনা, বনের ইকোসিস্টেম ধ্বংস করে এমন প্রেসক্রিপশন নির্ভর আকাশমনি, ইউক্যালিপটাস বা সেগুনের মত ক্ষতিকর বৃক্ষের মুনাফালোভী সামাজিক বনায়ন প্রকল্প ।
এতে বিপন্ন ও বিলুপ্তির হুমকির মুখে পড়ে দেশের হাজারো বন্যপ্রাণী, যারা এদেশের প্রকৃতি পরিবেশ ও ইকোসিস্টেম সমৃদ্ধ করে। দেশের বর্ধিত জনসংখ্যার চাপে মানুষ বনের জমি দখল করেই ক্ষান্ত হয়নি বরং কেটে সাফ করেছে প্রাকৃতিক পাহাড় ও বনভূমিকে, বনের মাঝেই আজ শত শত ইটভাটা ও করাত কল, প্রতিনিয়ত ইটভাটায় পুড়ছে বনের কাঠ ও কৃষি জমির উর্বর টপ সয়েল, যেন সর্বত্র প্রকৃতি বিনাশী এক যুদ্ধ প্রশাসন ও রাজনৈতিক পৃষ্টপোকতায়। বনের বিপন্ন আশ্রয়হীন অসহায় বন্যপ্রাণী ধরে এনে দেশের বিভিন্ন অঞ্চলে বিনোদনের নামে গড়ে তোলা হয় চিড়িয়াখানা বা মিনি চিড়িয়াখানা। তারই একটি অংশ দেশের বিভিন্ন সিমান্ত অঞ্চল হয়ে নিয়মিত পাচার হয় পৃথিবীর বিভিন্ন দেশে। সেই সাথে দেশীয় ও অতিথি পাখি, বন মোরগ, হরিণ হয়ে উটে পচন্দের মুখরোচক সুস্বাদু খাবারে।

নদী- নালা, খাল-বিল, বনভূমি ধ্বংস করে ভূমিদস্যুরা স্বপ্ন দেখে বরং এখানে কুড়ে ঘর নয়, হবে প্রাসাদোপম অট্টালিকা। উপকূলীয় অঞ্চলের সবুজ বেষ্টনী ম্যানগ্রোভ ফরেষ্ট ও প্যারাবন নিধন করে গড়ে উটে লক্ষ লক্ষ একর চিংড়ি ঘের ও লবন মাঠ । ফলে ইকোসিস্টেম নষ্ট হবার ফলে পর্যটন নগরী ককসবাজার , কুতুবদিয়া উপজেলা বা সাতক্ষীরা সহ দেশের উপকূলীয় এলাকার অধিকাংশ নলকূপ দিয়ে বিশুদ্ধ খাবার পানির বদলে আসছে লবনাক্ত পানি ।
ভারী শিল্প প্রতিষ্ঠানের নিঃসৃত বর্জ্য সরাসরি গিয়ে পড়ছে নদী ও সাগরে ফলে , ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য , ধ্বংস হচ্ছে দেশীয় মাছের প্রজনন ক্ষেত্র সমূহ ।
অন্যদিকে আধুনিক প্রযুক্তি ও উৎকর্ষতা বৃদ্ধি পেলেও দেশের অধিকাংশ ইট পোড়ান হয় বনভূমি উজাড় করে । চলমান পাহাড় কাটার ফলে দেশের অধিকাংশ নদী নাব্যতা হারিয়েছে ।
সরকারের পরিবেশ অধিদপ্তর নামক একটি প্রতিষ্টান থাকলেও জনবল সংকট ও আইনী জটিলতার কারনে তারা পরিবেশ রক্ষায় ফলপ্রসু কোন ভূমিকা রাখতে পারছেনা । পরিবেশ আদালতে মামলা হয় ঠিকই কিন্তু রাজনৈতিক আশ্রয় ও প্রভাবের কারনে ভূমিদস্যুরা উপযুক্ত সাক্ষি প্রমানের অভাবে বেখসুর খালাস পেয়ে দ্বীগুন উৎসাহে পরিবেশ নষ্ট করছে , যার অহ রহ প্রমান রয়েছে ।
অন্যদিকে অব্যাহত পাহাড় কাটা ও বন ভূমি উজাড় করার ফলে বায়ুমন্ডলে র্কাবনডাইঅক্সাইডের পরিমান বৃদ্ধি পাওয়ায় বিশ্বের উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে আর এতে মরূ অঞ্চলের বরফ গলতে শরু করেছে ফলে সাগরে পানির উচ্ছতা বৃদ্ধি পাচ্ছে আর এতে করে সাগর উপকূলের দ্বীপ ও দেশ সমূহের ভূভাগ আস্তে আস্তে পানির নীছে তলিয়ে যাচ্ছে এবং বায়ুমন্ডলের উজন স্তর ভেধ করে র্সূযের অতি বেগুনী রশ্ণী সরাসরি পৃথিবীতে এসে পড়ছে ফলে পৃথিবীতে নতুন নতুন রোগ ব্যাধি সৃষ্টি হচ্ছে ।
তাই দেশ বাচাঁতে , প্রকৃতি বাচাঁতে ও পরিবেশ বাঁচাতে এবং জীববৈচিত্র্য রক্ষা করতে Save The Nature Of Bangladesh হয়ে উটে এদেশের মানুষের বিশ্বাস ও আস্তার ঠিকানা তাই আজ এদেশের জনসাধারনের পরিবেশ আইন সর্ম্পকে সচেতনতা বৃদ্ধি ও পরিবেশ রক্ষার র্স্বাথে সচেতন দেশবাসীকে ঐক্যবদ্ধ আন্দোলনের আহবান জানাচ্ছি ।

শুভেচ্ছান্তে
আ.ন.ম.মোয়াজ্জেম হোসেন
চেয়ারম্যান
Save The Nature Of Bangladesh

01/05/2026

বন বিভাগের সকল কর্মকর্তা কর্মচারীদের একই ড্রেসকোড বাধ্যতামূলক করা হোক।
কেউ ড্রেস পড়বে আর কেউ নবাবের পোলার মত চলবে এটি কেমন শিষ্টাচার ?

হে নগরবাসী এসব তোমাদের.....সেবা পেতে চান ইউরোপ আমেরিকার মত কিন্তু আচরন করেন বস্তির মত এটাই তার প্রমান !
30/04/2026

হে নগরবাসী এসব তোমাদের.....
সেবা পেতে চান ইউরোপ আমেরিকার মত কিন্তু আচরন করেন বস্তির মত এটাই তার প্রমান !

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ নামক বন বিভাগের একটি ইউনিট ছিল ! বন বিভাগের যত অলস অথর্ব অকর্মণ্য লোক আছে...
29/04/2026

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ নামক বন বিভাগের একটি ইউনিট ছিল ! বন বিভাগের যত অলস অথর্ব অকর্মণ্য লোক আছে তাদের ভাগাড়ের অবস্থার পরিবর্তন হয়নি হয়ত আজো! মরার পরেও রক্ষা নাই বন্যপ্রাণীর

29/04/2026

সন্তানের নিরাপত্তা দিতে ব্যার্থ বনকর্তারা নির্মমভাবে আহত মা হাতিকে বাঁচাতে এগিয়ে আসবে কি ?
#বনের_পশু_থাকুক_বনে_মানবিকতা_জাগুক_মনে
বান্দরবানের সোনাইছড়ীতে গতমাসে পাচারকারীদের আঘাতে নিহত হাতি শাবকটির আহত মা হাতিটিকে বাঁচাতে সাহায্য চেয়েছিলাম সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কাছে। কিন্তু এদেশের হাতি নিধনকারী চক্রের ইন্ধনে এই হত্যাকান্ডকে ভিন্ন খাতে প্রবাহিত করতে পাথরের আঘাতে মৃত্যুর গুজবকে প্রতিষ্টিত করতে মা হাতিটিকে আজ অবধি চিকিৎসা দেয়নি বন বিভাগ।
#বন্যপ্রাণীর_প্রতি_সহিংসতা_রুখো
গত কয়েক দিন ধরে আহত মা হাতিটির পায়ের ক্ষতস্থান থেকে রক্ত পুঁজ সহ পঁচা মাংস ছিড়ে ছিড়ে পড়ছে। মুমূর্ষ হাতিটি সাহায্যের জন্য রাজারকুল রেঞ্জের আপার রেজু বাগানে প্রতিদিন এসে অপেক্ষা করে ফিরে যাচ্ছে। ফেসবুকে প্রতিটি ঘটনা বর্ণনা সহ প্রকাশ না করলে তার কোন প্রতিকার পাইনা তাই বাধ্য হয়ে এই হাতি শাবক হত্যার সাথে জড়িত সন্দেহভাজন
১/ আংগা মারমা ২/আতিপুরুং মারমা
৩/ চাচিলা মারমা ৪/ক্যাজু মারমা।
সকলেই সোনাইছড়ি, বান্দরবান নিবাসী এদের শাস্তির দাবী জানাচ্ছি।


#বাঁচাও_বন_ও_বন্যপ্রাণী ্যপ্রাণী_বাঁচাও

29/04/2026

৪৮ ঘন্টা আগেও যে হাতিটি মানুষের ভালবাসায় মজে সুস্থ হয়েও বনে ফিরছে না বলে গণমাধ্যমে মিথ্যাচার করলেন সে হাতির হঠাৎ মৃত্যুর আসল রহস্য কি❓

যে দেশে ৯০% হাতির প্রকৃত হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি হয়না, এমন কি মামলা পর্যন্ত করেন না, সেখানে মরার পর পুনরায় তার দেহ চিহ্ন ভিন্ন করে পোষ্টমর্টেম করার কি দরকার ⁉️
#বনের_পশু_থাকুক_বনে_মানবিকতা_জাগুক_মনে
রাঙামাটির লংগদু উপজেলার ভাসান্যাদম ইউনিয়নের ইআরটি সদস্যরা অসুস্থ হাতিটিকে মৃত অবস্থায় দেখে বন বিভাগকে খবর দেয়।
#বন্যপ্রাণীর_প্রতি_সহিংসতা_রুখো

29/04/2026
29/04/2026

খানজাহান আলীর মাজারের কুমিরের ডোব টেস্টে করলে বুঝতে পারতেন মানতের মুরগীর মাধ্যমে কতটা আফিম, মারিজুয়ানা ও ঘুমের বড়ি খাইয়ে নেশাগ্রস্ত করে তার কাছে গিয়ে ভিডিও বানায় ⁉️
#খান_জাহান_আলী_মাজারের_কুমির_উদ্ধার_করুন
বছরের পর বছর ধরে কুমিরের সাথে যে নিষ্টুরতা হচ্ছে তার তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি।।
#বনের_পশু_থাকুক_বনে_মানবিকতা_জাগুক_মনে #বন্যপ্রাণীর_প্রতি_সহিংসতা_রুখো

Address

Rangpur City Main Road
Rangpur
RANGPURDISTRICT/ZIPCODES-৫৪০০ও৫৪০২

Alerts

Be the first to know and let us send you an email when Save The Nature Of Bangladesh - রংপুর জেলা শাখা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Save The Nature Of Bangladesh - রংপুর জেলা শাখা:

Share