GUK Empowering For Resilience

27/05/2026
কালবৈশাখিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে গণ উন্নয়ন কেন্দ্র (GUK)সম্প্রতি সংঘটিত কালবৈশাখিতে গাইবান্ধা সদর উপজেলার কামারজানি...
27/05/2026

কালবৈশাখিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে গণ উন্নয়ন কেন্দ্র (GUK)
সম্প্রতি সংঘটিত কালবৈশাখিতে গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ও মোল্লারচর এবং ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের অসংখ্য পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত এসব মানুষের দুর্ভোগ লাঘব ও দ্রুত পুনর্বাসনের লক্ষ্যে গণ উন্নয়ন কেন্দ্র (GUK) ইতোমধ্যেই সহায়তা কার্যক্রম গ্রহণ করেছে।
তারই ধারাবাহিকতায় প্রথম দফায় আজ ২৭ মে কালবৈশাখিতে ক্ষতিগ্রস্ত ফজলুপুর ইউনিয়নের ৫০টি পরিবারের মাঝে ঘর-বাড়ি মেরামত এবং অন্যান্য জরুরি প্রয়োজনীয় সামগ্রী ক্রয়ের জন্য পরিবারপ্রতি ৬,০০০ টাকা করে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশের মাধ্যমে প্রদান করা হয়েছে।
দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে মানবিক সহায়তা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে গণ উন্নয়ন কেন্দ্র (GUK)।

ঢাকাস্থ জার্মান দূতাবাস ও GUK-এর মধ্যে চুক্তি স্বাক্ষরজার্মান দূতাবাস এবং গণ উন্নয়ন কেন্দ্র (GUK) এর মধ্যে আজ ২৬ মে সকা...
26/05/2026

ঢাকাস্থ জার্মান দূতাবাস ও GUK-এর মধ্যে চুক্তি স্বাক্ষর

জার্মান দূতাবাস এবং গণ উন্নয়ন কেন্দ্র (GUK) এর মধ্যে আজ ২৬ মে সকালে একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চরের নারী ও কিশোরীদের সক্ষমতা ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বাস্তবায়িতব্য একটি প্রকল্পের জন্য ঢাকাস্থ জার্মান দূতাবাসের পক্ষে রাষ্ট্রদূত Dr. Rudiger Lotz এবং গণ উন্নয়ন কেন্দ্র (GUK)-এর পক্ষে নির্বাহী প্রধান এম. আবদুস সালাম চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জার্মান দূতাবাসের Head of Development Cooperation Mr. Ulrich Kleppmann, Advisor Ms. Redita Rokib এবং GUK-এর Head of HR & Admin অভিজিৎ রায় উপস্থিত ছিলেন।

গণ উন্নয়ন কেন্দ্র (GUK) এবং জেলা ফুটবল খেলোয়াড় অ্যাসোসিয়েশন, গাইবান্ধার যৌথ আয়োজনে এন এইচ মডার্ন উচ্চ বিদ্যালয় মাঠে গণ উ...
22/05/2026

গণ উন্নয়ন কেন্দ্র (GUK) এবং জেলা ফুটবল খেলোয়াড় অ্যাসোসিয়েশন, গাইবান্ধার যৌথ আয়োজনে এন এইচ মডার্ন উচ্চ বিদ্যালয় মাঠে গণ উন্নয়ন কেন্দ্র গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব জসীম উদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব যাদব সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব লোকমান হোসেন, সহকারী কমিশনার (ভূমি) জনাব জাহাঙ্গীর আলম বাবু এবং গণ উন্নয়ন কেন্দ্র (GUK)-এর পরিচালক আবু সায়েম মো. জান্নাতুন নূর।
এ টুর্নামেন্টে রংপুর ও রাজশাহী বিভাগের মোট ৮টি দল অংশগ্রহণ করছে। ⚽

গ্রামীণ হেলথটেক লিমিটেড ও গণ উন্নয়ন কেন্দ্র (GUK)-এর মধ্যে ‘সুখী’ প্রকল্প বাস্তবায়নে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।https...
20/05/2026

গ্রামীণ হেলথটেক লিমিটেড ও গণ উন্নয়ন কেন্দ্র (GUK)-এর মধ্যে ‘সুখী’ প্রকল্প বাস্তবায়নে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

https://www.linkedin.com/posts/ashraful-hassan-57939319_we-are-delighted-to-announce-a-significant-share-7462536887258230784-eF4E?utm_source=share&utm_medium=member_ios&rcm=ACoAAA4QDkEBZQ5_lyu6h6A3f-BVKOxvBwl2FfM

https://www.linkedin.com/posts/grameen-healthtech-limited_grameenhealthtech-guk-accessiblehealthcare-activity-7462711032600428544-I1BQ?utm_source=share&utm_medium=member_ios&rcm=ACoAAA4QDkEBZQ5_lyu6h6A3f-BVKOxvBwl2FfM

We are delighted to announce a significant partnership between Shukhee and Gana Unnayan Kendra, which will provide essential healthcare services to underprivileged communities in rural regions. We are committed to ensuring that quality healthcare is more accessible, affordable, and convenient for in...

গ্রামীণ হেলথটেক লিমিটেড ও গণ উন্নয়ন কেন্দ্র (GUK)-এর মধ্যে ‘সুখী’ প্রকল্প বাস্তবায়নে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গ...
19/05/2026

গ্রামীণ হেলথটেক লিমিটেড ও গণ উন্নয়ন কেন্দ্র (GUK)-এর মধ্যে ‘সুখী’ প্রকল্প বাস্তবায়নে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার ঢাকার গ্রামীণ টেলিকম ভবনে আয়োজিত অনুষ্ঠানে গ্রামীণ গ্রুপের চেয়ারম্যান জনাব মোঃ আশরাফুল হাসান এবং GUK-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান এম. আবদুস সালাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এই প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষ, বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য সচেতনতা ও স্বাস্থ্য বীমা সুবিধা সহজলভ্য করতে যৌথভাবে কাজ করবে দুই প্রতিষ্ঠান। এ সময় উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

PRIME প্রকল্পের কর্মীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণPRIME প্রকল্পের কর্মীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে গণ উন্নয়ন কেন্দ্র (GUK...
12/05/2026

PRIME প্রকল্পের কর্মীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

PRIME প্রকল্পের কর্মীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে গণ উন্নয়ন কেন্দ্র (GUK) এর প্রধান কার্যালয়ে ০৯-১১ মে ২০২৬ পর্যন্ত “জেন্ডার ভিত্তিক সমতা, এডভোকেসি, নেটওয়ার্কিং এবং পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ” অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণটি পরিচালনা করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এর জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান জনাব কুন্তলা চৌধুরীসহ ব্যবস্থাপনা টিমের সদস্যবৃন্দ ।
গণ উন্নয়ন কেন্দ্র (GUK) এর বাস্তবায়নে এবং AWO International ও BMZ এর সহযোগিতায় PRIME প্রকল্পটি গাইবান্ধা জেলার সদর ও ফুলছড়ি উপজেলার ৮টি ইউনিয়নে বাস্তবায়িত হচ্ছে।

চরাঞ্চলের টেকসই উন্নয়নে জিইউকে ও এনসিসি ব্যাংকের মধ্যে দুই বছর মেয়াদি চুক্তি স্বাক্ষর। চরাঞ্চলের মানুষের টেকসই উন্নয়নের ...
07/05/2026

চরাঞ্চলের টেকসই উন্নয়নে জিইউকে ও এনসিসি ব্যাংকের মধ্যে দুই বছর মেয়াদি চুক্তি স্বাক্ষর।

চরাঞ্চলের মানুষের টেকসই উন্নয়নের লক্ষ্যে গণ উন্নয়ন কেন্দ্র এবং এনসিসি ব্যাংক পিএলসি এর মধ্যে ৩ মে ২০২৬ দুই বছর মেয়াদে একটি চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গণ উন্নয়ন কেন্দ্র এর পক্ষ থেকে নির্বাহী প্রধান জনাব এম. আবদুস সালাম এবং এনসিসি ব্যাংকের পক্ষ থেকে ব্যবস্থাপনা পরিচালক জনাব এম. শামসুল আরেফিন চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের পাশাপাশি প্রকল্পের মনিটরিং এবং কারিগরি পরামর্শক প্রতিষ্ঠান কাল্টিভেরা ও ডাহুক- এর প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকল্পটি নারীর ক্ষমতায়ন, জীবিকায়ন, তথ্য প্রযুক্তি ও স্বাস্থ্যসেবা এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিষিয়ে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায় টেকসই উন্নয়নে অবদান রাখবে।

তিন মাস মেয়াদী প্রশিক্ষণ শেষে ৭৫ জনের মাঝে সনদপত্র বিতরণ।PKSF-SICIP প্রকল্পের আওতায় তিন মাস মেয়াদী ফ্যাশন গার্মেন্টস ক...
06/05/2026

তিন মাস মেয়াদী প্রশিক্ষণ শেষে ৭৫ জনের মাঝে সনদপত্র বিতরণ।
PKSF-SICIP প্রকল্পের আওতায় তিন মাস মেয়াদী ফ্যাশন গার্মেন্টস কোর্স, বেকারি অ্যান্ড পেস্ট্রি প্রোডাকশন এবং মোবাইল ফোন সার্ভিসিং কোর্সের ৭৫ জন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। সংস্থার প্রধান কার্যালয়ে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে জিইউকে এর নির্বাহী প্রধান জনাব এম. আবদুস সালামসহ ব্যবস্থাপনা টিমের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সুনামগঞ্জে বন্যাদুর্গতদের পাশে গণ উন্নয়ন কেন্দ্র (GUK)সুনামগঞ্জ জেলার সদর উপজেলার রঙ্গারচর, মোল্লাপাড়া ও গৌরাররঙ ইউনিয়ন...
02/05/2026

সুনামগঞ্জে বন্যাদুর্গতদের পাশে গণ উন্নয়ন কেন্দ্র (GUK)

সুনামগঞ্জ জেলার সদর উপজেলার রঙ্গারচর, মোল্লাপাড়া ও গৌরাররঙ ইউনিয়নে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৪৯৪ জন নারীকে নগদ সহায়তা প্রদান করা হয়েছে। অষ্ট্রেলিয়া-UNFPA (DFAT-UNFPA) এর সহযোগিতায় গণ উন্নয়ন কেন্দ্র (GUK) এই উদ্যোগ বাস্তবায়ন করে।

প্রতিজন উপকারভোগী নারীকে "নারীর মর্যাদা সুরক্ষা উপকরণ" ক্রয়ের জন্য ৩,৫৩৫ টাকা করে প্রদান করা হয়। পাশাপাশি সহায়তা সংক্রান্ত একটি করে এসএমএসও তাদের কাছে পাঠানো হয়েছে।

এই কার্যক্রমে স্থানীয় অংশীদার সংস্থা ERA মাঠপর্যায়ে সহযোগিতা প্রদান করছে।

Address

Nasaratpur, Gaibandha Sadar, Gaibandha
Rangpur
5700

Alerts

Be the first to know and let us send you an email when GUK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share