Naldanga Blood Donors Organization- NBDO

Naldanga Blood Donors Organization- NBDO Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Naldanga Blood Donors Organization- NBDO, Nonprofit Organization, Naldanga, Rangpur.

Naldanga Blood Donors Organization- NBDO
A voluntary organization serving humanity.

• Emergency Blood Support
• Free Blood Donation
• Social Welfare Activities

📍Naldanga, Sadullapur, Gaibandha
📞 Hotline: 01338-561985

একটি রক্তের গ্রুপ জানা, হতে পারে ভবিষ্যতের একটি জীবন বাঁচানোর প্রস্তুতি🩸নলডাঙ্গা ও এর আশেপাশের একজন মানুষও যেন নিজের রক্...
30/09/2026

একটি রক্তের গ্রুপ জানা, হতে পারে ভবিষ্যতের একটি জীবন বাঁচানোর প্রস্তুতি🩸

নলডাঙ্গা ও এর আশেপাশের একজন মানুষও যেন নিজের রক্তের গ্রুপ না জেনে না থাকেন—এই মহৎ লক্ষ্যকে সামনে রেখে নিরলসভাবে কাজ করে যাচ্ছে নলডাঙ্গা ব্লাড ডোনার্স অরগানাইজেশন

এই ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে আজ দ্য ডিভাইন কুরআন স্কুল এন্ড মাদ্রাসায় অনুষ্ঠিত হলো আমাদের রক্তের গ্রুপ নির্ণয় ও সচেতনতামূলক ক্যাম্পেইন🌿

শিক্ষার্থীদের মাঝে নিজের রক্তের গ্রুপ জানার গুরুত্ব তুলে ধরা এবং জরুরি সময়ে রক্ত সম্পর্কিত সচেতনতা তৈরিই ছিল আজকের এই আয়োজনের মূল উদ্দেশ্য।

আলহামদুলিল্লাহ, শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতায় আজকের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে🤍

আমাদের বিশ্বাস—
সচেতনতার এই ছোট ছোট উদ্যোগই একদিন মানবতার বড় শক্তিতে পরিণত হবে।

“এক ফোঁটা রক্ত, এক নতুন আশার সুর্যোদয়” এই প্রত্যয়কে ধারণ করে টিম এনবিডিও এগিয়ে চলেছে মানবতার কল্যাণে। আপনাদের ভালোবাসা, দোয়া ও সহযোগিতাই আমাদের পথচলার সবচেয়ে বড় অনুপ্রেরণা❤️

নলডাঙ্গা ব্লাড ডোনার্স অর্গানাইজেশন- এনবিডিও
মানবতার সেবায়, মানুষের পাশে🌸

নিজের রক্তের গ্রুপ জানুন, জরুরি সময়ে জীবন বাঁচাতে এগিয়ে আসুন❤️নলডাঙ্গা ও এর আশেপাশের একজন মানুষও যেন নিজের রক্তের গ্রুপ ...
27/09/2026

নিজের রক্তের গ্রুপ জানুন, জরুরি সময়ে জীবন বাঁচাতে এগিয়ে আসুন❤️

নলডাঙ্গা ও এর আশেপাশের একজন মানুষও যেন নিজের রক্তের গ্রুপ না জেনে না থাকেন—এই লক্ষ্যকে সামনে রেখে ধারাবাহিকভাবে এগিয়ে চলছে টিম এনবিডিও।

এই ধারাবাহিকতার অংশ হিসেবে আজ মাদারিপুর উচ্চ বিদ্যালয় ও দক্ষিন মান্দুয়ারপাড়া প্রাথমিক বিদ্যালয়ে পরিচালিত হলো আমাদের রক্তের গ্রুপ নির্ণয় ও সচেতনতা ক্যাম্পেইন🌸

আজকের এই ছোট্ট উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা যেমন নিজেদের রক্তের গ্রুপ জানতে পেরেছে, তেমনি তাদের মাঝে তৈরি হয়েছে রক্তের গ্রুপ জানা ও ভবিষ্যতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা।

আলহামদুলিল্লাহ, মানুষের ভালোবাসা, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতাই আমাদের প্রতিটি উদ্যোগকে আরও শক্তিশালী করে তুলছে🤍

আমরা বিশ্বাস করি—
একজন সচেতন মানুষই একদিন একজন মুমূর্ষু মানুষের জন্য হয়ে উঠতে পারেন জীবন রক্ষার শেষ আশ্রয়।

“এক ফোঁটা রক্ত, এক নতুন আশার সুর্যোদয়"
এই প্রত্যয়কে বুকে ধারণ করে টিম এনবিডিও এগিয়ে যেতে চায় বহুদূর।
নলডাঙ্গা ও আশেপাশের প্রতিটি মানুষের রক্তের গ্রুপ জানা পর্যন্ত আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ🌿

নলডাঙ্গা ব্লাড ডোনার্স অরগানাইজেশন
মানবতার সেবায়, মানুষের পাশে❤️

"একফোঁটা রক্ত, এক নতুন আশার সূর্যোদয়!"ডোনেট নাম্বারঃ ৩০১রক্তদাতা মো: শান্ত ভাই ২য় বারের মতো B+(ve) লাল ভালোবাসা দান করল...
27/09/2026

"একফোঁটা রক্ত,
এক নতুন আশার সূর্যোদয়!"

ডোনেট নাম্বারঃ ৩০১

রক্তদাতা মো: শান্ত ভাই ২য় বারের মতো B+(ve) লাল ভালোবাসা দান করলেন এক মুমূর্ষু রোগীকে। ভাইয়ের এই মহৎ দান কে আল্লাহ তায়ালা কবুল করুক। রক্তদাতা কে Naldanga Blood Donors Organization- NBDO এর পক্ষ থেকে রক্তিম অভিনন্দন এবং শুভেচ্ছা 💚❤️

প্রতি ৪মাস পরপর রক্তদান করলে হার্ট অ্যটাক, উচ্চ রক্তচাপ, ক্যান্সার সহ নানান রোগের ঝুকি কমে। শরীরে নতুন অ্যন্টিবডি জন্মে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। নিয়মিত রক্তদান করুন এবং আপনার আশেপাশের মানুষ কে রক্তদানে উৎসাহী করুন

“এক ফোঁটা রক্ত, এক নতুন আশার সূর্যোদয়” আলহামদুলিল্লাহ ❤️টিম এনবিডিওর ৩০০তম রক্তদান সম্পন্ন হয়েছে🎉এটি শুধু একটি সংখ্যা নয়...
26/09/2026

“এক ফোঁটা রক্ত, এক নতুন আশার সূর্যোদয়”

আলহামদুলিল্লাহ ❤️
টিম এনবিডিওর ৩০০তম রক্তদান সম্পন্ন হয়েছে🎉

এটি শুধু একটি সংখ্যা নয়, এটি মানুষের পাশে দাঁড়ানোর ৩০০টি মানবিক উদ্যোগের স্মৃতি। এই অর্জনের পেছনে রয়েছে আমাদের প্রতিটি সদস্যের আন্তরিকতা, সময়, শ্রম ও সহযোগিতা।

টিম এনবিডিওর সকল সদস্য, রক্তদাতা এবং শুভাকাঙ্ক্ষীগণ প্রত্যেক-কেই জানাই আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা❤️
আপনাদের সম্মিলিত প্রচেষ্টাতেই আমরা আজ এই মাইলফলকে পৌঁছাতে পেরেছি

ইনশাআল্লাহ, ৩০০ থেকে শুরু করে মানবতার সেবায় আমাদের পথচলা আরও বহুদূর এগিয়ে যাবে।
একসাথে ছিলাম, একসাথে আছি, ইনশাআল্লাহ একসাথেই এগিয়ে যাব❤️

"একফোঁটা রক্ত, এক নতুন আশার সূর্যোদয়!"ডোনেট নাম্বারঃ ৩০০রক্তদাতা মো: কামরুজ্জামান সরকার রাব্বি ভাই (সম্মানিত উপদেষ্টা, ...
26/09/2026

"একফোঁটা রক্ত,
এক নতুন আশার সূর্যোদয়!"

ডোনেট নাম্বারঃ ৩০০

রক্তদাতা মো: কামরুজ্জামান সরকার রাব্বি ভাই (সম্মানিত উপদেষ্টা, এনবিডিও) ১৮ তম বারের মতো B+(ve) লাল ভালোবাসা দান করলেন এক মুমূর্ষু রোগীকে। ভাইয়ের এই মহৎ দান কে আল্লাহ তায়ালা কবুল করুক। রক্তদাতা কে Naldanga Blood Donors Organization - NBDO এর পক্ষ থেকে রক্তিম অভিনন্দন এবং শুভেচ্ছা 💚❤️

প্রতি ৪মাস পরপর রক্তদান করলে হার্ট অ্যটাক, উচ্চ রক্তচাপ, ক্যান্সার সহ নানান রোগের ঝুকি কমে। শরীরে নতুন অ্যন্টিবডি জন্মে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। নিয়মিত রক্তদান করুন এবং আপনার আশেপাশের মানুষ কে রক্তদানে উৎসাহী করুন

"একফোঁটা রক্ত, এক নতুন আশার সূর্যোদয়!"ডোনেট নাম্বারঃ ২৯৯রক্তদাতা Md Rashed ভাই (সম্মানিত উপদেষ্টা, এনবিডিও) ১ম বারের মত...
24/09/2026

"একফোঁটা রক্ত,
এক নতুন আশার সূর্যোদয়!"

ডোনেট নাম্বারঃ ২৯৯

রক্তদাতা Md Rashed ভাই (সম্মানিত উপদেষ্টা, এনবিডিও) ১ম বারের মতো O+(ve) লাল ভালোবাসা দান করলেন এক মুমূর্ষু রোগীকে। ভাইয়ের এই মহৎ দান কে আল্লাহ তায়ালা কবুল করুক। রক্তদাতা কে Naldanga Blood Donors Organization- NBDO এর পক্ষ থেকে রক্তিম অভিনন্দন এবং শুভেচ্ছা 💚❤️

প্রতি ৪মাস পরপর রক্তদান করলে হার্ট অ্যটাক, উচ্চ রক্তচাপ, ক্যান্সার সহ নানান রোগের ঝুকি কমে। শরীরে নতুন অ্যন্টিবডি জন্মে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। নিয়মিত রক্তদান করুন এবং আপনার আশেপাশের মানুষ কে রক্তদানে উৎসাহী করুন

"একফোঁটা রক্ত, এক নতুন আশার সূর্যোদয়!"ডোনেট নাম্বারঃ ২৯৮রক্তদাতা মোঃ পরান মোল্লা ভাই ৯ম বারের মতো A+(ve) লাল ভালোবাসা দ...
24/09/2026

"একফোঁটা রক্ত,
এক নতুন আশার সূর্যোদয়!"

ডোনেট নাম্বারঃ ২৯৮

রক্তদাতা মোঃ পরান মোল্লা ভাই ৯ম বারের মতো A+(ve) লাল ভালোবাসা দান করলেন এক মুমূর্ষু রোগীকে। ভাইয়ের এই মহৎ দান কে আল্লাহ তায়ালা কবুল করুক। রক্তদাতা কে Naldanga Blood Donors Organization- NBDO এর পক্ষ থেকে রক্তিম অভিনন্দন এবং শুভেচ্ছা 💚❤️

প্রতি ৪মাস পরপর রক্তদান করলে হার্ট অ্যটাক, উচ্চ রক্তচাপ, ক্যান্সার সহ নানান রোগের ঝুকি কমে। শরীরে নতুন অ্যন্টিবডি জন্মে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। নিয়মিত রক্তদান করুন এবং আপনার আশেপাশের মানুষ কে রক্তদানে উৎসাহী করুন

23/09/2026

📰 সংবাদে টিম এনবিডিও!

কিছু আয়োজন শুধু একটি অনুষ্ঠান নয়—কিছু আয়োজন হয়ে ওঠে স্বপ্নকে সম্মান জানানোর, নতুন প্রজন্মকে অনুপ্রেরণা দেওয়ার এবং একটি সুন্দর সমাজ গড়ার প্রত্যয়ের গল্প🌸

নলডাঙ্গার কৃতি শিক্ষার্থীদের সম্মান জানাতে “টিম এনবিডিও"-এর আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান এবার উঠে এসেছে সংবাদমাধ্যমের পর্দায়💥

শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে সম্মান জানিয়ে আমাদের এই ছোট্ট প্রয়াস যদি একজন শিক্ষার্থীকেও আরও বড় স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করে—তবেই আমাদের আয়োজন সার্থক❤️✌️

নলডাঙ্গার মানুষের জন্য, নলডাঙ্গার আগামীর জন্য—টিম এনবিডিও এগিয়ে যাবে!
সবাই আমাদের জন্য দোয়া করবেন। 🤍
নলডাঙ্গা ব্লাড ডোনার্স অরগানাইজেশন

23/09/2026

টিম এনবিডিও💥

একটি অর্জন, একটি অনুপ্রেরণা, একটি নতুন স্বপ্ন সাফল্য শুধু একটি ফলাফল নয়—সাফল্য হলো স্বপ্ন, পরিশ্রম, অধ্যবসায় আর অসংখ্য ম...
23/09/2026

একটি অর্জন, একটি অনুপ্রেরণা, একটি নতুন স্বপ্ন

সাফল্য শুধু একটি ফলাফল নয়—সাফল্য হলো স্বপ্ন, পরিশ্রম, অধ্যবসায় আর অসংখ্য মানুষের ভালোবাসার সম্মিলিত প্রতিচ্ছবি❤️

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী নলডাঙ্গার কৃতি শিক্ষার্থীদের সম্মান জানাতে আজ আয়োজন করা হয়েছিল এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান💥

নলডাঙ্গা ব্লাড ডোনার্স অর্গানাইজেশন-এনবিডিও এর এই আয়োজনে একসাথে মিলিত হয়েছিলেন কৃতি শিক্ষার্থী, গর্বিত অভিভাবক, সম্মানিত শিক্ষক, আমন্ত্রিত অতিথি এবং আমাদের প্রিয় স্বেচ্ছাসেবকবৃন্দ। যাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, ভালোবাসা ও সহযোগিতায় পুরো আয়োজনটি হয়ে উঠেছিল প্রাণবন্ত, আনন্দময় ও স্মরণীয়🌺

আজকের এই সম্মাননা শুধু কয়েকটি ক্রেস্ট কিংবা একটি আনুষ্ঠানিকতা নয়—
এটি আমাদের তরুণ প্রজন্মকে বলা একটি কথা—
“তোমাদের অর্জন আমরা দেখি, তোমাদের স্বপ্নকে আমরা সম্মান করি, ধারণ করি এবং তোমাদের পথচলায় আমরা পাশে আছি”

যারা আজ মঞ্চে দাঁড়িয়ে সম্মাননা গ্রহণ করেছে, তারা শুধু নিজেদের পরিবার নয়—নলডাঙ্গারও গর্ব।
তাদের সাফল্য ছড়িয়ে পড়ুক আরও হাজারো শিক্ষার্থীর মাঝে; জ্বলে উঠুক নতুন স্বপ্নের আলো🤍

আর এই আয়োজনের পেছনে যেসব অভিভাবক সন্তানের জন্য ত্যাগ করেছেন, যেসব শিক্ষক পথ দেখিয়েছেন এবং “টিম এনবিডিও" এর যেসব স্বেচ্ছাসেবক নিরলসভাবে সময় ও শ্রম দিয়েছেন—এই অর্জনের আনন্দে আপনাদের অংশটিও সমান গুরুত্বপূর্ণ❤️

রক্তদানের মাধ্যমে জীবন বাঁচানোর পাশাপাশি শিক্ষা, মানবিকতা ও ইতিবাচক সামাজিক উদ্যোগের মাধ্যমে একটি সুন্দর নলডাঙ্গা গড়ে তোলাই আমাদের সংগঠনের পথচলার প্রত্যয়🖐️

আজকের এই সুন্দর মুহূর্তগুলো স্মৃতির পাতায় থাকুক,
আর আজকের কৃতি শিক্ষার্থীদের সাফল্য হয়ে উঠুক—
আগামীর নলডাঙ্গার আরও বড় সাফল্যের সূচনা🌸

অভিনন্দন সকল কৃতি শিক্ষার্থী।
তোমাদের স্বপ্ন আরও বড় হোক, পথচলা আরও সুন্দর হোক❤️🏆

নলডাঙ্গা ব্লাড ডোনার্স অরগানাইজেশন
মানবিকতায়, শিক্ষায় ও সেবায়—নলডাঙ্গার পাশে🌿

Address

Naldanga
Rangpur
5711

Website

Alerts

Be the first to know and let us send you an email when Naldanga Blood Donors Organization- NBDO posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share