23/07/2025
তাইতো হুমায়ুন আজাদ বলেছিলেন
পাকিস্তান ভাঙার অপরাধে এদেশে একদিন মুক্তিযোদ্ধাদের ফাসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড প্রদান করা হবে।
ইজ্জত সম্মান জীবন পেটের সন্তান সব হায়েনার মুখে দেওয়া অসহায় কি সেদিন ভেবেছিলো তার ত্যাগ তো দুরে থাকলো বাঙালি জাতির জনক শেখ মুজিবুর রহমানের ভাষ্কার্যে প্রস্রাব/প্রেসিডেন্ট জিয়ার পোস্টারে জুতা পায়ে পিষে দিবে এই বাঙালার জমিনে দাড়িয়ে বাংলাই কথা বলা অকৃতজ্ঞ জাতি।এদেশে ডালিমের মতো লোকের অনুসারী পাওয়া যায়-।
এখনো অস্ত্র হাতে যুদ্ধ করা মুক্তিযোদ্ধা আছে ফজলুর রহমান/কাদের সিদ্দিকি/তাজুল ইমাম সহ অনেকেই আছে যাদের রাজনৈতিক সমর্থন আলাদা।কিন্তু তাদের কারো মুখে শেখ মুজি্বুর রহমান বা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমালচনা শুনিনায়।
আপনারা নতুন চিন্তা ধারার দেশে গড়তে পারেন-কিন্তু নতুন দেশ যারা গড়ে দিয়েছিলো তাদেরকে অস্বীকারের মতো যে অন্যায় করে চলেছেন তার ফল খুব নৃশংস হতে পারে। মুক্তিযুদ্ধ এবং তার মহানায়ক ও তাদের সমর্থকদের বিরুদ্ধে এই বাংলাই আধিপত্য বিস্তার অসম্ভব।
মুক্তিযুদ্ধের পক্ষে বলা মানে দালাল নই
বরং বিরুদ্ধে বলামানে আপনি পাকিস্তান পন্থী রাজাকার✋