আলমবিদিতর ঐক্য ফাউন্ডেশন

আলমবিদিতর ঐক্য ফাউন্ডেশন Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আলমবিদিতর ঐক্য ফাউন্ডেশন, Nonprofit Organization, খামার মোহনা, আলমবিদিতর, গংগাচড়া, রংপুর।, Rangpur.

এটি একটি অরাজনৈতিক জন কল্যাণমূলক, সামাজিক ও সাংষ্কৃতিক সংগঠন হিসাবে গংগাচড়া থানা বাসীর বৃহত্তর কল্যাণে কাজ করবে।
এই সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে সমাজের কল্যানমূলক কর্ম যা আমাদের সংগঠনের সকল সদস্যদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সু-সম্পর্কের মাধ্যমে বাস্তবায়িত হবে

🎉 শুভ জন্মদিন 🎉আজ আলমবিদিতর ঐক্য ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি মহোদয়ের শুভ জন্মদিন উপলক্ষে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্...
05/01/2026

🎉 শুভ জন্মদিন 🎉
আজ আলমবিদিতর ঐক্য ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি মহোদয়ের শুভ জন্মদিন উপলক্ষে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আপনার সুদূরপ্রসারী চিন্তা, মানবিক নেতৃত্ব ও সমাজকল্যাণে নিরলস অবদান আমাদের সকলের জন্য অনুপ্রেরণার উৎস। মহান আল্লাহ আপনাকে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতায় ভরিয়ে রাখুন এবং আলমবিদিতর ঐক্য ফাউন্ডেশনকে আপনার নেতৃত্বে আরও এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন—এই কামনাই করি।
🎂 শুভ জন্মদিন ও শুভ কামনা রইল।
— Golam Mostofa

31/12/2025

🎉 হ্যাপি নিউ ইয়ার ২০২৬ 🎉
আলমবিদিতর ঐক্য ফাউন্ডেশন–এর পক্ষ থেকে সবাইকে জানাই নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
নতুন বছর হোক শান্তি, মানবিকতা ও সৌহার্দ্যের প্রতীক।

⚠️ সতর্ক বার্তা ও অনুরোধ:
নতুন বছরের আনন্দ উদযাপনের পাশাপাশি আমরা সবাই যেন সামাজিক দায়বদ্ধতার কথা মনে রাখি—
🔊 উচ্চস্বরে গান-বাজনা থেকে বিরত থাকুন
🎆 আতশবাজি ও পটকা ফোটানো এড়িয়ে চলুন
👶 শিশু, 👵 বয়স্ক, 🤒 অসুস্থ ব্যক্তি ও 🐦 প্রাণীদের প্রতি সহানুভূতিশীল হোন
🚑 জরুরি সেবা ও সাধারণ মানুষের শান্তি যেন ব্যাহত না হয়, সেদিকে খেয়াল রাখুন
🤝 আসুন, আনন্দ হোক নীরব, নিরাপদ ও মানবিক।
সবার সম্মিলিত সচেতনতায়ই গড়ে উঠবে সুন্দর সমাজ।
আলমবিদিতর ঐক্য ফাউন্ডেশন
সচেতন সমাজ গড়াই আমাদের অঙ্গীকার

20/09/2025

মৃত তসলিম উদ্দিনের অসহায় পরিবারকে এক মাসের খাবার সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে।

তিনি ছিলেন একজন রিকশা চালক। অসুস্থতার কারণে রিকশা চালানো বন্ধ করে বরশি দিয়ে মাছ ধরে কোনোরকমে সংসার চালাতেন। কিন্তু হঠাৎ মৃত্যুর পর পরিবারটি হয়ে পড়ে চরম অসহায়।

আমরা মানবিক দায়িত্ব থেকে পরিবারটির পাশে দাঁড়িয়েছি। এক মাসের খাদ্য সহায়তা তুলে দিয়েছি তাঁদের হাতে।

👉 আমাদের এই ছোট্ট প্রচেষ্টা হয়তো তাঁদের জীবনের কষ্ট পুরোটা দূর করতে পারবে না, তবে সহানুভূতির হাত বাড়িয়ে দিলে অনেকটাই স্বস্তি মিলবে।

🙏 আপনাদের সবাইকে আহ্বান জানাই—আপনারাও এগিয়ে আসুন। সরাসরি অথবা আমাদের মাধ্যমে এই পরিবারটির পাশে দাঁড়ান।

মানবতার সেবায় আমরা আছি, থাকব ইনশাআল্লাহ।
✦ আলমবিদিতর ঐক্য ফাউন্ডেশন ✦

19/08/2025

🌿 "সহায়তা করতে না পারলেও একটি শেয়ার করুন – আপনার একটি শেয়ার হয়তো বাঁচাতে পারে একটি পরিবারের ভবিষ্যৎ…" 🌿

আলমবিদিতর ঐক্য ফাউন্ডেশনের পক্ষ থেকে আজ অসুস্থ সুদান চন্দ্র রায় (গ্রাম: পূর্ব কচুয়া, নোহালী, গংগাচড়া, রংপুর)-এর বাড়িতে গিয়ে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।

সুদানের শারীরিক অবস্থা বর্তমানে অত্যন্ত ক্রিটিকাল। তিনি এক বছরেরও বেশি সময় ধরে মেরুদণ্ডের ব্যথায় ভুগছেন। পরিবারে রয়েছে ৬ জন সদস্য— ছোট ছোট সন্তান, স্ত্রী ও বৃদ্ধ বাবা-মা। বিশেষ করে তার বাবা কানেও শুনতে পান না। পরিবারের এই করুণ অবস্থায় সুদান চিকিৎসা চালিয়ে যেতে সম্পূর্ণ অক্ষম।

📹 আজকের ভিডিওতে সুদান নিজেই সাহায্যের জন্য আকুল আবেদন জানিয়েছেন।

👉 প্রিয় সবাই, যদি আপনার সামর্থ্য থাকে তবে অনুগ্রহ করে সাহায্যের হাত বাড়িয়ে দিন। আর যদি সরাসরি সাহায্য করা সম্ভব না হয়, অন্তত ভিডিওটি শেয়ার করুন— হয়তো আপনার একটি শেয়ার কারো কাছে পৌঁছে যাবে, আর সেই সহায়তা সুদানের জীবনে বড় পরিবর্তন আনতে পারবে।

📞 সুদান চন্দ্র রায়
মোবাইল: ০১৭৭৮৪২৮৪১৩
গ্রাম: পূর্ব কচুয়া, গংগাচড়া, রংপুর।

আলমবিদিতর ঐক্য ফাউন্ডেশন
☎️ যোগাযোগ: ০৯৬৩৮০৩৯৫৩১
📱 জরুরি: ০১৮৪৫৫৫৪৮৮৫

🌿 মানবতার সেবায়, অসহায়ের পাশে 🌿

#আলমবিদিতরঐক্যফাউন্ডেশন
#মানবতারসেবায়
#অসহায়েরপাশে
#চিকিৎসাসহায়তা
#দরিদ্রসহায়তা
#মানবতারডাক
#একটিশেয়ারএকটিসাহায্য

🌿 চিকিৎসা সহায়তা 🌿📅 তারিখ: ১৭ আগস্ট ২০২৫আজ আলমবিদিতর ঐক্য ফাউন্ডেশনের পক্ষ থেকে অসুস্থ সুদান চন্দ্র রায় (গ্রাম: পূর্ব কচ...
18/08/2025

🌿 চিকিৎসা সহায়তা 🌿

📅 তারিখ: ১৭ আগস্ট ২০২৫

আজ আলমবিদিতর ঐক্য ফাউন্ডেশনের পক্ষ থেকে অসুস্থ সুদান চন্দ্র রায় (গ্রাম: পূর্ব কচুয়া, নোহালী, গংগাচড়া, রংপুর)-এর বাড়িতে গিয়ে দেখা হয়।

সুদান দীর্ঘদিন ধরে মেরুদণ্ডের সমস্যায় ভুগছেন। তার পরিবারে ৬ জন সদস্য— স্ত্রী, ছোট ছোট সন্তান এবং বৃদ্ধ বাবা-মা। বিশেষ করে তার বৃদ্ধ বাবা কানেও শুনতে পান না। পরিবারের অবস্থা অত্যন্ত করুণ ও অসহায়।

এই কঠিন সময়ে ফাউন্ডেশনের পক্ষ থেকে তার হাতে চিকিৎসার জন্য কিছু অর্থ সহায়তা প্রদান করা হয়।

🤲 আমরা সবাই দোয়া করি, আল্লাহ্ সুদান চন্দ্র রায়কে দ্রুত আরোগ্য দান করুন এবং তার পরিবারকে এই সংকট থেকে উত্তরণের শক্তি দান করুন।

আলমবিদিতর ঐক্য ফাউন্ডেশন
"মানবতার সেবায়, অসহায়ের পাশে"

04/07/2025

� আলমবিদিতর ঐক্য ফাউন্ডেশনের পক্ষ থেকে গৃহহীন পরিবারের জন্য নিরাপদ আশ্রয়ের স্বপ্নপূরণ!
� নতুন ঘর নির্মাণের মাধ্যমে তাদের জীবনে আশার আলো ফেরাতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।
� মানবতার সেবায় আমরা আছি, থাকব সবসময়।
#উদ্বোধন #মানবতা #আলমবিদিতরঐক্যফাউন্ডেশন #ঘরনির্মাণ #স্বপ্নপূরণ

🌟 আলহামদুলিল্লাহ! একটি গৃহহীন পরিবার আজ পেল নিজের একটি ঘর 🌟আলমবিদিতর ঐক্য ফাউন্ডেশন-এর পক্ষ থেকে আজ একজন গৃহহীন ভাইয়ের জ...
29/06/2025

🌟 আলহামদুলিল্লাহ! একটি গৃহহীন পরিবার আজ পেল নিজের একটি ঘর 🌟

আলমবিদিতর ঐক্য ফাউন্ডেশন-এর পক্ষ থেকে আজ একজন গৃহহীন ভাইয়ের জন্য নির্মিত ঘরের উদ্বোধন সফলভাবে সম্পন্ন হয়েছে।

সকলের উপস্থিতিতে ঘরের চাবি হস্তান্তর, সংক্ষিপ্ত আলোচনা ও দোয়ার মাধ্যমে সম্পূর্ণ হয় আজকের এই ছোট্ট কিন্তু অর্থবহ আয়োজন।
এলাকার সম্মানিত ব্যক্তি, ফাউন্ডেশনের সভাপতি ও সদস্যবৃন্দ সহ অনেকেই উপস্থিত ছিলেন এ বিশেষ মুহূর্তে।

এই ঘর শুধু চারটি দেয়াল নয় — এটি একজন মানুষ ও একটি পরিবারের বাঁচার আশা, নিরাপদ আশ্রয় এবং নতুন জীবনের শুরু।

🤲 সবাই এই পরিবারের জন্য দোয়া করবেন, যেন তারা সুখ ও শান্তিতে বসবাস করতে পারে।

আলমবিদিতর ঐক্য ফাউন্ডেশন সবসময় চেষ্টা করে যাচ্ছে সমাজের প্রান্তিক মানুষের পাশে দাঁড়াতে।

আমাদের পাশে থাকুন,
আপনার ভালোবাসা ও সহযোগিতাই আমাদের অনুপ্রেরণা।

#আলমবিদিতরঐক্যফাউন্ডেশন
#গৃহহীননয়আর
#মানবতারসেবা
#ভালোবাসারঘর
#অঙ্গীকার_মানবতারপাশে

মানবিক বার্তাআলহামদুলিল্লাহ! গৃহহীন এই অসহায় পরিবারের জন্য ঘরের কাজ এগিয়ে চলছে। কাঠামো ও টিনের কাজ প্রায় শেষ — কিন্তু এখ...
24/06/2025

মানবিক বার্তা

আলহামদুলিল্লাহ! গৃহহীন এই অসহায় পরিবারের জন্য ঘরের কাজ এগিয়ে চলছে। কাঠামো ও টিনের কাজ প্রায় শেষ — কিন্তু এখনও কিছু কাজ বাকি আছে।

এই ঘরটি একটি স্বপ্ন, একটি আশ্রয়, একটি নিরাপদ ঠিকানা।
আপনার একটু সাহায্যে এই স্বপ্ন বাস্তব হতে পারে ইনশাআল্লাহ।

আসুন, মানবতার পাশে দাঁড়াই।
যার যা সামর্থ্য, তাই নিয়েই এগিয়ে আসুন।
এই পরিবারটির মাথার উপর একটি ছাদের ব্যবস্থা করতে আপনার সাহায্য এখন সবচেয়ে প্রয়োজন।

🌿 সাহায্যের হাত বাড়িয়ে দিন, আল্লাহ আপনার সাহায্য কবুল করুন।
🤝 যোগাযোগ করুন / ০১৬০২৯২৯০০৭ - ০১৭৩৭১৩৮০৭০

📱 রকেট: ০১৭৯২৯৯৬৪৪২

🔸যোগাযোগ: ০৯৬৩৮০৩৯৫৩১
Hotline: 01845554885

আলহামদুলিল্লাহ!সবার অক্লান্ত পরিশ্রম, আন্তরিক সহযোগিতা ও ভালোবাসায় আজ, ০৭ জুন ২০২৫, আলমবিদিতর ঐক্য ফাউন্ডেশনের উদ্যোগে এ...
07/06/2025

আলহামদুলিল্লাহ!

সবার অক্লান্ত পরিশ্রম, আন্তরিক সহযোগিতা ও ভালোবাসায় আজ, ০৭ জুন ২০২৫, আলমবিদিতর ঐক্য ফাউন্ডেশনের উদ্যোগে এবং আপনাদের সম্মিলিত সহায়তায় ৬৭টি অসহায় ও হতদরিদ্র পরিবার-এর মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য কুরবানির আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে।

এটা শুধুই একটি সূচনা — এখানেই আমাদের পথচলা শেষ নয়।

ভবিষ্যতে আমরা আরও নানান সামাজিক ও মানবিক কার্যক্রম হাতে নিতে চাই। সেইসব উদ্যোগেও আপনার মূল্যবান সহায়তা ও অংশগ্রহণ আমাদের কাম্য।

আসুন, আমরা একসাথে এগিয়ে যাই—ভালোবাসা, সহানুভূতি ও মানবিকতায় ভরপুর একটি সমাজ গড়ার লক্ষ্যে।

আলমবিদিতর ঐক্য ফাউন্ডেশন
ঈদ মোবারক!

"কারো ঈদ যেন না কাটে চোখের জল নিয়ে…"ঈদ মানে শুধু নতুন জামা বা খাবার নয়, ঈদ মানে সবার সাথে আনন্দ ভাগ করে নেওয়া।এই ঈদে আসু...
23/05/2025

"কারো ঈদ যেন না কাটে চোখের জল নিয়ে…"

ঈদ মানে শুধু নতুন জামা বা খাবার নয়, ঈদ মানে সবার সাথে আনন্দ ভাগ করে নেওয়া।
এই ঈদে আসুন, অসহায় মানুষদের ঘরে কুরবানির মাংস পৌঁছে দেই।

প্রতিটি পরিবারের জন্য কুরবানি মাত্র ১২০০ টাকা
অর্ধেক অংশ ৬০০ টাকা মাত্র

আপনার একটুখানি ভালোবাসায় কেউ পেতে পারে ঈদের পূর্ণ আনন্দ।
একজন অভাবী পরিবারের মুখে হাসি ফোটাতে আপনিই হতে পারেন আলোর পথযাত্রী।

অবদান পাঠানোর বিকাশ/নগদ নম্বর: 01602929007
যোগাযোগ: 01845554885 - 09638039531

আলমবিদিতর ঐক্য ফাউন্ডেশন
“মানবতার পাশে, ঈদের আনন্দে সকলের পাশে।”

Address

খামার মোহনা, আলমবিদিতর, গংগাচড়া, রংপুর।
Rangpur
5410

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when আলমবিদিতর ঐক্য ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share