Taw Haa Zin Nurain Foundation

Taw Haa Zin Nurain Foundation For Here and Hereafter
(1)

12/06/2026

মানবিক সহায়তার আবেদন
আজ জুমার দিন। মুসলিম উম্মার সাপ্তাহিক ঈদের দিন। পবিত্র এই দিনে আমরা আপনাদের কাছে ফাইজান এর জন্য মানবিক সহায়তা ও দোয়া চাচ্ছি। বিস্তারিত কমেন্ট

11/06/2026

আহলে গাযযার জন্য ফি সাবিলিল্লাহ এগিয়ে আসুন! বিস্তারিত কমেন্টে।

আপডেট:রংপুর শহরের একটি নামাজ ঘরের জন্য প্রয়োজনীয় কিছু সামগ্রী সংগ্রহের উদ্যোগ চলমান রয়েছে। আলহামদুলিল্লাহ, আপনাদের আন্তর...
09/06/2026

আপডেট:
রংপুর শহরের একটি নামাজ ঘরের জন্য প্রয়োজনীয় কিছু সামগ্রী সংগ্রহের উদ্যোগ চলমান রয়েছে। আলহামদুলিল্লাহ, আপনাদের আন্তরিক সহযোগিতায় ইতোমধ্যে ডিজিটাল নামাজের সময়সূচির ঘড়ি এবং ভালো মানের কার্পেট ক্রয় সম্পন্ন হয়েছে। এজন্য সকল সহযোগী ভাই-বোনদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।

এখনও যেসব প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ বাকি রয়েছে:

• সাউন্ড সিস্টেম
• দ্বীনি বই
• বুক শেলফ
• কুরআন শরীফ
• ডেকোরেশন

সামর্থ্যবান ভাই-বোনদের প্রতি বিনীত আহ্বান, এই সদকায়ে জারিয়ার কাজে আপনারাও অংশগ্রহণ করুন। আল্লাহ তাআলা যেন সকলের দান ও সহযোগিতা কবুল করেন।

বিকাশ/নগদ (Personal):
01992263684

ব্রেইন ইনফেকশনে আক্রান্ত শিশুটির সাহায্যে এগিয়ে আসুন!  বিস্তারিত কমেন্টে।
08/06/2026

ব্রেইন ইনফেকশনে আক্রান্ত শিশুটির সাহায্যে এগিয়ে আসুন!

বিস্তারিত কমেন্টে।

অনেকেই শিশু ইসমাইল আহমেদ মোয়াজের চিকিৎসার খোঁজখবর নিচ্ছেন। সবার দোয়া, পরামর্শ ও সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা।ইসমাইল জ...
07/06/2026

অনেকেই শিশু ইসমাইল আহমেদ মোয়াজের চিকিৎসার খোঁজখবর নিচ্ছেন। সবার দোয়া, পরামর্শ ও সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা।

ইসমাইল জন্মগত জটিল হৃদরোগে আক্রান্ত। উন্নত চিকিৎসার জন্য সকলের সহযোগীতার মাধ্যমে তাকে ভারতের ব্যাঙ্গালুরে নারায়ণা ইনস্টিটিউট অব কার্ডিয়াক সায়েন্সেস হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

এখানে এসে একের পর এক পরীক্ষা-নিরীক্ষা, Cath Study এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের মূল্যায়ন সম্পন্ন হয়েছে। ডাক্তারগণ নিশ্চিত করেছেন যে, ইসমাইলের হৃদযন্ত্রে একাধিক জটিল জন্মগত সমস্যা রয়েছে এবং তার চিকিৎসার অংশ হিসেবে অপারেশন প্রয়োজন হবে। ইতোমধ্যে নতুন করে আরও কিছু পরীক্ষা দেওয়া হয়েছে এবং চিকিৎসা প্রক্রিয়া চলমান রয়েছে।

এই পুরো সময়ের মধ্যে একটি ঘটনা আরও বেশি নাড়া দিয়েছে। হাসপাতালে থাকা অবস্থায় আরেকটি ছোট্ট শিশু, যে একইভাবে হৃদরোগের চিকিৎসার জন্য এসেছিল, সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কিন্তু টাকার অভাবে শিশুটির লাশ বুঝে নিতে পারছে না। টাকার জন্য আটকে আছে। শিশুটির পরিবারের আহাজারি, অসহায়ত্ব এবং সেই পরিবেশ কাছ থেকে দেখে সকলের হৃদয় ভারাক্রান্ত। তখন আরও গভীরভাবে উপলব্ধি করেছি, প্রতিটি মুহূর্ত কত মূল্যবান এবং সুস্থতা কত বড় নেয়ামত।

এই ঘটনা দেখে ইসমাইলের বাবা-মা’ও ভীতসন্ত্রস্থ যে কোন একটা দূর্ঘটনা ঘটে গেলে টাকা-পয়সা আরো বৃদ্ধি পেলে তা দিয়ে বাচ্চা নিয়ে যাওয়ার সামর্থ্য তাদের নেই।
এছাড়াও চিকিৎসার ব্যয় দিন দিন বেড়েই চলেছে। অপারেশন, পরীক্ষা-নিরীক্ষা, ওষুধ, হাসপাতাল ব্যয়, থাকা-খাওয়া এবং অন্যান্য আনুষঙ্গিক খরচ মিলিয়ে বিষয়টি পরিবারের জন্য অত্যন্ত কষ্টসাধ্য হয়ে উঠেছে। এখানে পর্যন্ত আসা এবং কিছু চিকিৎসা শুরু করাও সম্ভব হয়েছে মূলত আল্লাহ তাআলার অশেষ রহমত এবং অসংখ্য শুভাকাঙ্ক্ষীর সহযোগিতার মাধ্যমে।
বর্তমানে ইসমাইলের চিকিৎসা অব্যাহত রাখতে আপনাদের দোয়া ও সহযোগিতা প্রয়োজন। আল্লাহ তাআলা যেন ইসমাইলকে পূর্ণ শিফা দান করেন, চিকিৎসা সহজ করে দেন এবং সকল প্রতিবন্ধকতা দূর করে দেন। আমীন।

সহযোগিতার জন্য:
Account Name: HABIBA
Bank Name: Islami Bank Bangladesh PLC
Account Number: 20507770232062902
Account Type: MSA (Regular)
Branch Name: Savar Branch, Dhaka

bKash Number: 01603888748
Nagad Number: 01603888748

06/06/2026

একজন বিরল ক্যান্সার রোগীকে বাঁচাতে এগিয়ে আসুন! বিস্তারিত কমেন্টে।

05/06/2026

🚨 একটি ভুল ইনজেকশন কেড়ে নিতে বসেছে দশম শ্রেণির প্রেমার জীবন!

আপনাদের সামান্য সহযোগিতাই পারে তাকে বাঁচাতে 🚨তাসফিয়া জাহান প্রেমা, দশম শ্রেণীর একজন মেধাবী ছাত্রী। গত ১৬-০৪-২৬ তারিখে সাধারণ জ্বর নিয়ে তাকে নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিন্তু কে জানতো, সেখানে থাকা একজন নার্সের দেওয়া একটি ভুল ইনজেকশন মেয়েটির জীবন সংকটাপন্ন করে তুলবে!

ভুল ইনজেকশনের কারণে প্রেমার শরীর নীলচে আকার ধারণ করে। অবস্থা বেগতিক দেখে তাকে দ্রুত জেলার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউ (ICU)-তে ভর্তি করা হয় এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

এরই মধ্যে চিকিৎসার পেছনে পরিবারটির প্রায় ৩ লক্ষ টাকা ব্যয় হয়ে গেছে। প্রেমার বাবা একজন সামান্য দিনমজুর। সহায় সম্বল যা ছিল সব বিক্রি করে মেয়ের চিকিৎসা করানোর পর আজ তিনি নিঃস্ব। অর্থের অভাবে একপর্যায়ে মেয়েকে গ্রামের বাড়িতে নিয়ে আসতে বাধ্য হয় পরিবারটি। কিন্তু বর্তমানে ঢাকা মেডিকেলে তার চিকিৎসা চালিয়ে নিতে আরও বিপুল অর্থের প্রয়োজন, যা এই অসহায় বাবার পক্ষে কোনোভাবেই জোগাড় করা সম্ভব নয়।

সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষদের কাছে আমাদের আকুল আবেদন, দয়া করে প্রেমার সাহায্যে এগিয়ে আসুন। আপনাদের দেওয়া ছোট একটি অনুদানও পারে একটি ফুটফুটে মেয়ের জীবন বাঁচাতে এবং একটি পরিবারকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে।

📌 যোগাযোগ ও সাহায্যের বিস্তারিত:
রোগীর নাম: তাসফিয়া জাহান প্রেমা
বাবার নাম: মোঃ করিম
বর্তমান চিকিৎসার স্থান: ঢাকা মেডিকেল হাসপাতাল

💳 আর্থিক সাহায্যের জন্য (বিকাশ):
দয়া করে সাহায্য পাঠানোর আগে বা পরে কল করে নিশ্চিত করুন।
০১৮৫৭২৪৪১২৫ (বিকাশ)
০১৮৯২৪২০৪৯৮ (বিকাশ)

> বিশেষ অনুরোধ: আপনি যদি আর্থিকভাবে সাহায্য করতে নাও পারেন, অন্তত পোস্টটি শেয়ার করে ছড়িয়ে দিন। হয়তো আপনার একটি শেয়ারের মাধ্যমেই কোনো হৃদয়বান মানুষ প্রেমার সাহায্যে এগিয়ে আসবেন। আসুন, আমরা সবাই মিলে প্রেমাকে বাঁচাতে সাহায্য করি। 🙏

29/05/2026

ঈদেরদিন থেকে নতুন করে হামলা শুরু হয়েছে পবিত্র ভুমি গা য যায়।

যেখানে আমাদের ভাই বোনদের ঈদ মানে নিজেদের জান কুরবানী দেয়া,
সেখানে আমাদের সামন্য মাল কুরবানী দিতে কেন এত কার্পণ্য?

হে আল্লাহর বান্দারা মাজলুমদের সাহায্যে এগিয়ে আসুন।

বিস্তারিত কমেন্টে।

আপডেট:রংপুর শহরের একটি নামাজ ঘরের জন্য প্রয়োজনীয় কিছু সামগ্রী সংগ্রহের উদ্যোগ চলমান রয়েছে। আলহামদুলিল্লাহ, আপনাদের আন্তর...
25/05/2026

আপডেট:
রংপুর শহরের একটি নামাজ ঘরের জন্য প্রয়োজনীয় কিছু সামগ্রী সংগ্রহের উদ্যোগ চলমান রয়েছে। আলহামদুলিল্লাহ, আপনাদের আন্তরিক সহযোগিতায় ইতোমধ্যে ডিজিটাল নামাজের সময়সূচির ঘড়ি ক্রয় সম্পন্ন হয়েছে। এজন্য সকল সহযোগী ভাই-বোনদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।

এখনও যেসব প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ বাকি রয়েছে:
• ভালো মানের কার্পেট
• সাউন্ড সিস্টেম
• দ্বীনি বই
• বুক শেলফ
• কুরআন শরীফ

সামর্থ্যবান ভাই-বোনদের প্রতি বিনীত আহ্বান, এই সদকায়ে জারিয়ার কাজে আপনারাও অংশগ্রহণ করুন। আল্লাহ তাআলা যেন সকলের দান ও সহযোগিতা কবুল করেন।

বিকাশ/নগদ (Personal):
01992263684

Address

New Engineer Para
Rangpur
5400

Alerts

Be the first to know and let us send you an email when Taw Haa Zin Nurain Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share