Brother's Of Rangpur

Brother's  Of  Rangpur United for a better future

17/06/2026
বাতিল ফিরকার আগ্রাসনের বিরুদ্ধে হাঁটি - হাঁটি, পা-পা করে যাত্রা শুরু করে Brother's  Of  Rangpur   আজ শৈশব পেরিয়ে কৈশোরের...
14/06/2026

বাতিল ফিরকার আগ্রাসনের বিরুদ্ধে হাঁটি - হাঁটি, পা-পা করে যাত্রা শুরু করে Brother's Of Rangpur আজ শৈশব পেরিয়ে কৈশোরের দিকে যাচ্ছে বিজ্ঞ ওলামায়ে কেরামের পরামর্শে,কিছু দ্বীনী ফিকিরবান ভাইদের অক্লান্ত পরিশ্রমে।

আমরা চাই আল্লাহ ওয়ালা আলেমদের সোহবতে থেকে সাহাবাওয়ালা ঈমান বুকে ধারন করে ফিতনার এই যুগে একটি নতুন প্রজন্ম গড়ে উঠুক যারা,,,,
➡️নিজেরা পরিশুদ্ধ হবে
➡️ইলমের পিপাসার্ত হবে
➡️ইখলাসওয়ালা হবে
➡️আমল ওয়ালা হবে
সর্বোপরি জাহেলিয়াতের আবর্জনা সরিয়ে নববী সৌরভে সুরভিত করবে এই সমাজ।

আপনাদের দুআয় আমাদের শরিক রাখবেন এবং পরামর্শ দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ।

আলহামদুলিল্লাহ!  Brother's  Of  Rangpur   কর্তৃক -আয়োজিত আজকের ফ্রি মেডিকেল ক্যাম্প।স্থান: খালিসা উচ্চ বিদ্যালয়,চৈত্রকোল...
12/06/2026

আলহামদুলিল্লাহ! Brother's Of Rangpur কর্তৃক -আয়োজিত আজকের ফ্রি মেডিকেল ক্যাম্প।
স্থান: খালিসা উচ্চ বিদ্যালয়,চৈত্রকোল,পীরগঞ্জ, রংপুর।
প্রায় ১৮০ জনকে বিনামুল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ সামগ্রী বিতরন করা হয়।
আমাদের কার্যক্রম দেখে ঐ এলাকার একজন বিশিষ্ট সমাজসেবক নিজ অর্থায়নে আরো একটি ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের আগ্রহ প্রকাশ করেছেন। ইনশাল্লাহ দ্রুত আমরা বাস্তবায়ন করব।

উল্লেখ্য পীরগঞ্জ উপজেলার সবচেয়ে বড় খ্রিস্টান মিশন ঐ এলাকায় অবস্থিত। যেখানে বিদেশী ডাক্তার নিয়মিত রোগী দেখেন এবং চিকিৎসা সেবা প্রদান করেন।
@ free medicle camp

Brothers of Rangpur

কুরবানী প্রজেক্ট নং- ০৪Brother's  Of  Rangpur  এর তত্বাবধানে এবং  হাফেজ্জী হুজুর রহঃ সেবা ফাউন্ডেশন   এর অর্থায়নে হাসনা ...
01/06/2026

কুরবানী প্রজেক্ট নং- ০৪
Brother's Of Rangpur এর তত্বাবধানে এবং হাফেজ্জী হুজুর রহঃ সেবা ফাউন্ডেশন এর অর্থায়নে হাসনা বাজার (বিশ্বরোড সংলগ্ন),সদর,রংপুরে ০৮টি বেদে পরিবারে খাসি কুরবানী করে মাংস বিতরণ করা হয়।
দাতা এবং ভলান্টিয়ার উভয়কে আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দান করুন।

Brother's  Of  Rangpur  কর্তৃক কুরবানী প্রজেক্ট - ০৩ স্থান- পেটভাতা,সাতদরগা,পীরগাছা,রংপুর।আমরা এখানে গ্রামের সুবিধা বঞ্চ...
31/05/2026

Brother's Of Rangpur কর্তৃক কুরবানী প্রজেক্ট - ০৩ স্থান- পেটভাতা,সাতদরগা,পীরগাছা,রংপুর।
আমরা এখানে গ্রামের সুবিধা বঞ্চিত ২২ টি পরিবারে কুরবানীর মাংস পৌছিয়েছি।
আল্লাহ সকল দাতা এবং ভলান্টিয়ারদের কবুল করুন।

30/05/2026

যে ব্যক্তি সত্যকে ভালোবেসে সব বাধা অতিক্রম করে ইসলামের ছায়াতলে আসে, তার প্রতিটি ত্যাগ আল্লাহর কাছে মহামূল্যবান। ইসলামের পথে আসতে অনেক নও মুসলিমকে পরিবার, বন্ধু, সামাজিক মর্যাদা, এমনকি আর্থিক স্বাচ্ছন্দ্যও ত্যাগ করতে হয়। কিন্তু তারা সত্যের সন্ধানে যে সাহসিকতা দেখান, তা ঈমানের এক উজ্জ্বল দৃষ্টান্ত।

নও মুসলিমদের জীবন আমাদের শেখায়—সত্যের জন্য ত্যাগ কখনো বৃথা যায় না। আমরা জন্মসূত্রে যে ইসলাম পেয়েছি, অনেক নও মুসলিম তা অর্জন করেছেন অসংখ্য পরীক্ষা, কষ্ট ও ত্যাগের মাধ্যমে। তাই তাদের প্রতি সম্মান, ভালোবাসা ও সহযোগিতা আমাদের দায়িত্ব।

অন্যদিকে এদেশে অসংখ্য পরিবার আছে, যারা কুরবানীর ঈদ ছাড়া সারা বছর গরু-ছাগলের গোশত খেতে পারে না। দেশের অনেক দরিদ্র ও প্রত্যন্ত অঞ্চলে কুরবানীও তুলনামূলক কম হয়, ফলে সবার কাছে পর্যাপ্ত গোশত পৌঁছায় না। এই বৈষম্য কমাতে Brother's Of Rangpur এবার আয়োজন করেছিল "কুরবানী প্রজেক্ট ২০২৬"। আমরা বিশ্বাস করি যে কুরবানীর অংশ দরিদ্র মানুষের ঘরে পৌঁছে যায়, সেই কুরবানী সমাজে ভ্রাতৃত্ব, মমতা ও সাম্যের বার্তা ছড়িয়ে দেয়।

আল্লাহ রব্বুল আলামীনের ইচ্ছায় "কুরবানী প্রজেক্ট ২০২৬" এর কুরবানী ও গোশত বন্টন সফলভাবে
সম্পন্ন হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনাদের দুয়া ও ভালোবাসা আমাদের ভবিষ্যতে অসহায়দের পাশে দাড়াতে অনুপ্রাণিত করবে ইনশা আল্লাহ।

রাসূলুল্লাহ ﷺ বলেছেন, যে ব্যক্তি জুমু'আর দিন ৫টি শর্ত মেনে জুমু'আর নামাজে অংশ নেয়, আল্লাহ তাআলা তার প্রতি কদমে এক বছরের ...
27/02/2026

রাসূলুল্লাহ ﷺ বলেছেন, যে ব্যক্তি জুমু'আর দিন ৫টি শর্ত মেনে জুমু'আর নামাজে অংশ নেয়, আল্লাহ তাআলা তার প্রতি কদমে এক বছরের নফল রোজা ও এক বছরের নফল সালাতের সওয়াব দান করেন! (সুবহানাল্লাহ)। শর্তগুলো হলো:

- গোসল করা।

- আগে আগে মসজিদে আসা।

- পায়ে হেঁটে মসজিদে যাওয়া।

- ইমামের কাছাকাছি বসা।

- অনর্থক কথা না বলে মনোযোগ দিয়ে খুতবা শোনা।

[আবু দাউদ ৩৪৫]

Address

Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Brother's Of Rangpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share