কাছেই আছি - Kachei Achi

কাছেই আছি - Kachei Achi একটি অলাভজনক এবং অরাজনৈতিক সামাজিক সেবামূলক সংগঠন। '' প্রাণে প্রাণে পরিবর্তনের প্রেরণা '' এই প্রত্যয় নিয়ে পথ চলা।

আমাদের মুনমুন আপু,ডা. মাহাফুজা আক্তার প্রিয় আপু,আজকের এই অর্জন আমাদের জন্য এক অবর্ণনীয় আনন্দের মুহূর্ত।বিসিএস (স্বাস্থ...
18/09/2025

আমাদের মুনমুন আপু,
ডা. মাহাফুজা আক্তার

প্রিয় আপু,
আজকের এই অর্জন আমাদের জন্য এক অবর্ণনীয় আনন্দের মুহূর্ত।বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়া শুধু আপনার নয়,এটা আমাদের সকলের জন্য এক অসাধারণ আনন্দের মুহূর্ত।

আপনি প্রমাণ করেছেন যদি স্বপ্ন সত্যিকার অর্থে লালন করা যায় এবং কঠোর পরিশ্রম করা যায়,তবে সফলতা অবশ্যম্ভাবী।আপনি শুধু আমাদের এলাকার নয়,আমাদের প্রজন্মেরও অনুপ্রেরণা ইন শা আল্লাহ।

আপনার পথচলা আরো উজ্জ্বল হোক,সাফল্যের শিখরে পৌঁছে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখুন এই দোয়া ও শুভকামনায়,
-কাছেই আছি - Kachei Achi পরিবার❤️

আলহামদুলিল্লাহ১৩-০৯-২০২৫ ইং রোজ শনিবার,আমাদের প্রিয় সংগঠন "কাছেই আছি - Kachei Achi"এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আ...
14/09/2025

আলহামদুলিল্লাহ
১৩-০৯-২০২৫ ইং রোজ শনিবার,আমাদের প্রিয় সংগঠন "কাছেই আছি - Kachei Achi"এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমাদের সংগঠনের উদ্যোগে ৪ নং ওয়ার্ডে অন্তত ১৪৭+জন মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় করা সম্ভব হয়েছে।

নিজের রক্তের গ্রুপ জেনে রাখা অতি জরুরী এবং গুরুত্বপূর্ণ বিষয়। সব বয়সের মানুষের অংশগ্রহণ আমাদের উৎসাহিত করেছে।আমদের এই ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে অত্র এলাকার মানুষ সামান্য উপকৃত হলেই সেটি আমাদের জন্য প্রবল আনন্দের…

ইংশা আল্লাহ আমরা এরকম ছোট ছোট ভালো কাজের মধ্য দিয়ে এলাকার মানুষের সচেতনতা বৃদ্ধিতে অবদান রাখবো। যারা এই উদ্যোগে সহযোগিতা করেছেন,শ্রম ও ভালোবাসা দিয়েছেন,তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

জাযাকুমুল্লাহ খাইরান❤️

আলহামদুলিল্লাহ!আজ ১০ই আগস্ট ২০২৫ ইং রোজ রবিবার, জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ ইং উপলক্ষে আয়োজিতচিত্রাঙ্কন ও রচনা লিখন প্র...
10/08/2025

আলহামদুলিল্লাহ!

আজ ১০ই আগস্ট ২০২৫ ইং রোজ রবিবার, জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ ইং উপলক্ষে আয়োজিত
চিত্রাঙ্কন ও রচনা লিখন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বিজয়ীদের প্রতি রইলো প্রান ঢালা অভিনন্দন! এবং সকল অংশগ্রহণকারীদের জন্য রইলো অশেষ শুভেচ্ছা এবং শুভকামনা। শিক্ষার্থীদের সৃজনশীলতা বৃদ্ধি, মেধা ও মননের বিকাশের উদ্দেশ্যে আমাদের এই আয়োজন ছিলো সামান্য প্রয়াস মাত্র।

আন্তরিক কৃতজ্ঞতা জানাই "কাছেই আছি" সংগঠনের সকল সদস্যকে, যাদের প্রচেষ্টা ও সহযোগিতায় আয়োজনটি সফল হয়েছে।

৫ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস ২০২৫আলহামদুলিল্লাহ আজ "কাছেই আছি - Kachei Achi" ৪নং ওয়ার্ডের সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্...
05/08/2025

৫ই আগস্ট
গণঅভ্যুত্থান দিবস ২০২৫

আলহামদুলিল্লাহ আজ "কাছেই আছি - Kachei Achi" ৪নং ওয়ার্ডের সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে দুটি মসজিদে শহীদ ও আহতদের স্মরণে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সেইসাথে "নীলফামারী আদর্শ উচ্চ বিদ্যালয়"-এ অনুষ্ঠিত হয় কচিকাঁচাদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা।
যেখানে প্রায় ৭০ জনের বেশি প্রতিযোগি অংশগ্রহণ করেন।

আলহামদুলিল্লাহ, সংগঠনের সদস্যদের আন্তরিকতা ও দায়িত্ববোধের ফলে পুরো আয়োজনটি সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়েছে।

"কাছেই আছি” পরিবার সবাইকে ধন্যবাদ জানায়,যারা সরাসরি বা পরোক্ষভাবে এ আয়োজনে সহযোগিতা করেছেন।

জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৫শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় স্মরণ করছি সেইসব শহীদ ও আহত মানুষদের,যাদের আত্মত্যাগে জেগে উঠেছিল একটি জ...
04/08/2025

জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৫
শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় স্মরণ করছি সেইসব শহীদ ও আহত মানুষদের,যাদের আত্মত্যাগে জেগে উঠেছিল একটি জাতি।

২০২৪ সালের জুলাই—ছিল অন্যায়ের বিরুদ্ধে সাহসী কণ্ঠের বিস্ফোরণ।
ছাত্র-জনতার সম্মিলিত আন্দোলনে কেঁপে উঠেছিল স্বৈরাচারী শক্তির ভিত।
এটি ছিল জাতীয় চেতনার জাগরণ আর ন্যায়ের পথে এগিয়ে চলার এক অনন্য অধ্যায়।

আবু সাঈদ, মীর মুগ্ধ, ফারহান ফায়াজসহ অসংখ্য তরুণের ত্যাগে রচিত এই বিজয়ের ইতিহাস।
তাঁদের প্রতি "কাছেই আছি" এর পক্ষ থেকে রইল গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।

Address

Nilphamari
Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when কাছেই আছি - Kachei Achi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share