13/03/2026
Collected
প্রতিবন্ধিতা ন্যায্যতা তহবিল (DJFY)- এ আবেদন করুন
প্রতিবন্ধী তরুণ–তরুণীরা প্রায়ই সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া থেকে বাদ পড়ে যায় এবং পরিবর্তন আনার জন্য প্রয়োজনীয় সম্পদ থেকে হয় বঞ্চিত । যুব প্রতিবন্ধিতা ন্যায্যতা তহবিল সেই পরিস্থিতি বদলানোর লক্ষ্য নিয়ে কাজ করবে।
এটি তিন-বছর মেয়াদি একটি নমনীয় তহবিল, যা বাংলাদেশ, কম্বোডিয়া ও উগান্ডার প্রতিবন্ধী যুবকদের নেতৃত্বে পরিচালিত ও নকশা করা হয়েছে (২৭ এপ্রিল ২০২৬ তারিখে যাদের বয়স ১৮–৩৫ বছর) । তারাই অগ্রাধিকার নির্ধারণ করেছেন, আবেদনপত্রের প্রশ্ন তৈরি করেছেন এবং কারা এই তহবিল পাবেন—সেটিও তারাই সিদ্ধান্ত নেবেন।
💡 বাংলাদেশের জন্য যে তহবিল রয়েছে
বিশ্ববিদ্যালয়ে পড়া প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য - ৯০০০ ডলার পর্যন্ত
প্রতিবন্ধী তরুণদের নেতৃত্বে পরিচালিত সংগঠনগুলোর জন্য- ১১০০০ ডলার পর্যন্ত
✅ কে/কারা আবেদন করতে পারবেন
শিক্ষার্থী: ২৭ এপ্রিল ২০২৬ তারিখে বয়স ১৮–৩৫ বছরের মধ্যে হতে হবে, প্রতিবন্ধী ব্যক্তি হিসেবে হতে হবে,বর্তমানে বাংলাদেশে কোনো বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত থাকতে হবে এবং পড়াশোনা শেষ হতে অন্তত ১.৫ বছর বাকি থাকতে হবে। এছাড়া, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার বিষয়ে সহায়তা বা উদ্যোগ নেওয়ার অভিজ্ঞতা থাকতে হবে।
সংগঠন: কমপক্ষে ৩ জন সদস্য থাকতে হবে, প্রতিবন্ধী যুবকদের নেতৃত্বে পরিচালিত হতে হবে (২৭ এপ্রিল ২০২৬ তারিখে যাদের বয়স ১৮–৩৫ বছর) এবং অন্তত এক বছর ধরে প্রতিবন্ধী যুবদের জন্য কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
আপনি যেকোনো এক ধরণের তহবিলের জন্য আবেদন করতে পারবেন
📌 নিচের লিংক এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন
বিশ্ববিদ্যালয়ে পড়া প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য তহবিল- https://add.org.uk/djfy-application-form-2/
প্রতিবন্ধী তরুণদের নেতৃত্বে পরিচালিত সংগঠনগুলোর জন্য তহবিল- https://add.org.uk/djfy-application-form-long-form/
📞 আবেদনের ক্ষেত্রে কোনো সহযোগিতার প্রয়োজন হলে যোগাযোগ করুনঃ
লিটন বারুরী- [email protected] অথবা +880 1706319081
নিচের ফরমটি পূরণ করে সর্বোচ্চ ৯০০০ ডলার পর্যন্ত অনুদানের জন্য আবেদন করুন এই গ্রান্ট যাদের জন্য উন্মুক্ত: এই তহবি.....