Laldighi Mela Youth Club

Laldighi Mela Youth Club Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Laldighi Mela Youth Club, Nonprofit Organization, Laldighi Mela, Pirganj, Rangpur.

এটি কাবিলপুর ইউনিয়ন কেন্দ্রিক একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন যার উদ্দেশ্য হল তারুণ্যশক্তিকে বিভিন্ন সামাজিক কাজ যেমনঃ বৃক্ষরোপণ, রক্তদান ইত্যাদিতে সম্পৃক্ত করা।

25/08/2025

লালদিঘী মেলা ইয়ুথ ক্লাব থেকে প্রতিবছরের মত এবারও বৃক্ষরোপণ ও বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। এবার গাছের চারা বিতরণ করা হবে লালদিঘী মেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ে। ছোট্ট বন্ধুরা, তোমরা প্রস্তুত তো?

Send a message to learn more

16/08/2025

এই ভরা মৌসুমে সদকায়ে জারিয়ার নিয়তে মাছের পোনা অবমুক্ত করলে কেমন হয়?

Send a message to learn more

14/08/2025

বর্ষা প্রায় শেষ হয়ে আসল। প্রতিবারের মত ইনশাআল্লাহ এবারও ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছ বিতরণ ও রোপণের পরিকল্পনা রয়েছে। কোন ধরণের গাছ কোথায় কোথায় লাগালে ভালো হয় কমেন্টে জানান। ইনশাআল্লাহ দ্রুত এ বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হবে।

লালদিঘী মেলা ইয়ুথ ক্লাব কর্তৃক ইউনিয়নের বিভিন্ন মসজিদে পবিত্র কোরআন শরীফ বিতরণ।
03/06/2025

লালদিঘী মেলা ইয়ুথ ক্লাব কর্তৃক ইউনিয়নের বিভিন্ন মসজিদে পবিত্র কোরআন শরীফ বিতরণ।

03/01/2025

লালদিঘী মেলা ইয়ুথ ক্লাবের পক্ষ থেকে সবাইকে নতুন বছরের বিলম্বিত শুভেচ্ছা। আপনাদের প্রিয় সংগঠনের কার্যক্রম আলহামদুলিল্লাহ বেশ ভালোভাবেই এগিয়ে চলছে। বিগত ১০ আগস্ট ২০২৪ তারিখে প্রথম অনলাইন মিটিং এর মাধ্যমে একটি তারুণ্যভিত্তিক সংগঠন চালু করার উদ্যোগ নেয়ার পর ৩০ আগস্ট ২০২৪ ইং তারিখে লালদিঘী মেলা ইয়ুথ ক্লাব আত্মপ্রকাশ করে। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ৫ মাসে ৯ টি মিটিং অনুষ্ঠিত হয়। আলহামদুলিল্লাহ ছোটবড় মিলিয়ে ০৪ টি প্রজেক্ট সম্পন্ন করা হয়েছে। সামনে আরো বেশ কিছু প্রজেক্ট পরিকল্পনাধীন রয়েছে। আগ্রহীরা চাইলে ইয়ুথ ক্লাবের বিভিন্ন প্রজেক্টের সাথে যুক্ত হতে পারবেন।

আলহামদুলিল্লাহ মোট ১৩২+টি তালের আঁটি লাগানোর মধ্য দিয়ে এ বছরের প্রজেক্ট তালের আঁটি সম্পন্ন হলো। লালদিঘী মেলা ইয়ুথ ক্লাব ...
27/10/2024

আলহামদুলিল্লাহ মোট ১৩২+টি তালের আঁটি লাগানোর মধ্য দিয়ে এ বছরের প্রজেক্ট তালের আঁটি সম্পন্ন হলো। লালদিঘী মেলা ইয়ুথ ক্লাব অত্র এলাকার সামগ্রিক কল্যাণের স্বার্থে যুবকদের সাথে নিয়ে কাজ করতে বদ্ধ পরিকর। ইনশাআল্লাহ পরের প্রজেক্টে আপনারাও শরীক হবেন বলে আমরা আশাবাদী।

প্রজেক্টঃ তালের আঁটি রোপণ আপডেটএখন  পর্যন্ত - মোট সংগ্রহ: ১৩২ টি- মোট রোপণ: ৪২ টি- তালের আটি জমা দেয়ার শেষ সময়: ১৬ অক্টো...
06/10/2024

প্রজেক্টঃ তালের আঁটি রোপণ আপডেট
এখন পর্যন্ত
- মোট সংগ্রহ: ১৩২ টি
- মোট রোপণ: ৪২ টি
- তালের আটি জমা দেয়ার শেষ সময়: ১৬ অক্টোবর

👉 তালের আঁটি দিতে চাইলে পেজের ইনবক্সে যোগাযোগ করবেন।

প্রজেক্টঃ তালের আঁটি রোপণআলহামদুলিল্লাহ বজ্রপাত থেকে রক্ষা পেতে এলাকায় তালের গাছ বাড়ানোর উদ্দেশ্য  #প্রথম_ধাপে ৩৫ টি তাল...
04/10/2024

প্রজেক্টঃ তালের আঁটি রোপণ
আলহামদুলিল্লাহ
বজ্রপাত থেকে রক্ষা পেতে এলাকায় তালের গাছ বাড়ানোর উদ্দেশ্য #প্রথম_ধাপে ৩৫ টি তালের আঁটি লাগানো হয়েছে। এবছরে আরোও কয়েকধাপে লাগানো হবে। ইনশাআল্লাহ।
👉 ১৬ অক্টোবর পর্যন্ত পূর্বের ঠিকানায় তালের আঁটি সংগ্রহ করা হচ্ছে।

প্রজেক্টঃ তালের আঁটি রোপণবিগত কয়েকবছরে আমাদের দেশে বজ্রপাতের প্রকোপ বেড়ে গেছে। কৃষক ও শ্রমজীবী মানুষ যারা খোলা মাঠে কাজ ...
19/09/2024

প্রজেক্টঃ তালের আঁটি রোপণ

বিগত কয়েকবছরে আমাদের দেশে বজ্রপাতের প্রকোপ বেড়ে গেছে। কৃষক ও শ্রমজীবী মানুষ যারা খোলা মাঠে কাজ করেন তারা এর স্বীকার হচ্ছেন বেশী। এ অবস্থায় বজ্রপাত থেকে রক্ষা পেতে এলাকায় তাল গাছের সংখ্যা বাড়ানোর উদ্দেশ্যে লালদিঘী মেলা ইয়ুথ ক্লাবের পক্ষ থেকে তালের আঁটি সংগ্রহ করা হচ্ছে। আমরা মোটামুটি ৩১ আশ্বিন (১৬ অক্টোবর) পর্যন্ত তালের আঁটি সংগ্রহ কার্যক্রম চালানোর পরিকল্পনা হাতে নিয়েছি। এ লক্ষ্যে লালদিঘী মেলায় শাহারুল ভাইয়ের দোকানের সামনে (চৌরাস্তার মোড় থেকে ধাপেরহাটের দিকে ৫০ গজ, বাজারের চিকন গলির পাশে ) একটি ঝুড়ি স্থাপন করা হয়েছে। আপনারা চাইলে সেখানে তালের আঁটি জমা দিতে পারেন অথবা আমাদের সাথে পেজে/মোবাইলে যোগাযোগ করতে পারেন। মোবাইল নং- 01756181919। আসুন এ কাজে নিজেরা অংশগ্রহণ করি এবং অন্যদের অংশগ্রহণ করতে উৎসাহিত করি।

আজ লালদিঘী মেলা ইয়ুথ ক্লাবের পক্ষ থেকে লালদিঘী মেলা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে একটি বটগাছ লাগানো হয়।
16/09/2024

আজ লালদিঘী মেলা ইয়ুথ ক্লাবের পক্ষ থেকে লালদিঘী মেলা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে একটি বটগাছ লাগানো হয়।

Address

Laldighi Mela, Pirganj
Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Laldighi Mela Youth Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share