Youth Foundation Masterpara "YFM"

Youth Foundation Masterpara "YFM" "ইউথ ফাউন্ডেশন মাষ্টারপাড়া" একটি দাওয়াহ সংগঠন। তাদের লক্ষ্য যুব সমাজের মধ্যে ইতিবাচকতা ছড়িয়ে দেওয়া।

17/06/2026

“তোমার প্রতি আল্লাহর দরদ তোমার কোনো বিষয়ের সাথে সম্পৃক্ত নয়। তুমি কোথায় ছিলে যখন আল্লার ভালোবাসা তোমার প্রতি প্রেরিত হয়েছিল?”

কারো অন্তরে যখন দুনিয়া ঢুকে পড়ে তখন সবকিছুকে সে দুনিয়ার চশমা দিয়ে দেখে, দ্বীনটাকেও। দ্বীনের মাঝেও সে সুযোগ খুঁজবে কিভাবে...
16/06/2026

কারো অন্তরে যখন দুনিয়া ঢুকে পড়ে তখন সবকিছুকে সে দুনিয়ার চশমা দিয়ে দেখে, দ্বীনটাকেও। দ্বীনের মাঝেও সে সুযোগ খুঁজবে কিভাবে দুই পয়সা ধান্ধা করা যায়। সুযোগ পেলে দ্বীনটা বেচেও দিবে। দ্বীন বেচা মানে বাজারে বসে দর কষাকষির পর নির্ধারিত মূল্যে দ্বীন কারো কাছে বেচে আসা, ব্যাপারটা এমন কিছু নয়। দ্বীন বেচা মানে হলো আখিরাতের চিন্তা অন্তর থেকে মুছে যাওয়া। দ্বীন বেচা মানে নির্ঝঞ্জাট একটা জীবন কাটিয়ে দেওয়ার স্বপ্নে প্রতিদিন ঘুম থেকে উঠা, আরো একটু দুনিয়া কীভাবে অর্জন করা যায় সেই দুশ্চিন্তা মাথায় নিয়ে প্রতিদিন ঘুমোতে যাওয়া। দ্বীন বেচা মানে হলো দ্বীনের কথা আসলে--"একদম সময় পাই না"। দ্বীন বেচা মানে হলো-- 'আমি খুব ব্যস্ত'।

লেখা: সাজিদ ইসলাম

15/06/2026

সে সময় আসার পূর্বেই কেঁদে নাও।

14/06/2026
13/06/2026

রাসূল ﷺ বলেন, “যে ব্যক্তি যাকে ভালোবাসে (কিয়ামত দিবসে) সে তার সাথেই অবস্থান করবে।”

[সুনান আত তিরমিজি-২৩৮৭]

আপনি কি জানেন?
12/06/2026

আপনি কি জানেন?

11/06/2026

কত সুন্দর দুআ।🌸
আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকেও এভাবে দুআ করার তৌফিক দান করুন,আমাদের দুআগুলো কবুল করুন।

বিনা হিসেবে জাহান্নামি
10/06/2026

বিনা হিসেবে জাহান্নামি

09/06/2026

বাংলাদেশে ইসলাম বিদ্বেষ..

আল্লাহর নিশ্চিত সাহায্য পাওয়ার একটি আমল।আল্লাহকে সাহায্য করা। তিনি বলেন, إِنْ تَنْصُرُوا اللَّهَ يَنْصُرْكُمযদি তোমরা আল...
08/06/2026

আল্লাহর নিশ্চিত সাহায্য পাওয়ার একটি আমল।
আল্লাহকে সাহায্য করা। তিনি বলেন,

إِنْ تَنْصُرُوا اللَّهَ يَنْصُرْكُم
যদি তোমরা আল্লাহকে সাহায্য কর, তবে তিনি তোমাদেরকে সাহায্য করবেন। (মুহাম্মদ:৭)

আল্লাহর তো সাহায্যের দরকার নেই। তাহলে আল্লাহকে কীভাবে সাহায্য করবেন?

আল্লাহকে সাহায্য করার অর্থ হলো, আল্লাহর দ্বীনের সাহায্য করা। যত জায়গায় দ্বীনের কাজ হয়, সেগুলোতে সাহায্য করলেই আল্লাহর সাহায্য হয়।

মসজিদ, মাদরাসা, ইসলামি সংস্থা, সংগঠন সহ যেকোনো দ্বীনী কাজের সাথে নিজেকে জড়িয়ে রাখুন ইখলাসের সাথে, দেখবেন আপনার সকল কাজে আল্লাহ সাহায্য করছেন।

আর এগুলো থেকে যত বেশি নিজেকে দূরে রাখবেন, তত আল্লাহর সাহায্যের পরিবর্তে গযবের সম্ভাবনা আছে।

আল্লাহ তায়ালা বুঝার তাওফিক দিন। আমিন।

#ঈমানি_টিপস

~মাওলানা আব্দুল্লাহ আল মনসুর হাফি.

Address

Masterpara, Badarganj
Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Youth Foundation Masterpara "YFM" posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share