02/07/2026
জরুরি ভিত্তিতে ২ টা ছেলে ও ২ টা মেয়ে দরকার।
যারা এই পেইজের তদারকি (রেগুলার পোস্ট, ফটোকার্ড, প্রমোশন ইত্যাদি) করবে।
কেন এই পোস্ট:
প্রায় ১ হাজার ফলোয়ার সংযুক্ত থাকা এই পেইজটা তেমন দেখভাল হয় না। মাত্র ১৩ টা পোস্ট দিয়েই অর্গানিক ওয়েতে পাওয়া এতো ফলোয়ার। নিজের কর্মব্যস্ততার জন্য আরও কঠিন হয়ে দাঁড়িয়েছে এটার দেখভাল। তাই কিছু উদ্যমী তরুণ প্রাণ দরকার।
পেমেন্ট: আপাতত স্বেচ্ছাসেবক।
যোগ্যতা:
বেরোবি'র ১ম/২য় বর্ষে অধ্যয়নরত যে কোনো জাতি/ভাষা/ধর্ম/বর্ণের/সমতল/আদিবাসী অগ্রাধিকার পাবেন।
আপনি কাজ করলে কি পাবেন:
- একটা কমিউনিটির সাথে যোগাযোগ দক্ষতা শিখতে পারবেন।
- সোশ্যাল মিডিয়ার অনেক খুটিনাটি জানতে পারবেন বাস্তব কাজের অভিজ্ঞতার ভিত্তিতে।
- টানা ২ বছর ৬ মাস ১৫ দিন কেউ যদি কাজ করেন। তবে টাঙুয়ার হাওর ট্যুর ফ্রি তার জন্য।
- আর যা পাবেন তা সারপ্রাইজ থাকলো। কেউ যদি ডেডিকেটেডলি কাজ করে তো সে পাবে।
কিভাবে আবেদন করবেন:
সহজ পদ্ধতি। জাস্ট আপনার এক পাতার একটা Resume মেসেজ করবেন। পিডিএফ না পাঠাতে পারলে, পিক দিবেন। কোন সমস্যা নেই।
Resume তে অত কিছু লেখার দরকার নাই। জাস্ট নাম, স্থায়ী ঠিকানা (এটা না দিলেও চলবে, তবে বাড়ির বাবা/মা/বড় ভাই-বোন যে কারোর একটা ফোন নাম্বার হলেই চলবে), আপনার ফোন নাম্বার+FB Profile এর URL, কোন ব্যাচ/কত সেশন, কোন ডিপার্টমেন্ট। দ্যাটস ইট।
বিনীত-
এডমিন
এক্স বেরোবিয়ান